Profile Photo

তানভীর আলম হীরাOffline

  • T.A.-Hira
  • Profile picture of তানভীর আলম হীরা

    কর্তা এখন হাসপাতালে……
    রমিজ ভাই এর জীবনের ঘটনা ২০১৬ এর। ২৬ ডিসেম্বর ২০১৭ তে আমি লিখেছিলাম উনার জীবন টা গল্পাকারে।
    ২০২১ এ রমিজ ভাই কোথায় আমার জানা নেই। বেঁচে আছেন কিনা এও জানিনা।
    =======================================
    রমিজ সাহেবের ঘরে একটি খাট আর টিভি ছাড়া কিছুই নেই। ছেলে পুলে সেই খাটেই লাফায়, রমিজ সাহেব ও সময় পেলে লাফায়। রমিজ সাহেব মাঝে মধ্যে ভাবে, লাফাতে লাফাতেই জীবন শেষ। জীবন মানেই ফাল পারা।

    রমিজ সাহেবের স্ত্রী একজন সত্তিকারের ভদ্র মহিলা। আমরা পারার ছেলেরা খারাপ চোখে দেখিনা। সত্যি কসম, ইমানে, আমরা দেখিনা।

    রমিজ ভাই সামান্য একজন চাকুরীজীবী। ভালোই কামান, ভালো বলতে ১ ছেলে আর ১ মেয়ের সংসার চলে যায় ভালো ভাবেই। কিন্তু উনি ঐ এক ছোট্ট ঘর ভাড়া করে থাকতেই পছন্দ করেন। প্রতিদিন সকালে ছেলে আর মেয়ে কে স্কুল এ পৌছে দিয়ে অফিস এ যান। হাতে সব সময় ই একটা হটপট থাকে। ভাবী খাবার দিয়ে দেয় দুপুরের।

    ঘটনা টা আসলে খুব ই সহজ একটি ঘটনা, কোনো ক্লাইম্যাক্স নাই। রোমান্স নাই।

    একদিন দুপুর বেলা হটাৎ করেই দেখি, রমিজ ভাই রাস্তার ধারে বসেই হটপট থেকে খাবার বের করে খাচ্ছেন। কাহিনী টা আমার কাছে কেমন যেন ঠেকল। আমার সাথের বন্ধু রুমী বলল, রাস্তার ধারে বসেই হটপট থেকে খাবার বের করে খাচ্ছেন।

    কাহিনী টা আমার কাছে কেমন যেন ঠেকল। আমার সাথের বন্ধু রুমী বলল, “রমিজ ভাই পাগল হইসে নি” আমরা রমিজ ভাই এর সামনে এসে দাড়াতেই উনি খাওয়া থামিয়ে দিলেন।
    “রমিজ ভাই, অফিস যান নাই??” কোনো উত্তর না পেয়ে এবার আমি বুঝে গেলাম কিছু একটা গন্ডগল আছে এখানে।

    আবার প্রশ্ন করলাম, “রমিজ ভাই, অফিসে গিয়ে খান, বা একটা হোটেলে বসে খান, রাস্তায় কেন?”
    ঠিক ৫ মিনিট পর উনি মাথা ঝাকি দিয়ে বললেন, “আজকে অফিস যাবনা”, এই বলে উনি হাটা দিলেন। সন্ধায় খোজ নিয়ে দেখলাম, উনি বাসায় ফিরেছেন।
    পরের দিন, প্রতিবারের মতই রমিজ ভাই বাচ্চা কাচ্চা নিয়ে স্কুল এ যাচ্ছেন। আমি রুমীর পিছনে বাইক এ বসা, রমিজ ভাই সামনে আমরা পিছনে।

    কারন একটা সন্দেহ হয় আমার, একজন শিক্ষিত লোক, একজন বড় অফিসার কেনোই বা রাস্তায় বসে খানা খাবেন? যতই খিদে লাগুক না কেনো।
    উনি হাটছেন, আমি অনেক দূরে উনার পিছনে। হটাৎ দেখলাম, উনি থামলেন, আবার হাটলেন। তার সাথে সাথে মিলি আর সাজু ও থামে। আবার হাটে আবার থামে। ব্যাপার টা এখনও আমার কাছে ঘোলাটে।

    শেষে দেখলাম স্কুল পৌছানো শেষে উনি অফিস এর উদ্দেশ্যে হাটা দিলেন। আমাদের জরুরী কাজ থাকায় আর অনুসরণে গেলাম না।
    রাত সাড়ে ১০ টায় বাসায় ফিরতে গিয়ে দেখি, রমিজ ভাই হেটে যাচ্ছেন। আমি ভাবলাম, এইবার জেনেই নেবো, ব্যাটার সমস্যা টা কি। আমি সামনে যেতেই রমিজ ভাই আমার নাম ধরে ডেকে ঝাপ্টে ধরে বলল, “আমাকে বাসায় নিয়ে যা না ভাই, বাসায় যাওয়ার পথ টা মনে করতে পারছিনা”।

    আমি অবাক হয়ে চেয়ে রইলাম। বুঝার চেষ্টা করলাম। আমাকে মনে আছে, কিন্তু বাসার ঠিকানা ভুলে যাওয়া টা কেমন যেন ঠেকল। রমিজ ভাই বললেন। “২ ঘন্টা ধরে হাটছি, বাসার গলি কোনটা মনেই করতে পারছিনা, দুই টা দরজায় টোকা ও দিলাম, দেখলাম না, মরিয়ম না”
    আমি ওনাকে নিয়ে বাসার উদ্দেশ্যে হাটা দিলাম, বাসার ঠিক কাছে এসেই উনার মনে পরল, “ওইত্ত আমার বাসা”

    রমিজ ভাই আসলে ৪ দিন ধরে অফিসে যাননি, অফিস এর পথ মনে করতেই পারেন নি। সারা দিন পথে পথে ঘুরেছেন। খিদার কারনে পথে বসেই খেয়েছেন। মিলি আর সাজু কে নিয়ে স্কুল এ যাওয়ার পথে থেমে থেমে যাওয়াটা ছিলো অনেক কষ্টে স্কুল এর পথটা মনে করা। কষ্ট করে মনে করে ৩ দিন বাসায় ফিরেছেন, কিভাবে জানিনা। রমিজ ভাই, চতুর্থ দিন আর পারেন নি। হয়ত আমি থাকলে আরও ঘুরতেন, আবার পেয়েও যেতেন। এই মনে পরে আবার পরে না। কিন্তু আমাকে মনে রেখেছেন কিভাবে এটা এখন ও রহস্য।

    রমিজ ভাই এখন মেডিকেল ট্রিট্মেন্ট এ। ডিমেনশিয়া/আলঝেইমার দিকে এগিয়ে যাচ্ছে উনার রোগ। শুনলাম প্রতিকার নাকি নেই। মাঝে মধ্যে সবাই কেই চিনছেন, মাঝে মধ্যেই হা হয়ে তাকিয়ে থাকেন। হা হয়ে তাকিয়ে থাকলেই বুঝি, নাম টা মনে করার চেষ্টায় আছেন, কিন্তু সফল হচ্ছেন না।
    ========================================
    “কর্তা এখন হাসপাতালে, চাকুরী নেই। করবেই বা কিভাবে। ভুলেই তো যায় সব। প্রতিবেশীর রাশনে আহার চলছে। আজীবন এর জমা পুঞ্জি দিয়ে চলছে চিকিৎসা।
    কিন্তু কয়দিন?

    আর মরিয়ম, মিলি এবং সাজুর ভবিষ্যৎ (প্রশ্নবোধক)”

    5
    3 Comments

Tanvir Alam Hira

পেশায় ডিজাইনার। কিন্তু জীবন যুদ্ধে অনেক কিছুই লিখেছি। এখন ও লিখি 🙂

শেষ কাতারে দাঁড়িয়ে আছি।

সামনের কাতারে শুধু কিছু মানুষ আছে,
আমার দিকে ঘুরে আমার দিকেই চেয়ে আছে,

তার সামনের কাতারে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে তারা,
যাদের আমার কাছ থেকে নেয়া শেষ।

দেয়াল এ পিঠ ঠেকিয়েছি,
কাতার ও শেষ।

শেষ কাতারে দাঁড়িয়ে আছি, পিছনে দেয়াল,

জীবন ও শেষ।

Skip to toolbar