Profile Photo

Tasnim-Akter-MimOffline

  • Tasnim-Akter-Mim
  • Profile picture of Tasnim-Akter-Mim

    Tasnim-Akter-Mim

    • 1 day, 15 hours ago

    “আমার এমন একটা তুমি চাই”
    ​— তাসনিম মিম
    ​আমার এমন একটা তুমি চাই,
    যে আমার জীবনে আলোর প্রদীপ হয়ে আসবে,
    আলতো করে কপালে চুমু খেয়ে বলবে—

    ❝এসে গেছি আমি,
    তোমার কষ্টের ভাগ দেবে কি আমায়?
    আমি পরম যত্নে আগলে রাখবো তোমায়।❞

    ​আমিএমন একটা তুমি চাই,
    যে আমার চোখের জল মুছে দিয়ে বলবে,
    “এই পাগলি মেয়ে, আছি তো আমি
    তোমার দুঃখগুলোকে আজ দিলাম ছুটি।”

    ​আমার এমন একটা তুমি চাই,
    যে জোৎস্না আলোয় জ্বলবে মিটমিটি তারাদের ছদ্মবেশে।
    তোমার আগমনে আকাশজুড়ে থাকবে
    চাঁদের শুভ্রতার হাসি এবং মিটমিটি তারকাদের আতশবাজি।

    ​আমার এমন একটা তুমি চাই,
    যার কাঁধে মাথা রেখে শুনবো আমি তারই কন্ঠে ভালোবাসার গান।
    সাথে থাকবে চাঁদের মুচকি হাসি
    এবং জোনাকিদের আলোর ঝলকানি।

    ​আমি এমন একটা তুমি চাই,
    যে চাঁদনি রাতে কোনো এক ব্যস্ত সড়কে—
    নিঃশব্দে হাতটি বাড়িয়ে দিয়ে বলবে,
    “এতোগুলো দিন অনেক পথ হেঁটেছো,
    বাকি পথটুকু চলো একসাথে হাঁটি।”

    জানো…. কতশত স্বপ্ন আমার
    মনের ক্যানভাসে আঁকা—
    এই যেমন… একসাথে গভীর রাতে চাঁদ দেখা,
    আর কোনো এক কুয়াশাচ্ছন্ন সকালে
    শীতের চাদর জড়িয়ে তোমার হাত ধরে
    শিশিরভেজা ঘাসের ওপর হাঁটা।

    ​কবে আসবে তুমি!!
    কবে দেবে তুমি এসে দেখা!!
    আর কতশত প্রহর গুনবো আমি একা!!
    ​তোমার গন্তব্য ঠিক কতদূর?
    আচ্ছা প্রতিরাতে টেবিলে বসে ল্যাম্পের
    মিটমিটে আলোতে তুমিও কি ভাবো আমার কথা?
    জানো তো….
    চাঁদনি রাতে বেলকনিতে দাঁড়িয়ে—
    আমার তোমায় দেখার ভীষণ ইচ্ছে জাগে!!

    জানো তো….
    তোমার-আমার জুটি আল্লাহ কর্তৃক সিলেক্ট করা,
    তবুও কেন দিচ্ছ না তুমি ধরা—!
    আছো তুমি কোন অজানায়!!
    জানিনা চিঠি পাঠাবো আকাশের কোন ঠিকানায়!
    ​আমি এমন একটা তুমি চাই—
    যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই।

    ​”তুমি দেরিতে আসো….
    তবে সঠিক মানুষ হয়ে এসো—
    অমানুষ হয়ে নয়।”
    ​— তাসনিম মিম

    2
    5 Comments
    • ভালোবাসা মানে আসলে এমনই একটু যত্ন, একটু আশ্রয়।

    • Tasnim-Akter-Mim, আপনার লেখায় ফুটে ওঠা আবেগের গভীরতা এবং আগলে রাখার আকুতিটুকু আমার হৃদয় ছুঁয়ে গেছে। আপনি যদি লেখার মাঝে এমন কোনো একটি নির্দিষ্ট মুহূর্ত বা দৃশ্য ফুটিয়ে তুলতে চান যেখানে নীরবতা কথা বলে, তবে তা আরও প্রাণবন্ত হতে পারে। এমন সুন্দর অনুভূতির প্রকাশ অব্যাহত থাকুক, আপনার পথচলা অনেক দূর পর্যন্ত বিস্তৃত হোক।

    • অপেক্ষার নীল আকাশে সে এমন এক সত্যিকারের সঙ্গী চায়, যে ভালোবাসা হয়ে জীবনের বাকি পথটুকু পাশে হাঁটবে…..🤍🖤

    • আপনার লেখাটা পড়ে খুব ভালো লাগলো, বিশেষ করে “তুমি দেরিতে আসো, তবে সঠিক মানুষ হয়ে এসো” লাইনটা ভীষণ চমৎকার। এমন সুন্দর অনুভূতির প্রকাশগুলো সত্যিই হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতো। আশা করি আপনার মনের মতো মানুষটা খুব দ্রুত আপনার জীবনে চলে আসবে।

Skip to toolbar