-
” শেখ রাসেল”
তাসনিম মীম
গোলাপের পাপড়ির মত দেখতে জন্ম হয়েছিল ফুটফুটে একটি ছেলের,
নাম ছিল তার শেখ রাসেল।
বঙ্গবন্ধুর ঘরে জন্ম তার,
মুখে ছিল লাল টুকটুকে হাসি লোকে দেখতো তাকে যতবার।
সে ছিল বঙ্গবন্ধুর বড় আদরের,
তাইতো নোবেল বিজয়ী ব্রাটান্ড রাসেল এর নামানুসারে ছেলের নাম রাখলেন শেখ রাসেল।।সে ছিল এক আজব ছেলে,
দুরন্তপনা করে বেড়াতো বাইসাইকেলে।
পাড়ার আর দশজন ছেলের মতোই,
বাইসাইকেলে করে চলে যেত স্কুলে।
যদিও ছিল রাষ্ট্রীয় প্রটোকল,
তার সাইকেলের কাছে তুচ্ছ সব
রাজকীয় পরিবহন এর ওপর তার ছিল না কোনো কৌতুহল।।স্কুলের সবার সাথে ছিল তার দারুন ভাব,
নিজে না খেয়ে বন্ধুদের হাওয়াই মিঠাই খাওয়ানো হয়েছিল তার দারুণ স্বভাব।
পড়াশোনায়ও ছিল সে খুবই ভালো,
তাইতো ক্লাসের সবার আগে প্রশ্নের উত্তর সে-ই দিত।।লাইব্রেরীর প্রতি ছিল তাঁর বেশ আগ্রহ,
একটা গল্প একবার শুনলেই বেশ ভালই মনে রাখতে পারতো।
তাইতো বোনেরা গল্প বলার সময় কোন লাইন বাদ পড়লে সে ধরে ফেলত।
শুনেছি টমি নামে তার এক কুকুর ছিল
যার সাথে ছিল তার বেশ ভালো বন্ধুত্ব,
নিজের খাবারের ভাগ দিয়ে দিত টমিকে
এতটাই মানবিক ছিল সে।।পৃথিবীর এমন কোন গুণ নেই যা বাকি ছিল তার মাঝে
কিন্তু পরিণতি কি হলো শেষে!!
ঘাতকের হাতে হত্যা হতে হল 11 বছরের এই নিষ্পাপ শিশুটিকে।
কলিতে ঝরে গেল ফুল!!
তাইতো বাঙালির মন তার জন্য আজও ব্যাকুল।
যতদিন থাকবে এই বাংলাদেশ,
বাঙালির মনে থাকবে নিষ্পাপ শিশু শেখ রাসেল।।2 Comments
Friends
Farjana Akter Sume
@farjanasume21
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
চারুলতা
@adiba-rahman
নুরুন্নবী খোকন
@nurunnabi-khokon
Redwan Khan
@redwan-khan
Borno
@biborno
নোমান খালভী
@nomankhalovi
Md. Nasim Hossain
@nasim3080


কাঁদো বাঙালি কাঁদো।