-
করোনার যন্ত্রণা
তরিকুল ইসলামকরোনা…. আর জ্বালাস না…
চীন হতে তুই জন্ম নিয়ে ঘূরছিস এখন জগতজুড়ে,
কি মজা পাছ বলরে এবার দেশ বিদেশে ক্ষতি করে ৷করোনা…. আর জ্বালাস না…
তোর কারণে আমরা আছি বড়ই বিপদে
বিশ্বজুড়ে মরছে মানুষ, এবার ক্ষান্ত দে ৷করোনা…. আর জ্বালাস না…
মারলি কত এম.পি – মন্ত্রী, মরছে মানবদল
চীনেতে তোর জন্ম হল, এই বুঝি তোর ফল!করোনা…. আর জ্বালাস না…
বাড়ল কতো চুরি-দারি, কমলো জনবল
তোর থাবাতে নিঃস্ব মানুষ, চেষ্টাতে নিষ্ফল ৷করোনা…. আর জ্বালাস না…
পথে ঘাটে চলছে গাড়ি, কম যাত্রী নিয়া
দ্বিগুন ভাড়া কেটেও নাকি আসল ওঠে না ৷করোনা…. আর জ্বালাস না…
ষোল মাস ধরে স্কুল বন্ধ, বন্ধ কলেজ বিশ্ববিদ্যালয়,
শিক্ষার্থীরা ফিরতে যে চায়, পাঠের সে আলোয় ৷করোনা…. আর জ্বালাস না…
কত মানুষ কর্মহীন আজ, শুয়ে বসে দিন কাটে রোজ
অর্থ বিনে হয় না আজি, তিন বেলা তার ভোজ ৷করোনা…. আর জ্বালাস না…
ভোটের আগে অনেক নেতা নিতো ভালোই খোঁজ
দূর্দিনে আজ অসহায় সে, কে নেবে তার খোঁজ?করোনা…. আর জ্বালাস না…
বহু লোক আজ চাকুরিহারা, অসহায় খুব এখন তারা
দূর্দিনে নাই উপায় কোনো, কি যাবে আর এখন করা,
কাটবে কবে মহামারী, করোনাশুন্য হবে ধরা!3 Comments
Friends
Shomik Adhikary Nandon
@shomikadhikarynandon
Diponkor Sharma Partho
@parthodip218
মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল
@ashraful710
Anwar Hossain Jeebon Jeebon
@anwar-hossain-jeebon
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
Lutful Haque Saran
@lutful2012
তিমিরে আসক্ত
@mp3010
Muhammad Jabed
@jabed92
AdabenTatali
@adabentatali


আর জ্বালাস নে হাড় জ্বালানো, এবার মুক্তি দে! সবাই নিরাপদে থাকুক এই শুভ কামনা করি।