Profile Photo

তারেকুল ইসলাম বাবলুOffline

  • tarequlislambablu
  • “এক মোহনার সুর”
    তারেকুল ইসলাম বাবলু

    ম্রাউক-উ-এর টিলায় টিলায় জাদির চূড়ায় সোনালি রোদ,

    বদর মোকামে জ্বলত যে আলো—মাঝির মানতের শেষ আশা,
    স্মৃতির চেরাগ হয়ে আজও জ্বলে, ভাঙেনি তার ভালোবাসা।

    ​বাংলার সুলতান জালালউদ্দীন বাড়ালেন সহায় হাত,
    মিন সো মং—নরমিখলা ফিরে পেলেন হারানো রাজ্যপাট।

    ফারসি জবানে ভরল দরবার, রোসাঙ্গে নুরানি বেশ,
    মুসলিম-বৌদ্ধ মিলে গড়ল এক সোনার দেশ।

    ​এক কূলে বাজে ক্যাং ঘণ্টা, অন্য কূলেতে ভোরের আজান,
    একই মোহনায় মিলেমিশে যেত দুই হৃদয়ের সুর ও পরান।

    এক উঠানে, এক ছায়াতে ছিল সবার একই ঠাঁই,
    ঘুচে গেছিল আঁধার কালো, ছিল না কোনো পর-পরাই।

    ​সেই সভাতেই আলাওল কবি লিখত প্রেমের ‘পদ্মাবতী’,
    কাজী-পণ্ডিত বসত পাশে, গাইত সাম্যের আরতি।

    সাম্পান ভাসে কালাদান নদীর সুখের হাওয়ায় পাল তুলে,
    সাগরজুড়ে হাসির ঢেউ, শান্তি ছিল প্রতিকূলে।

    ​ছিল না ভেদ ধর্মে-বর্ণে, ছিল একটাই প্রাণ—
    আরাকানজুড়ে তখন বাতাস গাইত সৌহার্দ্যের গান।

    2
    3 Comments
    • একই মোহনায় মিশে যাওয়া আজানের ধ্বনি আর ঘণ্টার সুরেই বেজে উঠত আরাকানের সেই হারানো সাম্যের গান…..🤍🖤

    • “এক কূলে বাজে ক্যাং ঘণ্টা, অন্য কূলেতে ভোরের আজান” – লাইনটা পড়ে মনটা একদম ভরে গেল। সাম্প্রদায়িক সম্প্রীতির এমন সুন্দর একটা ছবি আপনার লেখায় চমৎকার ফুটে উঠেছে।

    • তারেকুল ইসলাম বাবলু, আপনার শব্দ চয়নে ইতিহাসের পাতা থেকে উঠে আসা সম্প্রীতির ছবিগুলো যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। এই অপূর্ব ভাবনার মতো আমাদের চারপাশের মানুষের গল্পগুলোও একই রকম ঐক্যের সুর ধরে রাখে, যা পাঠকদের মন ভালো করে দেয়। আপনার মতো আরও অনেকের চমৎকার সব লেখা যেন এই প্ল্যাটফর্মে নিয়মিত দেখতে পাই, সেজন্য অন্যদের লেখায় ভালোবাসা জানিয়ে আর মতামত দিয়ে আপনিও এই গ্রুপটিকে প্রাণবন্ত রাখতে পারেন।

Friends

Profile Photo
tofazzal hossain
@tofazzalhossain
Profile Photo
Azgar Ali
@azgarali
Profile Photo
fazle hasib
@fazlehasib
Profile Photo
noor mohammad
@noormohammad
Profile Photo
নিশান
@a9be0592b1cbef1f64f2402a345b34d5
Profile Photo
Kazi Adam
@kaziadam
Profile Photo
Drako Shajib
@drako
Profile Photo
Neel tripura
@neel
Skip to toolbar