-
স্মৃতির খোরাক
– – – চিন্তাতরঙ্গিনীতখন আমার বয়স বেশ কম,
বাড়িতে গিয়ে নানুর সাথে খুব করে খেলতাম।
নানু যেদিক যেত, আমরাও যেতাম ভেড়ার পালের মত।
কচু পাতা, খড়ের গাদা, ক্ষেতের পর ক্ষেত,
যেথায় সেথায় ঘুরতে ঘুরতে দিন হয়ে যেত শেষ।
সন্ধেবেলা বাসার জন্য মন কেমন কেমন করে,
ঝাপটে ধরে কোলে নিয়ে নানু এলেন উঠানে।
দূরের এক তারা দেখে ভাবছি কোন ঘর,
বসে এক ব্যক্তির যেন লেগেছে টিভির ঘোর।
চাঁদের আলো রূপা যেন লাগছে দেখে জমি,
হাঁটতে হাঁটতে এবার এলেন উঠানের মাঝামাঝি।
একদল নানু, খালা, আরও প্রতিবেশী,
সকলে বসে হাসছে আর বুনছে শীতলপাটি।
আমি তখন নানুর কোলে মাথা রেখে শুয়ে,
দেখছি আকাশে তারার মেলা পুরো উঠান জুড়ে।
শান্ত নিবিড় শীতল মায়ায় তাদের কলরবে,
কখন যেন চোখ বুজেছি নেই তা খেয়ালে।
ঘুম ভাঙলে দেখি ঘরে, বাইরে হচ্ছে ঝড়।
শিল, পাতা, ডাল টিনের চালে দিচ্ছে ঝড়ের হুংকার।
নানু দেখি ডর-ভয় নাই দিব্যি চলেন ঘরে,
চাল, গুড় আর কি কি দিয়ে পিঠে হচ্ছে মুড়ে।
কাজলা দিদির ছড়া, কালিমা, সূরা, দোয়া,
গুন গুন করে কাজ করতেন আমার নানুটা।
নানু নানু গন্ধ মাখা আঁচলে যখন শুই,
মনে হয় এটাই ঘর, এটাই বাড়ি, একটুকরা শান্তি।
তিনি এখন ঘুমিয়ে আছেন নানার কাছাকাছি,
এখন বাড়িতে সবই আছে, নেই শুধু আঁচলখানি।3 Comments
Friends
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
MD SHAON
@mdshaon
রেদোয়ান আসিফ রিসান
@redoanasifrisan
bithy 123 bithy
@bithy123bithy
সাব্বির হোসেন।
@shadowhunter3d
রবিউল আলম মাজেদ
@majed1997
Syed Farah
@syedfarah
অভিমানী মন
@ovimanimon
Drako Shajib
@drako



নানুর আঁচলের ঘ্রাণে লুকানো ছিল সমস্ত শান্তি, সমস্ত বাড়ি…. 🖤🤍