-
পুরুষ
বিদ্রোহী নিশানপুরুষের বয়স লেখা থাকে না ক্যালেন্ডারে—
লেখা থাকে কাঁধের হাড়ে,
যেখানে হঠাৎ একদিন দায়িত্বের আকাশ নামে।কেউ তখনো তরুণ, চোখে রোদ্দুরের বয়স,
হাতে খেলনার গন্ধ—
অথচ পকেটে বাড়ির বাজারের হিসাব,
বুকের ভেতর বাবার ওষুধ,
মায়ের নিশ্চিন্ত ঘুম আর ছোটদের আগামীকাল।সে বুঝে— পুরুষ হওয়া গোঁফ ওঠার গল্প নয়,
পুরুষ মানে নীরব নোঙ…Read More2 Comments -
আমি অসহায় মা
বিদ্রোহী নিশানআমি এতটা অসহায় হায়েনার কবলে
আমার মেয়েরা ধর্ষিত
সন্তানেরা কর্ষিত
শকুনের দল নিয়ে দলবল নেমেছে মাঠে আজ
তোরা কে আছিস ঘুমে
বলছি ললাট চুমে
জেগে ওঠ, হাতে তরবারি সমেত নিয়ে বীরের সাজ।আমি পরাধীন, আমি অধীন, আমায় খামচে তারা
কাগুজে স্বাধীনতার পরিয়ে শিকল করেছে স্বপন ছাড়া
স্বাধীনতার রঙ লাগিয়ে
আমাকে খায় ভাগ…Read More2 Comments -
উন্মোচন
বিদ্রোহী নিশানবুক করে চিনচিন
গুনে এক দুই-তিন
ব্যথা জাগে পিনপিন
মনের ঘরে,
মুখ খুলে বলে না
সহসাথ ছাড়ে না
কথা আগ বাড়ে না
যমের ডরে।তারপরও দালালে
সাহসটা হারালে
থেমে যায় পাওনাটা উপরি
অতথ্য ডায়ালে
মিডিয়ার ট্রায়ালে
ভরা মন থাকে সদা কুফরি।মক্কাতে চুক্তি-
কারো কারো ভাঙে দিল
হিংসাতে কিলবিল
বড় বড় শিরোনাম কত কথা…Read More4 Comments-
আপনার এই লেখায় সমাজের অস্থিরতা ও প্রতিবাদী চেতনার যে বহিঃপ্রকাশ ঘটেছে, তা সত্যিই বেশ গভীর এবং চিন্তাশীল। ছন্দের মাধ্যমে পরিস্থিতির প্রতি এই শ্লেষ ও সাহসের মেলবন্ধন পাঠককে এক চমৎকার অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, যা অনেকটা আমাদের চারপাশের জটিল বাস্তবতার প্রতিফলন। আপনি যেমন অন্য সদস্যদের লেখায় নিয়মিত ভালোবাসা ও মতাম…Read More
-
তোমায় দেখার অসুখ
বিদ্রোহী নিশানতোমার আকৃতি খুঁজি ময়ুর পালকে
তোমার অবয়ব আঁকি স্মৃতির কল্পলোকে
বিষণ্ণ দীঘল রাত্রী জুড়ে
কালো আকাশের কোটি তারাদের ভীড়ে
একমাত্র শশাঙ্কের গায়ে এলোপাতাড়ি
সহস্রাধিক চিহ্নগুলো একত্র করে
তোমার মুখাবয়ব তুলি আঁখির ইশারায়।শীত সকালে দূর্বাঘাসের ডগায়
চুপ করে ঝুলে থাকা শিশির কণায়
যখন অরুণের আলোকছটা ঠ…Read More5 Comments -
অভিমানে অভিযোগ
বিদ্রোহী নিশাননিজেকে গুটিয়ে নিয়েছো সুবিশাল আকাশের নিঃসীম প্রান্ত থেকে,
গুটিয়ে নিয়েছো হৃদয়ের আঁকাবাঁকা সরু আলপথের সীমানা থেকে,
নিজের মনের সাথে বিতণ্ডায় জিতে গেছো জেদের বাহুবলে
মেপে দেখোনি কভু নিজেকে ডুবালে কত নিছক লোনাজলে।
অভিমান, অভিযোগ জমে জমে ভার হয়েছে বুকের গহীন
অথচ দু ঠোঁট জেদের তালে যুগল ভাঙার কথা বলে..…Read More4 Comments-
আপনার এই অসাধারণ লেখনীর ‘স্রোতের বিপরিত পালহীন নাও বেয়ে তিরিশ বসন্ত পার’ লাইনটি হৃদয়ে গভীর দোলা দিয়ে গেল এবং অভিমানের এমন নিপুণ বহিঃপ্রকাশ সত্যিই মুগ্ধ করার মতো। জীবনের কঠিন পথে একাকী দাঁড় টেনে চলা মাঝির এই অনুভূতিগুলো অনেকটা পুরনো দিনের বিরহী গানের মতো মায়াবী, তাই আপনি কলম চালিয়ে যান, কারণ আপনার শব্দগুলো আমাদের দারুণ অনুপ্রাণিত করে।
-
-
ভালবাসি তাই
বিদ্রোহী নিশানআমি ভালোবাসি তাই
এখনো খুঁজি তোমায়
যামিনীর তারায় তারায়
আমি ভালোবাসি তাই
আজো তালাশি তোমায়
তটিনীর স্রোতের ধারায়।।ভালোবাসি তাই আজো
জোনাকির পথ ধরে
তব শহরে আলো বিলাই
ভালোবাসি তাই আজো
আপনের হৃদঘরে
আপনার স্বপ্ন শুন্য…Read More4 Comments -
টাকা হলে…
বিদ্রোহী নিশানতোমাদের টাকা হলে গাড়ী করো
কিবা দালান বাড়ি করো
বুক ভরে সুখ খুঁজে মনটাতে ভাঁজ ধরো।পইপই হিসাবের নগদান খুলে দেখো
কাছেদের বাদ রেখে দুরেদের ঘৃণা আঁকো।
অতলে চলে পা বুক ফুলে পবনে
তোমাদের টাকা হলে চেঞ্জ আসে শ্রবণে।টাকা হলে একদিন আমরাও কুড়াবো,
দিল ছোঁয়া রতনে বুকখানি জুড়াবো।
আঁচল পেতে কুড়াবো যেখানে যা…Read More3 Comments -
অনাহূত
বিদ্রোহী নিশানচৌদ্দটি বছর আমি মানুষ ছিলাম না,
রড-সিমেন্টের শক্ত খুঁটি ছিলাম।
যেখানে আবেগ, শখ ও ইচ্ছে নামের কোনো কোষ নেই।
বাবার নুয়েপড়া কাঁধের সাথে কাঁধ মিলিয়ে
ঘরটাকে ধরে রেখেছি শক্তভাবে,
যেন মধ্যবিত্তের ঝোড়ো হাওয়ায় কেঁপে না ওঠে।নিজের স্বপ্নগুলোকে পিষে
তৈরি করেছিলাম ঘরের ভিত,
শখগুলো বিসর্জন দিয়েছিলাম
প্রত…Read More5 Comments-
-
নিশান, আপনার লেখাটা পড়ে বুকটা সত্যি হু হু করে উঠল। পরিবারের জন্য এত ত্যাগ স্বীকার করার পরেও এমন অবহেলা মেনে নেওয়াটা আসলেই অনেক কষ্টের।
-
নিশান, আপনার ‘বাবার নুয়েপড়া কাঁধের সাথে কাঁধ মিলিয়ে ঘরটাকে ধরে রেখেছি শক্তভাবে’—এই লাইনটি পড়ে আপনার আত্মত্যাগের গভীরতা আর ভেতরের অব্যক্ত যন্ত্রণা খুব স্পষ্টভাবে হৃদয়ে ছুঁয়ে গেল। এমন দরদমাখা লেখা অন্যদেরও অনেক অনুপ্রাণিত করবে, তাই এই গ্রুপে সবার লেখাতে নিয়মিত প্রতিক্রিয়া আর মন্তব্য জানিয়ে আমাদের প্রিয় এই আড্ডাখানাটি আরও প্রাণবন্ত রাখার অনুরোধ রইল।
-
Friends
Santo Mon
@santomon
ডাঃ মোঃ ইনজামামুল শিকদার
@mdinzamamulsikder
Nafisa Afrin
@nafisaafrin
MUHAMMAD ARIF KHAN
@muhammadarifkhan
শারমিন আক্তার
@sarmin
মোঃ রিয়াদ হাছান
@riadhasan751
অমিত
@amitroy
Mohammad Abul Hosein
@mohammadabulhosein
tofazzal hossain
@tofazzalhossain




পুরুষের আসল বয়স ক্যালেন্ডারে নয়, পরিবারের স্বপ্ন আর দায়িত্ব বহন করা ক্লান্ত কাঁধে লেখা থাকে…..🤍🖤