Profile Photo

Md. Tariqul IslamOffline

  • tariqulmasum
  • Profile picture of Md. Tariqul Islam

    Md. Tariqul Islam

    4 years, 9 months ago

    হৃদয়ে বঙ্গবন্ধু
    – তরিকুল ইসলাম মাসুম

    বঙ্গবন্ধু মানেই স্বাধীন একটি দেশ,
    লাখ শহীদের রক্তে কেনা বাংলাদেশ ৷
    একটি সবুজ-শ্যামল সোনার দেশ
    একটি মানবিক আর স্বাধীন বাংলাদেশ ৷

    যে দেশের পাখিরা গান করতো
    সবুজ বন বনানীর ঐ ডালে ডালে,
    যেখানে প্রকৃতি হাসে সুরভিত ফুলে,
    ফুলের পরাগ আর সৌরভে ৷

    হঠাৎ একদিন ঘাতকের কবলে পড়ে
    মায়ের কোল খালি করে তুমি বিদায় নিলে,
    সেই থেকে দুঃখের সাগরে ভাসি মোরা,
    তোমায় হারানোর ব্যথা মোরা থাকবো কেমনে ভুলে?

    বঙ্গবন্ধু তুমি, বাঙালি জাতির তরে
    স্বাধীন করেছিলে একটি দেশ,
    নাম দিয়েছিলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ,
    বঙ্গবন্ধু তুমিই স্বাধীন বাংলাদেশ ৷

    লেখক: শিক্ষার্থী, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ,
    ইসলামী বিশ্ববিদ্যালয় ৷

    5
    3 Comments
Skip to toolbar