Profile Photo

Taposh Kumer deyOffline

  • taposhkumerdey
  • Profile picture of Taposh Kumer dey

    Taposh Kumer dey

    • 4 months, 1 week ago

    বিমূর্ত
    তাপস কুমার দে

    দরজা খুলে দিলাম, তুমি এলে
    দখিনা বাতাস বয়ে গেল
    জানালায় ডেকে গেল জোড়া শালিক ।

    ভাবলাম পাতায় পাতায় লেখা হবে কবিতা
    চুমুর রেলগাড়ি হুইসেল বাজাবে
    আমি কপাটে খিল তুলে দেব।

    বুকের মাচানে লতিয়ে উঠবে লাউয়ের ডগার মত স্বপ্ন
    রোদ জ্বলজ্বল সবুজ উস্কে উঠবে
    অন্দরে খেলা করবে প্রেম পূর্ণিমা
    মুকুলিত হবে এ বসন্ত।

    ছড়িয়ে পড়লো বিমূর্ত আকাশ
    যে পথে হারিয়ে গেছে জোছনার মতো মায়া।

    তাপস কুমার দে
    খুলনা, বাংলাদেশ।

    5
    9 Comments
Skip to toolbar