-
ধবল মেঘ
চিন্তাতরঙ্গিনীএকটি বাড়ি, অনেক দরজা।
ছোট চটপটে একটা দৃষ্টি সারাদিন ছুটে বেড়ায়। কি জানি! কিসের যে এত কৌতূহল। দুষ্ট বটে, নজরও আছে চারপাশে। সুন্দর পূজারি যে! আলো থেকে আঁধার পর্যন্ত স্বপ্ন দেখার শেষ নেই। কখনো এটা কখনো ওটা, কখনো পাখি কখনো মাটি। জানালা দিয়ে রোজ প্রকৃতিতে স্বপ্ন গুলোরই প্রতিচ্ছবি দেখে।
ঠিক যেন ঝড় ওঠার সময়টা। শুরু হবার আগে স্তব্ধতা – স্বপ্ন বুনতে থাকে। হঠাৎ দমকা হাওয়া – স্বপ্নে উড়িয়ে নেয়। অবশেষে বৃষ্টি শান্ত করে প্রকৃতি – মনকে করে স্থির।
ছয়টি দরজা খুলে একটু একটু এই তার উপলব্ধি তার। কিছু কুৎসিত মেঘও যেন সুন্দর তার নজরে। তবে উজ্জ্বল ধবল দুটো মেঘের কণা, শুরু করল তার চঞ্চল কৌতূহল কেড়ে নেয়া। দৃষ্টির আলো যেন একটু একটু কমছে। গ্রাস করছে অন্ধকার। প্রাণহীন দৃষ্টি যেন অন্ধকার ছেয়ে গেছে। হয়ত শেষটা এখানেই।
আরও সে চারটা দরজা খুললো। নতুন কিছু নেই। ধবল কুৎসিত মেঘগুলো তাদের গরজ দিয়ে বেশ এক সাম্রাজ্য তৈরি করেছে। ধবল হলেও তাদের কোনো আলো নেই। কী অদ্ভুত একাকীত্ব, খাঁ খাঁ করছে সেই প্রকৃতিটা। স্বপ্নগুলো সব মিলিয়ে গেছে এখানে।
দৃষ্টি তখন আর একটুখানি বাকি! আশা যে আজও মরেনি, একটুখানি আলো যদি দেখি! বাহ! ঐ যে দেখা যাচ্ছে আলো। একটুখানি আলো। কী সুন্দর সূর্যফুল! খিলখিলিয়ে রঙ ছড়াচ্ছে চার পাশে। ধবল মেঘও ব্যর্থ উঁচু বাঁধ দিতে। এই দৃষ্টি! বুনবি নাকি আরেকটা স্বপ্ন, এই সূর্যফুল নিয়ে?ব্যাখ্যা-
ধবল মেঘ একটি প্রতীকী ছোট গল্প। একটা নিষ্পাপ জীবন বড় হতে হতে অনেক কিছু দেখে। দেখে শেখে। কখনো কখনো অনাকাঙ্ক্ষিত কিছু মানুষ এমন কিছু কাজ করে যে তাদের চেহারা একটা অমানুষিক মুখোশের আড়ালে হারিয়ে যায়। নির্দিষ্ট কিছু মানুষ ছাড়া সে মুখোশ কেউ দেখতে পায় না। তাদের কে এই মানুষ গুলোকে প্রচন্ড অপছন্দ করে। তবে জীবন হয়তো এমন কোন ঐশ্বরিক শক্তিতে সবকিছু রূপান্তরিত করে ফেলতে পারে, যা এমন মুখোশধারী মানুষদের হার মানতে বাধ্য করে। তারপর এরা আজীবন রূপান্তরিত শক্তির দর্শক হয়ে অনুশোচনায় জীবন পার করে দেয়।
বাড়ি – একটি মানুষ
দরজা – তার বয়স
পাখি – অনেক উচ্চাকাঙ্ক্ষী
মাটি – খুব সাধারণ
কুৎসিত মেঘ – সমাজের কাছে অপরাধী যারা চোর, ডাকাত, খুনী, ছিনতাইকারী জাতীয় মানুষেরা।
ধবল মেঘ – আমাদের কাছের মানুষ। যাদের ভরসা করার কথা।
সূর্যফুল – নিষ্পাপ কোন মানুষ, বিশেষ করে ছোট শিশুরা। যাদের সরলতা মাখা হাঁসি মনে একটি শক্তির উৎসে পরিনত হয়।2 Comments
Friends
অমিত
@amitroy
Shakhil Uddin
@shakhiluddin
Ahnaf Xihan
@ahnafxihan
হৈমন্তীকা
@munny
MD. RIZWAN ULLAH
@md-rizwanullah
Nusrat Zarin
@nusratzarin
Vision 2020
@vision2020
Sharmin
@sharmin1
Manik Shah 24
@manikshah24


খুব ভালো লাগলো