Profile Photo

Tasnova HossainOffline

  • Tasnova-Hossain
  • Profile picture of Tasnova Hossain

    Tasnova Hossain

    4 years, 11 months ago

    উচ্চ-মাধ্যমিক পরীক্ষার পর তড়িৎ প্রকৌশলে পড়াশোনা শুরু করার আগে আমি স্থাপত্যবিদ্যায় বছরখানেকের বিরল অভিজ্ঞতা সঞ্চয় করে এসেছি। যার ফলস্বরূপ, এখন স্থপতিদেরকে আমার “অতিমানব” গোছের কিছু একটা বলে মনে হয়।

    তো…যা বলছিলাম, আমার মতো অস্থির, অগোছালো একটা মেয়ের জন্য “আর্কিটেকচার” হয়ে উঠেছিল “আর্কিটর্চার”। এই “আর্কিটর্চার” নামটা অবশ্য এক স্থপতির থেকেই ধার করা। সারারাত জেগে মডেল বানিয়ে, চুলে,জামা-কাপড়ে গ্লু,”UHU” লাগিয়ে সকালে কোনমতে খেয়ে না খেয়ে দৌড় দিতাম প্রজেক্ট সাবমিট করতে। একবার মোহাম্মদপুর টাউনহল বাজারে রাত দু’টা পর্যন্ত প্রজেক্টের কাজ করছিলাম। পরদিন সকালে জমা। বিরস বদনে মিস্ত্রিভাই কাজ করছেন, আর আব্বু আর আমি একটা ভ্যানগাড়িতে বসে আছি। তখন মনে হল, নাহ এভাবে হবে না। আমার পড়ার টেবিল-চেয়ার আর কলম-ক্যালকুলেটর; এই প্যারালাল বার, ট্রায়াঙ্গুলার স্কেল, এন-টি কাটার,বাটার পেপার, প্ল্যান-সেকশন-ইলিভেশন ইত্যাদির থেকে ঢের ভালো। আই কুইট।

    স্থাপত্য বিভাগের হবু স্থপতিদের হাসিখুশি উচ্ছল দেখে মাঝেমধ্যে, যাকে বলে- “টাশকি” খেয়ে যেতাম। এতোকিছুর মধ্যে আমার সঞ্চয় বলতে সেই শিক্ষকদের লেকচার। বলতে দ্বিধা করি না, বেশিরভাগই মাথার উপর দিয়ে যেত। যেটুকু কানে ঢুকিয়ে গলধঃকরন করতাম সেগুলো ছিলো একধরনের মস্তিস্কের রসদ।

    সেই থেকে স্থপতিদের প্রতি আমার হিংসার সূচনা। সেই সাথে মুগ্ধতারও। আই ট্রুলি অ্যাডমায়ার দেম। আমার কাছে এরা অন্যরকমের মানুষ। যাকে বলে অতি মানুষ।

    3
    2 Comments

Friends

Profile Photo
ভাস্কর
@vaskarchou
Profile Photo
Prithula Zaman
@prithula
Profile Photo
AdabenTatali
@adabentatali
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Skip to toolbar