-
“আমি দেখেছি”
আমি দেখেছি,
মানুষকে খোদার আরশে কম্পন তুলে নব-দালানে মাথা ঠুকতে,
আমি দেখেছি ,
তাদের মাঝে নরকের কয়লা, মনুষ্যত্বকে ছাই হতে,
আমি দেখেছি,
মানবেরে জাত নিয়ে গবেষণা করতে,
আমি দেখেছি,
ছিল মানুষ একই সুর্য সন্তান, সত্যকে ভুলে যেতে,
আমি দেখেছি,
এ জাতিকে পুস্তক তৈরি করতে, পুস্তক তো গড়েনি তাদের?
আমি দেখেছি,
তারা মানুষকে উপলব্ধি করে না, দাস হয় পুস্তকের
আমি দেখেছি,
সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় প্যান্ডেলে মেলে না মানবতার ছায়া,
আমি দেখেছি,
প্যান্ডেলের পাশে ক্ষুদার্ত কেঁদে মরে নেই করুণা, নেই মায়া
আমি দেখেছি,
সুদ-ঘুষ কে হারাম বলা অনেক মোল্লাও চুক্তি ভিত্তিক সেবা দেয়,
আমি দেখেছি,
চার্চের ফাদারকেও ইন্সটা মডেলেরে রিয়েক্ট দেয়,
আমি দেখেছি,
অনেক ব্রাম্মনকে নিজেরে উচ্চ মনে করবার,
আমি দেখেছি,
প্রদীপ সে জ্বালালো যেথা, আলো পাওয়া ভার,
আমি দেখেছি,
তবুও মানুষকে,মানুষের চেয়ে ধর্মরে বড় মনে করবার,
আমি দেখেছি,
ধর্মের নামেই শুকনো পুষ্পের মাল্যদান, কি বলবো আর?~ তানভীর তীব্র
15 Comments-
@drako,, শুনিনি তবে শুনে নিতে কিসের দ্বিধা,, 😊
Friends
Sorufa Soru
@shopner-balika
Apurba Saha
@apurba-saha
Sam E Jahan Upoma
@samejahanpoma
আশ্রাফুজ জামান তানবীন
@ashrafujjaman001
Shohag arnob
@shohagarnobgmail-com
অরিন্দম সাইফুল্লাহ
@arindam-saifullah
নিশাত আনজুম
@nishathunzom
মীর অনাবিল
@miranabil
মেহাস হালদার
@mehedi-mihi



.’আমি দেখেছি,
প্রদীপ সে জ্বালালো যেথা, আলো পাওয়া ভার,
আমি দেখেছি,
তবুও মানুষকে,মানুষের চেয়ে ধর্মরে বড় মনে করবার,
আমি দেখেছি,
ধর্মের নামেই শুকনো পুষ্পের মাল্যদান, কি বলবো আর?’ সুন্দর লিখেছেন কবি।