Profile Photo

তানভীর আলম হীরাOffline

  • T.A.-Hira
  • Profile picture of তানভীর আলম হীরা

    ইন্দ্রানী
    তানভীর আলম হীরা
    ================================
    এত প্রতিশ্রুতি দিয়েছিলাম এক সময়,
    আজ ভাবলেই হাসি পায়,
    এত কিছু পদ তলে এনে দেবার দেয়া সে কথা,
    আজ মনে পরলেই কাঁদি হায়।

    আমি জানিনা তুমি জানো কিনা ইন্দ্রাণী,
    আমি যে আজ কত নিরুপায়,
    এক আকাশ সুখ এনে দেবার কথা দেয়া কি,
    এই দরিদ্রের শোভা পায় ?

    তোমার চোখের স্বপ্ন মালা,
    দেখেও না দেখার ভান আর কতদিন?
    তুমি হয়ত বুঝতে পারোনা,
    আমার ক্ষত আর দুঃখ সীমাহীন ।

    নচিকেতার “সকাল থেকে লুকোচুরি”,
    কিশোর এর “ডাক দিয়াছেন দয়াল আমারে”
    রূপঙ্কর এর “যেতে দাও আমি যাই”,
    আজ শুধু গান নয়, বেজে উঠে মৃত্যুর আকারে ।

    সাকিব এর “এক ফোটা জল”,
    আমিও তো তোমার চোখে চাইনি ,
    আমার চাওয়া কি চাওয়া নয় ইন্দ্রাণী?
    তুমি কি জাননা ইন্দ্রানী,
    তোমার অশ্রু তেই আমি দুর্বল।

    সমুদ্র পারে যাবো একদিন,
    কথা দিলাম আবার নতুন করে ।
    ভয় পেওনা ইন্দ্রাণী তুমি,
    আমি ফিরে আসবো,
    নিজের প্রতি আস্থা ফিরে পাবো যেদিন।

    11
    5 Comments

Tanvir Alam Hira

পেশায় ডিজাইনার। কিন্তু জীবন যুদ্ধে অনেক কিছুই লিখেছি। এখন ও লিখি 🙂

শেষ কাতারে দাঁড়িয়ে আছি।

সামনের কাতারে শুধু কিছু মানুষ আছে,
আমার দিকে ঘুরে আমার দিকেই চেয়ে আছে,

তার সামনের কাতারে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে তারা,
যাদের আমার কাছ থেকে নেয়া শেষ।

দেয়াল এ পিঠ ঠেকিয়েছি,
কাতার ও শেষ।

শেষ কাতারে দাঁড়িয়ে আছি, পিছনে দেয়াল,

জীবন ও শেষ।

Skip to toolbar