Profile Photo

চিন্তাতরঙ্গিনীOffline

  • thoughtwaves
  • বিষাদগাথা
    —- চিন্তাতরঙ্গিনী
    বিষাদময় মূহুর্ত এসে সুধায় যখন আমায়,
    নির্জন নাকি একাকী কেমন বোধ হয়?
    শুধু প্রশ্নের প্রতিধ্বনি উত্তর যেন নেই।
    নিত্যদিনের নিত্য কথা,
    নেই নব উচ্ছাস,
    নেই কোন পুরানো ব্যথা, কোন নরম বেদনা।
    মনের ভেতর অহেতুক এক হাহাকার যেন বায়।
    নাম গন্ধ ভাষাহীন, অবাস্তব প্রায়।

    3
    4 Comments
    • চিন্তাতরঙ্গিনী, আপনার লেখাটা পড়ে একদম মনের ভেতর এক অদ্ভুত অনুভূতি কাজ করছে। বিষাদের এই সহজ সুন্দর বর্ণনাটা যেন খুব কাছের মনে হলো।

    • কখনো কোনো কারণ ছাড়াই মন খারাপ হয়, ভেতরে এক অদ্ভুত শূন্যতা কাজ করে—খুব চেনা এক অনুভূতি।

    • চিন্তাতরঙ্গিনী, আপনার লেখা “মনের ভেতর অহেতুক এক হাহাকার যেন বায়” পঙক্তিটি পড়লে এক গভীর বিষণ্ণতা আর শূন্যতা খুব স্পষ্টভাবে অনুভব করা যায়, যা অনেকটা শরতের ঝরা পাতার নির্জনতার সাথে মিলে যায়। নিজের ভেতরের এই নিস্তব্ধ অনুভূতিগুলোকে এমন সাবলীলভাবে ফুটিয়ে তোলার ক্ষমতা সত্যিই প্রশংসনীয়। আপনি নিয়মিত এভাবে নিজের কথাগুলো লিখে চললে আমাদের এই প্ল্যাট…Read More

    • নামহীন বিষাদের কুয়াশায় মন যখন প্রশ্নের প্রতিধ্বনি হয়ে যায়, তখন একাকীত্বই তার একমাত্র নীরব সঙ্গী হয়ে থাকে…..🤍🖤

  • The Circle of Shade
    —– চিন্তাতরঙ্গিনী
    Not in days, not in moments.
    Its of years on every breaths.
    Not as flower, not as rain.
    Its of shade by the big tree.
    Not from stars not from the moon.
    Its from the sun bright and warm.
    Its not the one who receives,
    it is the one who only gives.
    Such strength is build only in decades,…Read More

    2
    3 Comments
    • চিন্তাতরঙ্গিনী, “Such strength is build only in decades” লাইনটা পড়ে একদম মনটা ভরে গেল, অনেক গভীর একটা কথা লিখেছেন আপনি। এমন চমৎকার একজন মানুষের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আপনার এই বিশেষ লেখাটি তৈরির পেছনের গল্পটা কী?

    • আপনার লেখা এই আবেগপূর্ণ ছন্দময় পঙক্তিগুলোতে সময়ের প্রবহমানতা এবং একজন মানুষের গভীর ব্যক্তিত্বের প্রতিফলন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। বিশাল মহীরুহের ছায়ায় যেমন আশ্রয় পাওয়া যায়, তেমনি শ্রদ্ধেয় শিক্ষকের প্রতি আপনার এই নিবেদনে এক দারুণ আত্মিক প্রশান্তি খুঁজে পেলাম। আপনার লেখনীর এই স্নিগ্ধ ধারা আগামী দিনে আরও বিকশিত হোক, এই কামনাই করি।

    • দশকের ত্যাগে গড়ে ওঠা সেই মহীরুহ নীরবে ছায়া দেয়, কারণ সত্যিকারের মহত্ত্ব পাওয়ায় নয় অবিরত দিয়ে যাওয়ায়…..🤍🖤

  • মিষ্টি শিশুর হাসি
    —- চিন্তাতরঙ্গিনী

    ছায়ার মাঝে, পাতার ফাঁকে,
    সোনালী রোদ পড়ে, দু-এক অংশ গাছে।
    ভিড়ের মাঝে তোমার দিকে নজর যখন পড়ে,
    ঠিক একই রকম লাগে।
    সোনালী-সবুজে স্নিগ্ধ করে মনের আনাচে-কানাচে,
    খিলখিলানো হাসিটি দেখলে, ঠিক একই রকম লাগে।
    সূর্য ডোবে আলো নিয়ে, তুমি ডোবো বয়সে,
    চোখের পলকে বদলে যায়—
    সময় বড় নিষ্ঠুর যে!
    পারলে তোমায় বেঁধে দি…Read More

    2
    5 Comments
    • শৈশব ধরে রাখা যায় না, শুধু মুগ্ধ হয়ে উপভোগ করতে হয়

    • শিশুর হাসিতে যে সোনালি রোদ ঝরে, সময়ের নিষ্ঠুর হাতও তার মায়া মুছে দিতে পারে না…🖤

    • চিন্তাতরঙ্গিনী, লেখাটা পড়ে এক অদ্ভুত মায়া কাজ করছে মনের ভেতর। শিশুর হাসি আর সময়ের নিষ্ঠুরতাকে আপনি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। মাঝে মাঝে অন্যদের লেখাতেও একটু রিঅ্যাক্ট আর কমেন্ট করবেন, তাহলে আমাদের গ্রুপটা বেশ প্রাণবন্ত থাকবে।

    • ভিড়ের মাঝে তোমার দিকে নজর যখন পড়ে,

    • আপনার লেখা ‘খিলখিলানো হাসিটি দেখলে, ঠিক একই রকম লাগে’ লাইনটিতে মুগ্ধতা খুঁজে পেলাম, আর এই স্নিগ্ধ অনুভূতির সাথে মিলিয়ে যদি সময়ের পরিবর্তন নিয়ে আরও কিছু শব্দ যোগ করতে পারেন, তবে হয়তো আপনার এই সৃজনশীলতা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

  • মেঘের নাট্যশালা
    —চিন্তাতরঙ্গিনী

    মেঘের সাথে আমার যেন জনম ধরে মিল,
    যখনই আসে পাগল করে, মন করে রঙিন।
    কখনো লালচে, কখনো নীলচে আবার কখনো কালচে,
    কখনো আবার ধূসর রঙে মলিন মলিন করছে।
    সাদা মেঘের ভেলা নিয়ে কখনো রোদে দোলে,
    ভেসে ভেসে নিয়ে যায় কল্পনার এক আদলে।
    মেঘ এলে ঝড় ওঠে, পরে ঝুম বৃষ্টি,
    ঝিরঝিরি কি টাপুরটুপুর কি এক অনাসৃষ্টি।
    ঋতুর পর…Read More

    1
    3 Comments
    • চিন্তাতরঙ্গিনী, আপনার লেখা ‘মেঘের সাথে আমার যেন জনম ধরে মিল’ লাইনটা পড়লাম, সত্যি খুব দারুণ আর মায়াবী একটা অনুভূতি ফুটিয়ে তুলেছেন আপনি।

    • চিন্তাতরঙ্গিনী, মেঘের রঙের বদল আর বৃষ্টির ছন্দের যে রূপ আপনি ফুটিয়ে তুলেছেন, তা পাঠক হিসেবে আমাকে এক অদ্ভুত মায়াবী জগতে নিয়ে গেল। শব্দের এই চমৎকার খেলায় আপনার কল্পনাশক্তি আরও উজ্জ্বল হয়ে উঠুক, এই শুভকামনা রইল।

    • মেঘের রঙমঞ্চে ঋতু, বৃষ্টি আর কল্পনা মিলে মনকে এক অনন্ত নাটকের দর্শক করে তোলে…🖤

  • স্বাক্ষর
    —চিন্তাতরঙ্গিনী

    এক স্বাক্ষর,
    নাম তার সেখানে ছিল যে নিখোঁজ,
    বলি কে দেখে পাবে এখানে নামের খোঁজ!
    উনি শুনে, দেখলেন, হাসলেন, মজে গেলে কাজে,
    আমিও কাজ সেরে উঠে এলাম চলে।
    মাস খানেক পর আবার এলো স্বাক্ষরের দিন,
    এবার উনি আপনি এসে জিজ্ঞেস করলেন,
    উন্নতি কি হয়েছে নাকি এখনো নিখোঁজ নাম?
    আমি দেখি আত্মভোলা সব গেছি ভুলে,
    এ নিয়ে ভা…Read More

    1
    3 Comments
    • চিন্তাতরঙ্গিনী, ‘স্মরণ এলো নাম তার খুঁজেছিলাম প্রথম দিনে’ – এই লাইনটা পড়ে বেশ অদ্ভুত এক ভালোলাগা কাজ করছে মনের ভেতর। জীবনের ছোট ছোট ভুলে যাওয়া মুহূর্তগুলো এভাবে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন যে একদম নিজের মতো মনে হলো।

    • চিন্তাতরঙ্গিনী, “উন্নতি কি হয়েছে নাকি এখনো নিখোঁজ নাম?”—এই সহজ প্রশ্নটির মাধ্যমে আপনি যে গভীর বিস্মৃতির বেদনা ফুটিয়ে তুলেছেন, তা সত্যিই হৃদয়স্পর্শী। অন্য সদস্যদের লেখাগুলোয় নিয়মিত ভালোবাসা আর মন্তব্য ছড়িয়ে দিন, যাতে আমাদের এই সুন্দর আড্ডাঘরটি সবসময় প্রাণবন্ত থাকে।

    • নাম হারালেও সময়ের খাতায় কিছু স্বাক্ষর নীরবে অমোচনীয় হয়ে থেকে যায়…🖤

  • হুঁশ
    —- চিন্তাতরঙ্গিনী
    ফুল হয়ে বড় হয়ে গেছে ভুল,
    ভুল করে মোর হারিয়েছে কূল।
    কূল হারিয়েও হারায়নি মূল,
    মূল থেকে বারবার হয়ে যাই ফুল।

    1
    5 Comments
    • চিন্তাতরঙ্গিনী, লেখাটা পড়ে বেশ অদ্ভুত এক ঘোর কাজ করছে মনের ভেতর। জীবনের ভুল আর মূলের যে সমীকরণ আপনি দেখালেন, তা সত্যি দারুণ লাগলো। শব্দের এমন মায়া মাখানো গাঁথুনি বেশ ভালোভাবেই ছুঁয়ে গেল।

    • শব্দের গভীর গাঁথুনিতে ফুটে ওঠা এই ছন্দময় প্রকাশভঙ্গিটি আপনার মনের অনুভূতিগুলোকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে। ফুল এবং ভুলের এই চমৎকার খেলাটি বেশ মুগ্ধ করেছে, চাইলে আপনি শব্দচয়নের ক্ষেত্রে আরও নতুন কিছু রূপক নিয়ে নিরীক্ষা করে দেখতে পারেন। আপনার লেখনীর এই ছন্দময় ধারাটি এভাবেই অব্যাহত থাকুক এবং আগামীতে আরও সুন্দর সব লেখা উপহার দেবেন এই প্রত্যাশা রইল।

    • ভুলের স্রোতে কূল হারালেও মূলের টানে মানুষ বারবার নতুন ফুল হয়ে ফুটে ওঠে…🖤

  • 1
    1 Comment
  • প্যারাডক্স
    —- চিন্তাতরঙ্গিনী

    কোলাহলে মরি,
    কোলাহলে বাঁচি।
    নির্জনে মরি,
    নির্জনে বাঁচি।
    সঙ্গতে বাঁচি,
    সঙ্গতে মরি।
    যুক্তিতে জিতি,
    যুক্তিতেই হারি।

    (উৎসর্গ করে লেখা)

    5
    4 Comments
    • বাঁচা-মরার প্যারাডক্সে দোদুল্যমান, প্রতিটি বিপরীতেই সত্য…🖤

    • জীবন আসলেই এমনই দ্বন্দ্বে ভরা।

    • দ্বন্দ্বই জীবনের স্বাভাবিক ছন্দ

    • জীবনের দ্বন্দ্বগুলো বাস্তবিক অর্থে আমরা নিজেরাই নিজেদের কল্পনায় তৈরি করে থাকি এবং সেসব অন্যদের কল্পনায়ও বিস্তার করি। অথচ কোনো দ্বন্দ্ব থাকেই না। আমরা নিজেদের মধ্যে নিজেরাই ভয় তৈরি করে ফেলি।

  • Profile picture of চিন্তাতরঙ্গিনী
    3
    2 Comments
  • খামখেয়ালী
    —- চিন্তাতরঙ্গিনী

    এই দিন চলে যাবে, তুমি দেখেনিও …..
    আবেগে আবেসে আমায় নিয়ে যেও….
    এই মন খারাপের দিন আমায় মনে করো….
    মায়াতে মুড়িয়ে তোমায় দুজনে হারাবো…

    6
    3 Comments
  • স্মৃতির খোরাক
    – – – চিন্তাতরঙ্গিনী

    তখন আমার বয়স বেশ কম,
    বাড়িতে গিয়ে নানুর সাথে খুব করে খেলতাম।
    নানু যেদিক যেত, আমরাও যেতাম ভেড়ার পালের মত।
    কচু পাতা, খড়ের গাদা, ক্ষেতের পর ক্ষেত,
    যেথায় সেথায় ঘুরতে ঘুরতে দিন হয়ে যেত শেষ।
    সন্ধেবেলা বাসার জন্য মন কেমন কেমন করে,
    ঝাপটে ধরে কোলে নিয়ে নানু এলেন উঠানে।
    দূরের এক তারা দেখে ভাবছি কোন…Read More

    3
    3 Comments
  • ব্যাকুল
    — চিন্তাতরঙ্গিনী

    গাছে ফোটা কৃষ্ণচূড়া ভীষন প্রিয় ফুল।
    শখ খুব,
    পেতাম যদি এক গুচ্ছ সে ফুল।
    আগুন ছড়া ডাল যেন পোড়ায় সতেজ মন,
    বাতাস দোলে বেশ কিছু ঝরে পাতা-ফুল,
    ব্যাকুল পাড়া উল্লাসে ভরে ওঠে মন।
    শখ খুব,
    পেতাম যদি এক গুচ্ছ কৃষ্ণচূড়া ফুল ।

    5
    3 Comments
  • ছদ্মবেশী চিন্তাতরঙ্গিনী
    —– চিন্তাতরঙ্গিনী

    আজ কোনো কবিতা শোনাতে আসিনি।
    আজ কোনো গল্প শোনাতে আসিনি।
    আমি চিন্তাতরঙ্গিনী,
    গভীর চিন্তায় মগ্ন এক তরঙ্গ।
    যার তরঙ্গে বৈঠা বায় হরেক রকম তরী,
    যার তরঙ্গে মিলিয়ে যায় হাজারো চিন্তার খনি।
    এসেছি দু’দণ্ড কথা বলতে
    শুধু বলতে চাই বলে।
    এসেছি দু চোখ ভরে দেখতে শ্রোতাদের চাহনি।
    আমি যে সে চাহনি আয়…Read More

    4
    7 Comments
  • Load More Posts

Friends

Profile Photo
অমিত
@amitroy
Profile Photo
Shakhil Uddin
@shakhiluddin
Profile Photo
Ahnaf Xihan
@ahnafxihan
Profile Photo
MD. RIZWAN ULLAH
@md-rizwanullah
Profile Photo
Nusrat Zarin
@nusratzarin
Profile Photo
Vision 2020
@vision2020
Profile Photo
Sharmin
@sharmin1
Profile Photo
Manik Shah 24
@manikshah24
Skip to toolbar