-
স্বপ্নশশ্মানের ডায়েরি
তাসনিম মীমমাসের শেষে ক্যালেন্ডার টা বড়ই নিষ্ঠুর হয়
পকেট জুড়ে শূন্যতা আর দীর্ঘশ্বাসের ক্ষয়
মাসের বিশ তারিখ পার হলেই শুরু হয় অংকের হিসাব হাতে থাকা পাঁচশ টাকা দিয়ে
কিভাবে চলবে সামনের দিনকাল!!এক দুই করে দুই মাস ধরে হল ভাড়াটাও আজ বাকি আজ নয় কাল পরশু বলে আর কত দেবো ফাঁকি
রাত পোহালে হল কর্তৃপক্ষ নোটিশ দিয়ে বলে,
ভাড়া দিলে তবে থাকতে পারবে না দিলে যাও চলে।
এ শহরে মানুষের মন আজ ইট পাথরে গড়া,
মধ্যবিত্তরাই হয় শুধু দিশেহারা।এখন সারাদিন ঘুরে ক্লান্ত শরীরে হতাশায় ফিরি রুমে ব্যাগ যে আমার আজকেও খালি বুঝাবো কেমন করে!
বাড়িতে টাকা চাইলে উত্তরে আসে
টাকা দিয়ে কি করি আমি এতকিছু
সবশুনে ভাঙা এ মনটা কাঁদে, করে মাথা নিচু!!দোকানে কাঁচের ওপাশে রাখা পছন্দের
সেই বইটা পড়ে রয়,
মনটা টানে- কিনব কি? একরাশ সংশয়
নিজের শখগুলো শ্মশানে বিসর্জন দিয়েছি বহু আগে যখনি কিনতে চেয়েছে কিছু অভাবের চাবুক জাগে।বিকেলে রোদটা ধুঁকছে টিউশনির অলিতে গলিতে
আমার ক্লান্ত দীর্ঘশ্বাস মিশে যায় পথের ধুলোবালিতে, ঝাপসা চোখে খুঁজি আমি গন্তব্যের দিশা ওই দূর সীমান্তে!বইয়ের পাতায় পরিসংখ্যানের জটিল জালের ভিড়ে
মনটা যেন শূন্যতার চিৎকার করে!!
আত্মা আমার ঘুরে বেড়ায় বিষাক্ত বাস্তবতার নীড়ে।যেদিন এই জ্যামিতিক হিসেবের যাতাকল ভাঙবে
সেদিন এই পৃথিবী দেখবে- ধ্বংসস্তূপের মাঝেও কিভাবে দাঁড়িয়ে ছিল একটি মৃত প্রায় মেয়ে দীঢ় প্রত্যয়ে!!6 Comments-
আপনার লেখাটির “নিজের শখগুলো শ্মশানে বিসর্জন দিয়েছি বহু আগে” কথাটি অসম্ভব সুন্দর এবং গভীর একটি অনুভূতির প্রকাশ ঘটিয়েছে। বাস্তবতার এমন কঠিন চিত্র ফুটিয়ে তোলার পাশাপাশি আশার আলো দেখানো আপনার লেখনীর এক দারুণ দিক, তাই আপনার এই সুন্দর ধারাটি এভাবেই অব্যাহত থাকুক।
Friends
Dibyendu Sarkar
@dibyendusarkar
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Kaira Mugdhota
@kairamugdhota
Shoriful Shoron
@shoriful-shoron
জালাল উদ্দিন মুহাম্মদ
@jalalshah
Ashik Mokami
@ashikmokami
নাহীদ শাহ্
@mdnahidhasan
বিদৌরা প্রিয়দর্শিনী বারহান
@bedowrapriodarshini
মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক)
@manik123mmmgmail-com



সব হিসাব মেলাতে না পারলেও জীবনযুদ্ধে হার মানা যাবে না। চমৎকার ভাবনা।