Profile Photo

তানভীর তীব্রOffline

  • Tanvir3
  • Profile picture of তানভীর তীব্র

    তানভীর তীব্র

    4 years, 8 months ago

    এক স্বার্থক কথা

    একবার মনের কানে উষ্ণ নিঃশ্বাসের সাথে কে যেন বললো,
    “মৌমাছিও ফুলে বসে,
    আদর, সোহাগ মধু চোষে,
    বাগানী কি ভালোবাসে না ফুল?
    করে ভালবাসা বিক্রি, টাকা উসূল”

    মনে পড়লো আরও কিছু জ্ঞানী ব্যক্তির কথা। হিসাব মেলাতে শুরু করলাম, যেন উপপাদ্য প্রমাণ করবো। মনে পড়লো স্রষ্টার অমৃত বাণী যে, “মানুষ হচ্ছে স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি”। সেই মহান কারিগর নাকি মানবেরে দিয়েছেন সুন্দরতম গঠন। তবুও দেখ বোকা মানবেরা ভলোবাসা কার চরণে ঢালে? মানুষে মানুষে দাঙ্গা বাঁধিয়ে সামান্য কাগজের পিছনে ছুটে। আর ছুটবেই না কেন বলুনতো? শতাব্দীর বুদ্ধিবৃত্তিক দাসত্ব থেকে যে মুক্তি মেলেনি তাদের। তারা যে যুক্তিজগতের বস্তু-কেন্দ্রিক সুখ খুঁজে বেড়ায়। উৎপত্তি হয় স্বার্থের সংগ্রাম,আসে সংঘাত। যদি তুমি কর্মের দ্বারা আত্মিক প্রশান্তি না পাও,তবে স্বার্থের ঝুড়িতে সুখ কুড়ানো বৃথা। তাইতো দেখো মৌমাছিকে, ফুলের সাথে তার কী গভীর ভলোবাসা! উপকৃত হয় দুজনই। কিন্তু মানবের মঝে কেন ভিন্নতা? কজনই বা এমন সম্পর্ক গড়ে তুলতে পারে। মানব ফুল চাষ করে এবং বিক্রি করে তার পেট চালায়। দেখো পেটের ক্ষুদায় ভালোবাসার,সৌন্দর্যের কোরবানি। আবার ঐ দিকে চেয়ে দেখো, কোন এক নয়া প্রেমিক এই ফুলটিকে তার প্রেয়সীকে দিয়ে প্রোপজ করে।
    হা! হা! হা!
    কান্ড দেখো, একপক্ষ পেটের ক্ষুধায় যত্ন করা আদরকে বলিদান করে, অপরপক্ষ তা ক্রয় করে,কারো মনের আদর পাবার জন্য। বেশ তো! প্রেক্ষাপট ভিন্ন হলে কি হবে বার্তা কিন্তু একটা……….
    একটি ক্ষুধার রাজ্যে জয়, অপরটি প্রেমিকার মন জয়। দুটোই যেন দুইপক্ষের স্বার্থ। তবে আশ্চর্যের ব্যাপার হলো তারই উভয়ই স্বার্থ হাসিলে সফল হলেও প্রকৃতপক্ষে স্বার্থক কিন্তু সেই ফুল, যে দু পক্ষেরই স্বার্থ রক্ষা করেছে। এজন্য মনিষীর ভাষ্যে, “যদি নিজে নিজের ‘বিবেক’কে বড় মনে করো তবে শত্রু সৃষ্টি হবে আর যদি ‘হৃদয়’কে বড় করো তবে বন্ধু বৃদ্ধি হবে”। আজ বাস্তবতা জয়ে আমরা এতো মনোযোগী যে, ভালবাসার সংজ্ঞা ভুলে গেছি। আজকের শহর দেখো লোকে ভরে গেছে, কিন্তু মানুষের অভাব রয়ে গেছে। লোকেরা মানুষ (আশরাফুল মাখলুকাত) হয়ে উঠবে যখন সে তার হৃদয়কে উপলব্ধি করতে পারবে। বিবেকের মানদন্ডে সকল কিছু মাপলে ক্ষনিক সুখ সাধন ছাড়া কিছুই হবে না। একদা বুদ্ধ বলেছিলেন, “মানুষের নিঃস্ব রুপেও যদি কিছু দান করার থাকে,সেটি হচ্ছে ভালবাসা। “এই সুঘ্রাণ ছড়াতে পারলেই তো মানব স্বার্থক।
    ঐ যে দেখো আবারও ফিরে এলো স্বার্থ,স্বার্থকতা। মুক্তি মেলা ভার।
    হা! হা! হা!
    আমারও স্বার্থ বোধ হয় হাসিল হবে, পাঠক উপলব্ধি করলে।

    16
    16 Comments
Skip to toolbar