-
দমকা হাওয়া বইছে বেশ। চাঁদনী রাত আজ ভরা পূর্ণিমা। চাঁদের আলোয় রাস্তাটা বেশ পরিস্কার দেখা যাচ্ছে। হাত ধরে হাটছি আমি আর আমার অর্ধাঙ্গ সৌরভ। মাঝে মধ্যেই আমি আর সে এভাবে বাইরে বের হই। বিশেষ করে পূর্ণিমা রাত হলে তো কথাই নেই। সারাদিন সৌরভ কাজে ব্যস্ত থাকে বাসায় খুব একটা থাকে না সে৷ তার প্রতি আমার কোন অভিযোগ নেই। আমি বেশ সুখেই আছি সে আমার অনেক খেয়াল রাখে।সৌরভ আমাকে বলে উঠলো সুচনা আমার প্রতি কি তোমার কোন অভিযোগ নেই?? আমি বললাম না নেই। অভিমান করে বলছো তাই না। আমি তোমাকে এতটুকু সময় দেই নি সারাদিন অফিস এর কাজ নিয়ে ব্যাস্ত থাকি। এমনকি ছুটির দিনেও কাজ নিয়ে ব্যাস্ত থাকি। কখনো তোমার সাথে কথাটাও ঠিকঠাক বলি না। এসব নিয়ে নিশ্চয়ই তোমার অনেক রাগ হয় আমার উপর অনেক অভিযোগ আছে তাই না অনেক অভিমান হয় আমার উপর তাই না।
না একদম না তোমার উপর আমার কোন রাগ নেই কোন অভিযোগ নেই। সৌরভ এবার অবাক হয়ে আমার পানে তাকিয়ে রইলো৷ সৌরভের গালটা টেনে দিয়ে বললাম আমি তোমার অর্ধাঙ্গিনী সৌরভ তোমার প্রেমিকা না। তোমার প্রতি রাগ অভিমান কোনটাই করা আমার সাজে না। কারণ তোমার কষ্ট তোমার পরিশ্রম এসব তো তুমি আমার জন্যই করো আমাকে ভালো রাখার জন্য। আর জানো সময়ের অভাবে ভালোবাসা কখনোই কমে যায় না। তুমি আমাকে সময় দাও না বলে যে তুমি আমাকে ভালোবাস না তা তো নয়। এই যে দেখো প্রতি পূর্ণিমাতে তুমি আমাকে জোসস্না রাতের আলোয় হাত ধরে হাটতে বের হও। মধ্যরাতে ল্যাম্পপোস্টর আলোয় আইস্ক্রিম খেতে নিয়ে যাও। দিনশেষে তুমি তো আমার জন্যই সবটা করো তাই না। তোমার সবটা জুড়ে তো আমার বসবাস তাই না। তাই অভিমান অভিযোগ এর কোন প্রশ্নই আসে না গো। আমি খেয়াল করলাম সৌরভ এর চোখের কোণায় জল টলমল করছে আমি বললাম হয়েছে এখন এসব কথা রাখো তো আমার আইস্ক্রিম খেতে ইচ্ছে করছে চলো আইসক্রিম খাবো।
যেখানে ভালোবাসা থাকে সেখানে অভিযোগ এর জায়গাটা রাখতে নেই। সম্পর্কের মাঝে বোঝাপড়াটা অনেক বড় একটা ব্যাপার।5 Comments-
আপনার এই লেখায় ‘যেখানে ভালোবাসা থাকে সেখানে অভিযোগের জায়গাটা রাখতে নেই’—এই কথাটি সম্পর্কের গভীরতাকে অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। শান্ত জোছনা রাতে আপনাদের হাত ধরে হাঁটার দৃশ্যটি আমার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে দিয়েছে। আপনমনে এভাবেই শব্দ দিয়ে মনের কথাগুলো লিখে যান, আপনার লেখনী আরও প্রাণবন্ত হয়ে উঠুক।
Friends
হোসাইন ফারুক
@hossainfaruq
MINHAZ ABIR
@minhazabir
Karoma village
@karomavillage
Tahia Humaira
@tahiahumaira
মোঃ মেহেদী হাসান মুন্না
@mehedihasanmunna
Ariyan Abir
@ariyanabir
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor


হ্যাঁ সত্যি কথা সম্পর্কের ভিতর বোঝাপড়াটা অনেক বড় ব্যাপার ভালো।