Profile Photo

Tanmoy RoyOffline

  • tanmoy
  • Profile picture of Tanmoy Roy

    Tanmoy Roy

    3 years, 1 month ago

    //প্রস্থান //

    নবনীতা, চলে গেলে?
    দেখো আকাশ ভেঙে কি ভীষন বৃষ্টি এসে আমাদের কৃষ্ণচূড়া গাছটাকে ভিজিয়ে দিয়ে গেলো!
    লজ্জায় আরক্তিম যে বৃক্ষ তোমার পদশব্দের অপেক্ষায় ছিল হাজার বছর,
    তাকে ভেজা কাক আর অপরাধী দেখতে ভালো লাগছে না তো!

    তুমি হয়তো দেখলেও না,
    কিংবা দেখে ছোট একটা দীর্ঘশ্বাস গোপন করে শক্ত করে ধরলে কারো হাত!
    নবনীতা, এই মরা বৃষ্টি আমি একা দেখছি কেন?

    পাষানপ্রতীম প্রানহীন শহরে বৃষ্টি এলে কি আসে যায় বলো!
    যেন দেবীশূন্য জীর্ন প্রাচীন মন্দিরে পাক খেয়ে বেড়ায় পূজারির দীর্ঘশ্বাস!
    দেবী চলে গেছে, দেবী আসে নি, দেবী আসবে না।
    যেমন করে তুমি চলে গেলে, তুমি আর আসবে না।

    জানো নবনীতা, আজও আমি আমাদের তৈরি পথগুলোতে হেঁটে বেড়াই,
    ক্লান্ত আমি, ক্লান্ত পথ-
    ভালোবাসাহীন, রুক্ষ, অবাস্তব!

    পাপহীন যে হাত তোমার আঙুলের স্পর্শে পবিত্র হয়,
    সেই হাতে আজ বিষাক্ত পাপ!
    প্রায়শ্চিত্তের ঋনের মত এই প্রানহীন শহরটাকে বুকে নিয়ে আমি হেঁটে বেড়াই!

    ঝরে পড়া বৃষ্টিতে ঈশ্বরের কথা আর শুনতে পাই না,
    ঈশ্বর তোমার মতই এই অবিশ্বাসীকে ত্যাগ করেছেন হয়ত!
    Fri, Jun 9

Friends

Profile Photo
inaamul-Karim
@inaamul-karim
Profile Photo
Al-Haj-Abdur-Rouf
@al-haj-abdur-rouf
Profile Photo
Isahak
@isahak
Profile Photo
Mokhlesur Rahman Bulbul
@rahmanbulbul
Profile Photo
Sarwar-Xahan
@sarwar-xahan
Profile Photo
Md. Mazharul Islam
@mazharul4981
Profile Photo
Khadiza-Begum-Kanta
@khadiza-begum-kanta
Profile Photo
Abdulla Al Maruf
@marufrumman0836gmail-com
Skip to toolbar