Profile Photo

Umme Tabassum TaiyebaOffline

  • Umme-Tabassum-Taiyeba
  • Profile picture of Umme Tabassum Taiyeba

    Umme Tabassum Taiyeba

    • 5 years, 2 months ago

    I am very glad that @tolut desk has selected my writting as today’s popular. Thank you so much tolut and all the people who really apprecited my writting. It’s a big honour for me. And at last thanks everyone

    Profile picture
    • 5 years, 2 months ago

    শিশুরা দেশের ভবিষ্যৎ কর্ণধার তাদের অধিকার আমদের অঙ্গীকার

    শিশু শব্দটি মনে হয় স্বর্গ থেকে আগত কোন নৈসর্গিক শব্দ। শব্দটি ছোট হলেও এর তাৎপর্য বহুল। কেননা প্রতিটি মানুষের বেড়ে উঠা থেকে শুরু করে পূর্ণ বয়স্ক হয়ে উঠার হাতেখড়িই শিশুকাল ।বেড়ে উঠতে প্রত্যেকেই পেরুতেই হয় শিশুকাল। শিশুকাল আমাদের আগলে রাখে যে পর্যন্ত না আমরা প্রস্তুত হই সংকটময়, বিপদে- আপদে জরাজীর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডকে অবলোকন করতে। কিন্তু সবার জন্য শিশুকালটি সোনালি স্বপ্নের জগত হয় না। কেননা সবাই শিশু হিসাবে তাদের প্রাপ্ত অধিকার পায় না। সবসময় খর্বিত হয় তাদের অধিকার। বিশেষ করে দুর্যোগ প্রবণ নিম্ন বা মধ্যম আয়ের দেশের শিশুদের অধিকার হতে বঞ্চিত হওয়ার ঘটনা বহুল । কেননা সেসব দেশের শিশুদের অধিকাংশই তাদের অধিকার সম্পর্কে অবগত নয়। কেননা তাদের কোন ধারণাই নেই যে তাদের আবার শিশু হিসাবে কোন অধিকার আছে। এটা না জানার অন্যতম কারণ শিক্ষার অভাব। শিক্ষা শিশুদের অন্যতম প্রধান মৌলিক অধিকার । এই অধিকার থেকে বঞ্ছিত হওয়ার কারণে তারা তাদের আরও অন্যান্য অধিকার থেকেও বঞ্ছিত হচ্ছে । বাংলাদেশ অধিক জনবহুল দেশ এর জনসংখ্যা প্রায় ষোল কোটির অধিক। এই বিশাল জনসংখ্যার অর্ধেকই শিশু যাদের বয়স আঠারর নিচে এবং প্রায় বিশ লাখ শিশু রয়েছে যাদের বয়স পাঁচ বছরের নিচে। প্রায় ৭৩ শতাংশ শিশু শহরে এব ২৭ শতাংশ শিশু গ্রাম অঞ্চলে বসবাস করে। এর এক তৃতীয়াংশ শিশু সবসময় দরিদ্রসীমার নীচে বসবাস করে। তাদের মৌলিক অধিকার খর্বিত হয় তাদের দরিদ্রতার কারনে। বাংলাদেশে শিশু অধিকার লঙ্গন নিত্তদিনের অতি তুচ্ছ ঘটনা ।যা হয়তো কখনো কারো নজরেই পড়েনা কিংবা নজরে পড়লেও হয়তো বিশেষ নজরে দেখা হয় না। কেননা এর অধিকারিরা এর অধিকার সম্পর্কে অধিক অবগত নয় । তাই এটির প্রয়োজনীয়তা অতি তুচ্ছ । শিশু হিসেবে প্রত্যেকটি শিশুর মৌলিক অধিকার সমূহ- শিক্ষা , সুষম খাদ্য, স্বাস্থ্য এবং পুষ্টি , নিরাপত্তা, অংশগ্রহণমূলক কাযক্রম, বিনোদন, স্যানিটেশন এবং স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি ইত্যাদির অধিকার। এই অধিকার গুলো শুধু তাদের শিশু হিসাবে অধিকার নয় এগুলো তাদের মানুষ হিসাবেও অধিকার যা তাদের প্রাপ্য। তাদের যদি শিশু হিসাবে এসব অধিকার না দেওয়া যায় তবেও কিন্তু তারা মানুষ হিসাবে শতভাগ এসব অধিকারের অধিকারি । সব সময় বলা হয় শিশুরা দেশের ভবিষ্যৎ। যদি দেশের ভবিষ্যৎ অধিকারিরাই অধিকার থেকে বঞ্ছিত হয়, তবে তো অন্যদের কথা বাদই দেয়া যায়। যদিও বর্তমানে বাংলাদেশ সরকার ইউনিসেফের সহায়তা নিয়ে সকল শিশুদের বিদ্যালয়ে পাঠানো , শিশু শ্রম বন্ধ করা এবং শিশু নির্যাতন বন্ধের জন্য কাজ করে যাচ্ছে। কিন্তু তাতে কি সব শিশুই অধিকার পেয়ে থাকছে এই প্রশ্নও কিন্তু থেকে যায় মনে। বাংলাদেশের সামাজিক কাঠামো শিশুদের তাদের অধিকার দিতে ব্যর্থ হয়েছে। শিশু অধিকার আইন ২০০৬ অনুসারে ১৪ থেকে ১৮ বছরের নিচে শিশুদের কাজের জন্য আলাদা নীতি নির্ধারণ করেছে । যা সঠিক ভাবে পালন করা হচ্ছে না। বাংলাদেশের ১৩% শিশু শ্রমে নিযুক্ত এর কারনে তারা শিক্ষা এবং তাদের অধিকার থেকে বঞ্ছিত হচ্ছে। এর কারনে শিশুরা খারাপ কর্মে যুক্ত হচ্ছে যা তাদের জীবন ধ্বংস করে দেয়। বাংলাদেশের ৩০% লোক দরিদ্রসীমার নীচে বসবাস করে তাদের পক্ষে তাদের শিশুদের অধিকার পূরণ করা সম্ভব নয়। এই বিষয় লক্ষ্য রাখা দরকার। কেননা তাহলে তারা অন্যদের তুলনায় পিছিয়ে থাকবে যা দেশের জন্য লাভজনক নয়। তাই সবার অধিকার যথাযথ ভাবে প্রদান করতে হবে। আমদের দেশের ২২% শিশু নিরক্ষর৩০% নাম অক্ষর জানে ৩৬% প্রাথমিক শিক্ষা ১০% উচ্চ মাধ্মিক শিক্ষা লাভ করে থাকে ।এই কারনে দেশের উন্নতি বাঁধাগ্রস্ত। দরিদ্রতার কারনে তারা নিজেদের প্রকাশ করতে পারে না ফলে অকালে ঝরে পরে। বিশেষ করে নারী শিশুদের বেশি সমস্যার মুখে পড়তে হয়। কারণ তারা নারী । নারী হওয়ার কারনে তাদের সাথে আরও বেশি বৈষম্য হয়। তাদের ছেলে তুলনায়ে শিশু অধিকার পাওয়া অনেক কষ্টকর। কারন তারা নারী। যদিও শহরে অনেকটা পরিবর্তন এসেছে কিন্তু গ্রাম অঞ্চলে কোন প্রকার পরিবর্তন নেই। এখনো গ্রামে বাল্য বিবাহ হয় । বাল্যবিবাহ সমাজের ও দেশের জন্য অভিশাপ। তাই বাল্য বিবাহ রোধে সকলকে কাজ করে যেতে হবে। বাল্য বিবাহের কারনে অল্প বয়সে শিশুরা গর্ভবতী হয় ফলে মা ও শিশু উভয়েই ক্ষতির সম্মু্খীন হয়। ফলে দুটি জীবন নষ্ট হয়ে যায়। শিশুদের সুস্থ এবংভালো থাকার জন্য প্রয়োজন সুষম খাদ্য যা দরিদ্র মানুষদের যোগান দেয়া সম্ভব নয়।যাদের খাবার যোগান দেয়া সম্ভব নয় তাদের শিক্ষা তো অনেক দূরের কথা। সাতটি মৌলিক অধিকার থেকে বঞ্ছিত হয় সবচেয়ে বেশি নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের শিশুরা। বাংলাদেশ দুর্যোগ প্রবণ দেশ, বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প ইত্যাদি প্রায়শই ঘটে থাকে।এর ফলে যোগাযোগ বন্ধ হয়ে যায় । যার ফলে বিভিন্ন দুর্বলতা বেড়ে যায় । এ সময় এছাড়া পরিবারে বিদছেদ, অপব্যবহার , শিশু শ্রম , শিশু পাচার ইত্যাদি ঘটে থাকে। বাংলাদেশ উন্নয়নশীল দেশ হলেও বাংলাদেশের জনসাধারণ শিশু অধিকার সম্পর্কে সচেতন নয়।তাই শিশুরা অধিকার বঞ্ছিত।
    খাদ্য অধিকার
    বাংলাদেশ উন্নয়নশীল দেশ হলেও এর ২৬% মানুষ দরিদ্রসীমার নিচে বসবাস করার ফলে তারা তাদের প্রতিদিনের চাহিদা মতো খাবার পায় না । ফলে তাদের শিশুরা এ অধিকার থেকে বঞ্ছিত হয় । এর ফলে তাদের কাজের সন্ধানে বের হতে হয়, যার ফলে তারা তাদের শিক্ষা থেকে অনেক দুরে চলে যায়, তারা আর কখনো তাদের বিদ্যালয়ে ফিরে যেতে পারে না । এভাবে একটি অধিকার তাদের আরেকটি অধিকার থেকে বঞ্ছিত করে।
    পুষ্টির অধিকার
    ভাল পুষ্ট শিশুরা বিদ্যালয়ে ভালো ফলাফল করে। কিন্তু আমাদের দেশে তার বড়ই অভাব। যদিও শহরে শিশুরা কিছুটা হলেও পুষ্টি পেয়ে থাকে কিন্তু গ্রামের শিশুরা তা থেকে পুরপরি বঞ্ছিত।গ্রামের অধিকতর শিশু অপুষ্টি এবংওজনহীনতায়ে ভোগে। কিন্তু শহরের শিশুরা অধিক ওজনের কারনে বিভিন্ন রোগে ভোগে। এ কারনে উভয়েই ক্ষতির মুখে পরে। তাই উভয়ের সম পুষ্টের অধিকারি হতে হবে। যাতে একে অপরের সমান হতে পারে। তাই সবার পুষ্টি নিশ্চিত করতে হবে।
    স্বাস্থ্যের অধিকার
    স্বাস্থ্যের অধিকার শিশুদের সবচেয়ে প্রয়োজনীয় অধিকার হলেও তারা এ অধিকারও সঠিক ভাবে পায় না। শিশুরা নিরাপদ পানি, স্বাস্থ্যকর স্যানিটেশন, স্বাস্থ্যবিধি থেকে বিরত থাকে তাদের দরিদ্রতার কারণে । পরিবারের দরিদ্রতার সাথে শিশুর অধিকারের গভীর সংযোগ আছে । তাই সরকার ও দেশের উচ্চবিত্ত লোকদের এ বিষয়ে নজর দেয়া উচিত তাহলেই সকল শিশু তাদের স্বাস্থ্যর অধিকার পাওয়ার অধিকার রাখবে।
    শিক্ষার অধিকার
    শিক্ষা পদ্ধতির যদিও কিছুটা উন্নতি হয়েছে বাংলাদেশে। কিন্তু তবুও শতভাগ শিশু এ অধিকার পাচ্ছে না। দেশে শিক্ষার হার না বাড়লে দেশের উন্নয়ন বাঁধাগ্রস্ত হবে । তাই সকলে মিলে দেশের উন্নতি ও শিশুদের অধিকার রক্ষায় সর্বপরি শিক্ষার আলোতে সকল শিশুকে আলোকিত করতে হবে।
    পরিচ্ছদ অধিকার
    প্রতিটি মানুষের বস্ত্র অধিকার রয়েছে কিন্তু তবুও পথে হাজারও শিশুকে বস্ত্রবিহীন ভাবে ঘোরাফেরা করতে দেখা যায় কেন? এর জবাব কি আমদের কাছে আছে? নেই তাই না । তাই আমাদের সকলের এবং দেশের সরকারের সাহায্য,সহায়তা নিয়ে প্রতিটি বস্ত্রহীন শিশুকে তাদের অধিকারের পরিচ্ছদে জড়িয়ে দেয়া উচিত । যাতে তারা নগ্ন গায়ে ঘোরাফেরা না করে।
    আশ্রয়ের অধিকার
    বাসস্থানের অভাবে হাজার হাজার শিশু আজও রাতের পর রাত পথে কাটাতে থাকে । এটা কি তাদের অধিকার নয়? যে তারা এভাবে দিনযাপন করে। তাই দেশের সরকার ও উচ্চবিত্ত বা যাদের সমর্থ আছে তাদের এই শিশুদের পাশে থাকা উচিত যেন তারা আর একটি রাতও পথে না কাটায়। ফিরে পায় নিজ বাসস্থান।
    স্বাধীনতা এবং নিরাপত্তার অধিকার
    স্বাধীনতা এবং নিরাপত্তার অধিকার যা তারা তাদের স্বাধীন দেশের শিশু হিসাবে পাওয়ার অধিকার রাখে। যা দেশের সরকারের উচিত নজর দেয়া। যাতে কোন শিশু স্বাধীনতা এবং নিরাপত্তার অধিকার থাকে বঞ্ছিত না হয়। এবং জনসাধারণের উচিত শিশুদের এ অধিকার যেন খর্বিত না হয় তা নজর দেয়া কেননা তারা প্রতিটি শিশুর অভিভাবক।
    প্রতিটি শিশু দেশের ভবিষ্যত তাদের অধিকার রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে দেশকে রক্ষার লক্ষে।এবং নজর রাখতে হবে যেন কোন শিশু তাদের অধিকার ভোগ না করে কিংবা অধিকার না পেয়ে যেন পৃথিবি ত্যাগ না করে চিরতরে চলে যায়। শিশুদের সুন্দর ভবিষ্যত রক্ষার দায়িত্ব আমাদের সকলের তাই তাদের ভবিষ্যত যেন বিনষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে সকলকে কাজ করে যেতে হবে।
    শিশুদের অধিকার নিশ্চিত করি
    দেশের সুন্দর ভবিষ্যত গড়ে তুলি।

    26
    16 Comments
Skip to toolbar