তুলট | Tasnim-Akter-Mim | Activity
	<sy:updateFrequency>2</sy:updateFrequency>
স্বপ্নশশ্মানের ডায়েরি 
তাসনিম মীম
মাসের শেষে ক্যালেন্ডার টা বড়ই নিষ্ঠুর হয় 
পকেট জুড়ে শূন্যতা আর দীর্ঘশ্বাসের ক্ষয় 
মাসের বিশ তারিখ পার হলেই শুরু হয় অংকের হিসাব হাতে থাকা পাঁচশ টাকা দিয়ে
 কিভাবে চলবে সামনের দিনকাল!! 
এক দুই করে দুই মাস ধরে হল ভাড়াটাও আজ বাকি আজ নয় কাল পরশু বলে আর কত দেবো ফাঁকি
রাত পোহালে হল কর্তৃপক্ষ নোটিশ দিয়ে বলে, 
ভাড়া দিলে তবে থাকতে পারবে না দিলে যাও চলে। 
এ শহরে মানুষের মন আজ ইট পাথরে গড়া, 
মধ্যবিত্তরাই হয় শুধু দিশেহারা। 
এখন সারাদিন ঘুরে ক্লান্ত শরীরে হতাশায় ফিরি রুমে ব্যাগ যে আমার আজকেও খালি বুঝাবো কেমন করে! 
বাড়িতে টাকা চাইলে উত্তরে আসে 
টাকা দিয়ে কি করি আমি এতকিছু 
সবশুনে ভাঙা এ মনটা কাঁদে, করে মাথা নিচু!! 
দোকানে কাঁচের ওপাশে রাখা পছন্দের
 সেই বইটা পড়ে রয়, 
মনটা টানে- কিনব কি? একরাশ সংশয় 
নিজের শখগুলো শ্মশানে বিসর্জন দিয়েছি বহু আগে যখনি কিনতে চেয়েছে কিছু অভাবের চাবুক জাগে। 
বিকেলে রোদটা ধুঁকছে টিউশনির অলিতে গলিতে 
আমার ক্লান্ত দীর্ঘশ্বাস মিশে যায় পথের ধুলোবালিতে, ঝাপসা চোখে খুঁজি আমি গন্তব্যের দিশা ওই দূর সীমান্তে!
বইয়ের পাতায় পরিসংখ্যানের জটিল জালের ভিড়ে 
মনটা যেন শূন্যতার চিৎকার করে!! 
আত্মা আমার ঘুরে বেড়ায় বিষাক্ত বাস্তবতার নীড়ে।
যেদিন এই জ্যামিতিক হিসেবের যাতাকল ভাঙবে 
সেদিন এই পৃথিবী দেখবে- ধ্বংসস্তূপের মাঝেও কিভাবে দাঁড়িয়ে ছিল একটি মৃত প্রায় মেয়ে দীঢ় প্রত্যয়ে!!
স্বপ্নশশ্মানের ডায়েরি
তাসনিম মীম
মাসের শেষে ক্যালেন্ডার টা বড়ই নিষ্ঠুর হয়
পকেট জুড়ে শূন্যতা আর দীর্ঘশ্বাসের ক্ষয়
মাসের বিশ তারিখ পার হলেই শুরু হয় অংকের হিসাব হাতে থাকা পাঁচশ টাকা দিয়ে
 কিভাবে চলবে সামনের দিনকাল!! 
রাত পোহালে হল কর্তৃপক্ষ নোটি…Read More
পূর্ণিমার  ক্যানভাস
তাসনিম মীম
কষ্টগুলো শিকড় ছড়িয়ে ঐ ভয়ানক চাঁদটার সাথে
স্বপ্নের আলোতে যাবো বলে যখন চোখ ভিজে যায় রাতে,
পূর্ণিমা রাতে জোৎস্নার আলো গায়ে মেখে
আমার দুঃখগুলো ছড়িয়ে দিয়েছি ঐ
মিটিমিটি জ্বলে থাকা তারকাদের মাঝে।
হে চাঁদ, তুমি কি শোনতে পাও 
জীবন্মৃত মানুষের ভয়ংকর আর্তচিৎকার!! 
নিঃসঙ্গ প্রহরে এই প্রলম্বিত দীর্ঘশ্বাস!
অস্তিত্বের মনিকোঠায় ফুরিয়ে নিঃশ্বাস। 
শব্দেরা আজ বিশ্রাম চায়
নিরবতা তাদের বড্ড প্রিয়,
তাই দাঁড়ালাম আজ তোমার আলোছায়ার নির্জনতায় 
একমুঠো শান্তির প্রত্যাশায়।
আমি দেখেছি,হেরে যাওয়া মানুষ 
সারি সারি পথের ধারে
ওরা প্রার্থনা করে যেতো রোজ
কোনো এক পুরোনো থিয়েটারে।
তাদের ভিড়ে আমিও ছিলাম,
খুঁজেছি তোমায় কোনো এক পুরোনো ক্যানভাসে।
তুমি কি জানো,
এ শহর জুড়ে কত কান্না আজ করে হাহাকার!!
ঐ রাতের আঁধার জুড়ে মিশে আছে যন্ত্রণার পাহাড়।
সব হারিয়ে আজ এই নিঃস্ব রাত
কালো মেঘে ঢাকা আজ পুরো আকাশ।।
পূর্ণিমার  ক্যানভাস
তাসনিম মীম
কষ্টগুলো শিকড় ছড়িয়ে ঐ ভয়ানক চাঁদটার সাথে
স্বপ্নের আলোতে যাবো বলে যখন চোখ ভিজে যায় রাতে,
পূর্ণিমা রাতে জোৎস্নার আলো গায়ে মেখে
আমার দুঃখগুলো ছড়িয়ে দিয়েছি ঐ
মিটিমিটি জ্বলে থাকা তারকাদের মাঝে।
হে চাঁদ, তুমি কি শোনতে পাও
জীবন্মৃত মানুষের ভয়ংকর আর্তচিৎকার!!
নিঃসঙ্গ প্রহরে এই প্রলম্বিত দীর্ঘশ্বাস!
অস্ত…Read More
"আমার এমন একটা তুমি চাই"
​— তাসনিম মিম
​আমার এমন একটা তুমি চাই,
যে আমার জীবনে আলোর প্রদীপ হয়ে আসবে,
আলতো করে কপালে চুমু খেয়ে বলবে—
❝এসে গেছি আমি, 
তোমার কষ্টের ভাগ দেবে কি আমায়?
আমি পরম যত্নে আগলে রাখবো তোমায়।❞
​আমিএমন একটা তুমি চাই,
যে আমার চোখের জল মুছে দিয়ে বলবে,
"এই পাগলি মেয়ে, আছি তো আমি
তোমার দুঃখগুলোকে আজ দিলাম ছুটি।"
​আমার এমন একটা তুমি চাই,
যে জোৎস্না আলোয় জ্বলবে মিটমিটি তারাদের ছদ্মবেশে। 
তোমার আগমনে আকাশজুড়ে থাকবে
চাঁদের শুভ্রতার হাসি এবং মিটমিটি তারকাদের আতশবাজি।
​আমার এমন একটা তুমি চাই,
যার কাঁধে মাথা রেখে শুনবো আমি তারই কন্ঠে ভালোবাসার গান।
সাথে থাকবে চাঁদের মুচকি হাসি
এবং জোনাকিদের আলোর ঝলকানি।
​আমি এমন একটা তুমি চাই,
যে চাঁদনি রাতে কোনো এক ব্যস্ত সড়কে—
নিঃশব্দে হাতটি বাড়িয়ে দিয়ে বলবে,
"এতোগুলো দিন অনেক পথ হেঁটেছো,
বাকি পথটুকু চলো একসাথে হাঁটি।"
জানো.... কতশত স্বপ্ন আমার
মনের ক্যানভাসে আঁকা—
এই যেমন... একসাথে গভীর রাতে চাঁদ দেখা,
আর কোনো এক কুয়াশাচ্ছন্ন সকালে
শীতের চাদর জড়িয়ে তোমার হাত ধরে
শিশিরভেজা ঘাসের ওপর হাঁটা।
​কবে আসবে তুমি!!
কবে দেবে তুমি এসে দেখা!!
আর কতশত প্রহর গুনবো আমি একা!!
​তোমার গন্তব্য ঠিক কতদূর? 
আচ্ছা প্রতিরাতে টেবিলে বসে ল্যাম্পের
মিটমিটে আলোতে তুমিও কি ভাবো আমার কথা?
জানো তো....
চাঁদনি রাতে বেলকনিতে দাঁড়িয়ে—
আমার তোমায় দেখার ভীষণ ইচ্ছে জাগে!!
জানো তো....
তোমার-আমার জুটি আল্লাহ কর্তৃক সিলেক্ট করা,
তবুও কেন দিচ্ছ না তুমি ধরা—!
আছো তুমি কোন অজানায়!!
জানিনা চিঠি পাঠাবো আকাশের কোন ঠিকানায়!
​আমি এমন একটা তুমি চাই—
যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই।
​"তুমি দেরিতে আসো....
তবে সঠিক মানুষ হয়ে এসো—
অমানুষ হয়ে নয়।"
​— তাসনিম মিম
“আমার এমন একটা তুমি চাই”
​— তাসনিম মিম
​আমার এমন একটা তুমি চাই,
যে আমার জীবনে আলোর প্রদীপ হয়ে আসবে,
আলতো করে কপালে চুমু খেয়ে বলবে—
❝এসে গেছি আমি,
তোমার কষ্টের ভাগ দেবে কি আমায়?
আমি পরম যত্নে আগলে রাখবো তোমায়।❞
​আমিএমন একটা তুমি চাই,
যে আমার চোখের জল মুছে দিয়ে বলবে,
“এই পাগলি মেয়ে, আছি তো আমি
তোমার দুঃখগ…Read More
									<slash:comments>5</slash:comments>
Tasnim-Akter-Mim changed their profile picture
									<slash:comments>1</slash:comments>
কবিঃতাসনিম আক্তার মীম 
কবিতাঃ নবজীবনের দ্বার 
তাংঃ১৭/০৪/২০২৪
"নবজীবনের দ্বার"
                   তাসনিম আক্তার মীম 
নতুন রুপে,  ধরা উঠুক সেজে
 জরা, জীর্ণ ঘুচে যাক।
দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে তুমি এসো হে বৈশাখ। 
চৈত্র মাসের অবসানে শেষ হলো বর্ষ, 
আবারো নতুন রূপে এলে তুমি বাংলা নববর্ষ। 
মুছে দাও গ্লানি, ঘুচিয়ে দাও অন্ধকার
ভেঙে দাও অমানিশার উচু পাহাড়। 
জীর্ণ ক্লান্ত তিমির রাত্রির
ঘটাও অন্তিম প্রহর সমাপ্তি,
পূর্ব দিগন্তে নতুন সূর্য উদিত করো
নতুন দিনের জ্যোতিতে সকলের হৃদয় ভরো।।
দেখো চেয়ে দূর দিগন্তে
প্রকৃতির নিসর্গ মঞ্চ ধ্বনিত হলো 
নবজীবনের সঙ্গীতে।
তোমারি আগমনে পাখির কন্ঠে কন্ঠে 
নব প্রভাতের বন্ধনাগীতি।
গাছে গাছে আনন্দ উচ্ছাস, 
পত্রে পত্রে তার পুলক শিহরণ। 
শঙ্খ ধ্বনিতে মানুষ করছে 
তোমার জন্য উৎসব আয়োজন। 
তুমি এসেছ তারুণ্যের প্রদীপ্ত প্রদীপ হাতে 
কালবৈশাখীর প্রমত্ত নৃত্যের তালে তালে,
চৈত্রের পাতাঝরা বিবর্ণ গাছগাছালি 
নবরূপে আজ সেজেছে সব-ই।।
আলোক প্লাবনে পৃথিবী আজ উদ্ভাসিত, 
এই পূণ্য তিথীতে বাঙালি লাভ করেছে 
মহাজীবনের উদার সান্নিধ্য।
ক্ষুদ্রতার নির্মোক ভেঙে আজ 
জাতি হলো সম্মিলিত, 
তোমারি ছোয়ায় আজ পৃথিবী রঙিন উজ্জ্বলিত।
দেখো বঙালির ঘরে ঘরে আজ
চারিদিকে আহা! কি অপরূপ সাজ!!
তরুণীরা পড়েছে লালপেড়ে সাদা- শাড়ি,
শিশুরা পড়েছে লাল চুড়ি, কালো টিপ 
আর পুরুষরা ধুতি-পাঞ্জাবি। 
রমনার বটমূলে বাজছে তোমার আগমনি গান,
রূপোর কাঠির স্পর্শে বাঙালি ফিরে পেলো নতুন প্রাণ।
নববর্ষ তুমি বাঙালি মনে নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা।
 আলোর এক জলন্ত প্রদীপ, নতুন প্রাণের আশা।
উন্মোচিত করে দাও নবজীবনের দ্বার
দূর করে দাও পৃথিবীর সব জঞ্জাল,
জাগ্রত করো অখণ্ড জাতীয় চেতনা
এটাই হওক অসাম্প্রদায়িক বাঙালির প্রত্যাশা।।
কবিঃতাসনিম আক্তার মীম
কবিতাঃ নবজীবনের দ্বার
তাংঃ১৭/০৪/২০২৪
“নবজীবনের দ্বার”
                   তাসনিম আক্তার মীম 
নতুন রুপে,  ধরা উঠুক সেজে
 জরা, জীর্ণ ঘুচে যাক।
দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে তুমি এসো হে বৈশাখ।
চৈত্র মাসের অবসানে শেষ হলো বর্ষ,
আবারো নতুন রূপে এলে তুমি বাংলা নববর্ষ। 
মুছে দাও গ্লানি, ঘুচিয়ে দাও অন্ধকার
ভেঙে…Read More
									<slash:comments>2</slash:comments>
নামঃতাসনিম  আক্তার মিম 
শিক্ষা প্রতিষ্ঠানঃকালিকাপুর আবদুল  মতিন খসরু সরকারি কলেজ। 
শ্রেণিঃদ্বাদশ 
সেগমেন্টঃকবিতা
শিরোনামঃবিজয় দিবসের চেতনা। 
                           "বিজয় দিবসের চেতনা "
                          তাসনিম আক্তার মিম 
বিজয়ের 50 বছর পর ভাবছি, এখন কি লিখবো 
বিজয়ী মানুষের বিচিত্র রূপ আমি কি আপনাদের কাছে তুলে ধরব?
 বিজয় দিবসের চেতনা ছিল সুশৃংখল, শান্তিময় সোনার বাংলা গড়ে তুলবার, 
বিজয়ের 50 বছর পরেও তবে কেন আজও চতুর্দিকে শুধু হাহাকার! 
খবরের কাগজ খুললেই দেখতে পাই নারীরা নির্যাতিত,
পাঁচ ছয় বৎসরের শিশু প্রতিদিন প্রতিনিয়ত ধর্ষিতা। 
বিজয়ের চেতনা ছিল দেশের প্রতিটি নারীর নিরাপদভাবে বেঁচে থাকার স্বাধীনতা, 
স্বপ্নে ভরা সোনার বাংলার যুগেও কেন আজ এত নারী এত শিশু ধর্ষিতা? 
আজও কেন হবে আমার দেশের নারী, শিশু এত বেশি লাঞ্ছিতা!
পাক শাসককে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্যই কি প্রতিদিন নারী ধর্ষিত হচ্ছে?
নাকি বাঙালি বিজয় দিবসের চেতনার কথা দিন দিন ভুলে যাচ্ছে!
পাকসেনাদের নারী নির্যাতনকেও হার মানিয়ে দিয়েছে 2020 সালের শিশু ধর্ষণ, 
তনু, নুসরাতের মত অবুজ কিশোরীরা  ওই পাষণ্ড জালিমদের হাতে অকালে দিয়েছে জীবন!
 এটাই কি সোনার দেশের সোনার মানুষের ভূষণ? 
এক বেদনাক্লিষ্ট ধর্ষিতা নারী চিৎকার করে বলছে -
আমাকে আশ্রয় দেওয়ার মতো নেই কি কোন ছাতা! 
আবারও মনে করিয়ে দিলো পাক শাসনামলের নারী নির্যাতনের সেই ইতিকথা।
জীর্ণ কুড়ের ঘরে বসে এক অবলা নারী কাঁদছে, 
আর এক দুখিনী  নারী করুণ আর্তনাদ কন্ঠে বলছে-
পাক হানাদার বাহিনী নারীদের বানিয়েছিল প্রায় পতিতা,
ঐ পাষন্ড পাক শাসনামলেও আমি দেখতে পাই নি কোনো শিশু ধর্ষিতা!
বিজয়ের চেতনা ছিল প্রতিটি মানুষের স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা, 
তবে কেন আজ বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে ঐ ২৫জন মানুষরূপী পশুদের কাছে সমাপ্ত করতে হলো নিজের জীবদ্দশা!
স্বাধীনভাবে  নিজের মতামত জানানোটাই কি ছিলো তার বড় অপরাধ? 
২১নভেম্বর ২০২১,বাসের ভাড়া বেশি নেওয়ার কারনে প্রতিবাদ জানিয়েছিল  বেগম বদরুন্নেসা কলেজের এক  ছাত্রী,
বাসচালক কর্তৃক সে পেল ধর্ষণের সরাসরি  হুমকি!
কোথায় আছে বিজয়ের সেই চেতনা!
কোথায় আছে আমাদের মেয়েদের নিরাপত্তা? 
দূরে  অদূরে শোনতে পাই আর্তমানবতার চিৎকার, 
সব উড়িয়ে দেয় বুর্জুয়াদের ফুৎকার। 
চারিদিকে চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাস আর খুন
এ কথা ভাবতে গেলে আতংকে ভরে ওঠে আমার মতো ক্ষুদ্র লেখিকার বুক!
বিজয় দিবসের  এক ঝাঁক স্বপ্নেভরা চেতনা,
সব স্বপ্ন মুছে দিয়ে কেন জন্ম নিবে এতো দুঃখ বেদনা।
বিজয় দিবসের সেই চেতনা আবারও বাঙালিদের মাঝে ফিরিয়ে আনতে হবে,
নচেৎ বাঙালি নিজের অস্তিত্বের কথা অতি সহজেই ভুলে  যাবে।
সুশৃঙ্খল, শান্তিময়,সুন্দর সোনার বাংলা গড়ে তোলবার বাসনা,
আবারও  যেন বাঙালিদের মাঝে ফিরে আসে বিজয় দিবসের  সেই চেতনা।
নামঃতাসনিম  আক্তার মিম
শিক্ষা প্রতিষ্ঠানঃকালিকাপুর আবদুল  মতিন খসরু সরকারি কলেজ।
শ্রেণিঃদ্বাদশ
সেগমেন্টঃকবিতা
শিরোনামঃবিজয় দিবসের চেতনা। 
                           “বিজয় দিবসের চেতনা ”
                          তাসনিম আক্তার মিম
বিজয়ের 50 বছর…Read More
Tasnim-Akter-Mim changed their profile picture
									<slash:comments>2</slash:comments>
"  শেখ রাসেল"
                         তাসনিম মীম
গোলাপের পাপড়ির মত দেখতে জন্ম হয়েছিল ফুটফুটে একটি ছেলের, 
নাম ছিল তার শেখ রাসেল। 
বঙ্গবন্ধুর ঘরে জন্ম তার, 
মুখে ছিল লাল টুকটুকে হাসি লোকে দেখতো তাকে যতবার। 
সে ছিল বঙ্গবন্ধুর বড় আদরের, 
তাইতো নোবেল বিজয়ী ব্রাটান্ড রাসেল এর নামানুসারে ছেলের নাম রাখলেন  শেখ রাসেল।।
সে ছিল এক আজব ছেলে, 
দুরন্তপনা করে বেড়াতো বাইসাইকেলে। 
পাড়ার আর দশজন ছেলের মতোই, 
বাইসাইকেলে করে চলে যেত স্কুলে। 
যদিও ছিল রাষ্ট্রীয় প্রটোকল, 
তার সাইকেলের কাছে তুচ্ছ সব
 রাজকীয় পরিবহন এর ওপর তার ছিল না কোনো কৌতুহল।।
স্কুলের সবার সাথে ছিল তার দারুন ভাব, 
নিজে না খেয়ে বন্ধুদের হাওয়াই মিঠাই খাওয়ানো হয়েছিল তার দারুণ স্বভাব। 
পড়াশোনায়ও ছিল সে খুবই ভালো, 
তাইতো ক্লাসের সবার আগে প্রশ্নের উত্তর সে-ই দিত।। 
লাইব্রেরীর প্রতি ছিল তাঁর বেশ আগ্রহ, 
একটা গল্প একবার শুনলেই বেশ ভালই মনে রাখতে পারতো। 
তাইতো বোনেরা গল্প বলার সময় কোন লাইন বাদ পড়লে সে ধরে ফেলত। 
শুনেছি টমি নামে তার এক কুকুর ছিল 
যার সাথে ছিল তার বেশ ভালো বন্ধুত্ব, 
নিজের খাবারের ভাগ দিয়ে দিত টমিকে
এতটাই মানবিক ছিল সে।। 
পৃথিবীর এমন কোন গুণ নেই যা বাকি ছিল তার মাঝে 
কিন্তু পরিণতি কি হলো শেষে!! 
ঘাতকের হাতে হত্যা হতে হল 11 বছরের এই নিষ্পাপ শিশুটিকে।
কলিতে ঝরে গেল ফুল!! 
তাইতো বাঙালির মন তার জন্য আজও ব্যাকুল।
যতদিন থাকবে এই বাংলাদেশ, 
বাঙালির মনে থাকবে নিষ্পাপ শিশু শেখ রাসেল।।
                        ”  শেখ রাসেল”
                         তাসনিম মীম
গোলাপের পাপড়ির মত দেখতে জন্ম হয়েছিল ফুটফুটে একটি ছেলের,
নাম ছিল তার শেখ রাসেল।
বঙ্গবন্ধুর ঘরে জন্ম তার,
মুখে ছিল লাল টুকটুকে হাসি লোকে দেখতো তাকে যতবার।
সে ছিল বঙ্গবন্ধুর বড় আদরের,
তাইতো নোবেল বিজয়ী ব্রাটান্ড রাসেল এর নামানুসারে ছেলের…Read More
									<slash:comments>2</slash:comments>