Profile Photo

তানভীর তীব্রOffline

  • Tanvir3
  • Profile picture of তানভীর তীব্র

    তানভীর তীব্র

    • 4 years, 10 months ago

    “বিবাগী কহন”

    আমার স্বপ্নীল আকাশের নিচ দিয়ে,
    ছয়াময়য় রাস্তা দিয়ে,
    ক্লান্ত শরীরেরটা নিথর মনটাকে বয়ে চলেছে,
    ঢুলছি আমি এপাশে ওপাশে,
    যেমন এক ভবঘুরে পথিক;
    মনটা আমার ক্ষত-বিক্ষত তোমাকে পাওয়ার লোভে,
    এটা বোধ হয় লোভী মানুষের শাস্তি;
    নবাগত প্রেমিকদের কাছে উদাহরণ আমি,
    যে বিশ্বাস আর সত্যের মধ্যে পার্থক্য করতে পারে নি;
    হতে পারে এগুলো আমার ব্যর্থ হৃদয় নাড়া কথন,
    বিশ্বাস করো তোমাকে আমি ভুলতে পারব না,
    ভুলতে না পারাটা নয় আমার অপরাধ,
    হতে পারে এটা আমার ক্ষত না শুকানোর অভিযোগ,
    ক্লান্ত শরীর নিয়ে বসে আমি সাদাকালো ল্যাম্পপোস্টের নিচে,
    শিংওয়ালা ডেভিল বলে, “তোমাকে ভালোবেসে মন পোড়ানোর চাইতে নাকি নিকোটিনে ঠোঁট পোড়ানো অনেক ভালো”,
    বিশ্বাস করো আমি সেটাও করি নি,
    আমার আকাশের ঐ অনড় তারাটা সাক্ষ্যি,
    পলকহীন দৃষ্টিতে তাকেই দেখছি তোমার উপমায়,
    চোখ থেকে নোনাজল গড়ায়, তৃষ্ণার্ত রাস্তাও তাকে শুষে নিলো,
    রাস্তার তো হাত নেই,
    বোধ হয় সে আমার চোখ মুছে দিলো,
    হা! হা! হা!

    11
    4 Comments
Skip to toolbar