-
জন্মে তুমি ধন্য
মোঃতওহিদুল ইসলাম
হে বঙ্গের কবি,স্বাধীনতার নায়ক
তুমি ঘুমাও,টঙ্গিপাড়ার অজপাড়া গাঁয
তোমার শৈশব স্মৃতি লুকানো যেথায়।
হে প্রতিবাদী কবি,তোমার জন্মে আজ
বাংলা স্বাধীন ভূমি
লাল সবুজের পতাকা এনে দিলে তুমি।
হে কণ্ঠযোদ্ধা,অসীম সাহসী বীর
তৃমি তো করনি প্রভূ বিনে নত শির
অত্যাচারী তবু ছিলো তোমার ভয়ে অস্থির।
হে নির্লোভ কর্মবীর নেতা
দূর্দিনের কান্ডারী তুমি,বাঙালী জাতীর পিতা
তুমি এ জাতীর মুক্তিদাতা।
হে বরপুত্র,তুমি বঙ্গজননীর গর্বের ধন,মহাকালের জাগ্রত ইতিহাস
তোমার মহৎ কর্ম ভুলবেনা জাতী এ আমার বিশ্বাস।
হে বিশ্বাসী কবি,তোমার চিন্তা চেতনা আজ স্বার্থক
তুমি গর্বিত,তুমি ধন্য, তুমি অন্যন্য
তুমি নতুন সৃষ্টির মহাসাধক।
হে রূপকার,আমরা তোমার কাছে ঋণী
তুমি মানী,তুমি গুণী বাঙালীর নয়নমণি
গভীর শ্রদ্ধায় তাই তোমায় স্মরণ করি
তুমি শান্তিতে ঘুমাও,চিরশান্তির ঘরে
এটাই কামনা স্রষ্টার কাছে,আজিকার দিনে।
Friends
Rakib Moyen
@rakib-hossain-moyen
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot
Rehana Akter
@rehana-akter
তুঘলকি কবি
@anwar

