তুলট | Vibranium Sara Khan | Activity
Vibranium Sara Khan changed their profile picture
চৈতালি বাতাসে
ফেলে আসা রঙিন দিন
হাওয়ায় ভাসে
শূন্য ছাদে শুকোতে দেয়া ফিনফিনে এক নিঃসঙ্গ ওড়না যেন
খুব হালকা, অস্তিত্ব নিমীলিন
কিন্তু প্রবহমান 
চৈতালি বাতাসে
রোদতপ্ত শূন্যতা বয়ে আনে
তবুও কিছু পথভোলা একগুঁয়ে মৃদু হিম
মেঘের ছদ্মবেশে রয়ে যায়
না পাওয়াগুলো কেন আজ পোড়ায়
শূন্য দুপুরে 
পথভোলা দিনান্তে সূর্যের সাথে স্মৃতির বালুকাবেলায় অবগাহন
অশ্রুবিন্দু যেন অসময়ের শিশির
ক্ষণিক থেকেই বাষ্পীভূত পলাতক ইথারের উষ্ণ বাতাবরণে
তবু হায়, হাওয়ার প্রতিধ্বনি 
কিছু যেন বলতে চায়
ফেলে আসা সেই সময়
যাকে আর যায় না ফিরে পাওয়া
শুধু চৈতালি বাতাসে 
তার ঝরা পালকের নিত্য আসা যাওয়া
চৈতালি বাতাসে
সারা 
২৯.০৩.২০২৪
চৈতালি বাতাসে
ফেলে আসা রঙিন দিন
হাওয়ায় ভাসে
শূন্য ছাদে শুকোতে দেয়া ফিনফিনে এক নিঃসঙ্গ ওড়না যেন
খুব হালকা, অস্তিত্ব নিমীলিন
কিন্তু প্রবহমান
চৈতালি বাতাসে
রোদতপ্ত শূন্যতা বয়ে আনে
তবুও কিছু পথভোলা একগুঁয়ে মৃদু হিম
মেঘের ছদ্মবেশে রয়ে যায়
না পাওয়াগুলো কেন আজ পোড়ায়
শূন্য দুপুরে
পথভোলা দিনান্তে সূর্যের সাথে স্মৃতির বালুকাবেলায় অবগাহন
অশ্র…Read More
সেটা কোনো এক সময়,একটা পাখির কথা
যে ডানা হারিয়েছে সেই কবে কোথায়
জ্বলে পুড়ে অঙ্গার
তারপরো তার কল্পনায় সে মেলতো ডানা কোন সুদূরে
চোখ রাখতো দূর আকাশে
রংধনুর ওপারে
যেখানে আর সব পাখিরা খেলা করে
মেঘেদের সাথে
আনন্দে মেতে মেঘদল, ঝরে পড়ে 
হাসে,লাফায়,তারপর ঝরে পড়ে
তার কিছু বৃষ্টিবিন্দু পাখিটির কাছেও ঝরে পড়ে
সে তাদের ছুঁয়ে দেখতো
আর দূর আকাশ ছোঁয়ার স্বপ্ন বুনতো,দুঃসাহসের ডানায় চড়ে।
হঠাৎ একদিন কী হলো,আকাশ নিজেই তার কাছে নেমে এলো
মাটির কাছাকাছি 
যেখানে ঘুমোয় তার স্বপ্নডানা কবরের নীরবতায়
আকাশ পাখিটিকে ছুঁয়ে দিলো
সাথে করে ওকে নিয়ে গেলো রংধনুর হ্রদে
তারা একসাথে চালালো মেঘের নৌকো
আর গাইলো
মেঘেরা নাচলো
সূর্য ওদের আনন্দ দেখে মুচকি হেসে ঘুমোতে গেলো
এরপর আকাশ,পাখি,মেঘদল সব একাকার
বৃষ্টিবিন্দু হয়ে গেলো
ঝরে পড়লো একে একে
যেমন তারারা ঝরে পড়ে রাতের আকাশ থেকে
বাতাসের দোলনায় চড়ে
হঠাৎ করেই, ঘুম ভেঙে পাখিটা দেখলো সবই তো স্বপ্ন ছিলো
চারদিকে শুধু শূন্যতা
শুধু তার ছোট্ট বাসাটি জুড়ে তুলো তুলো মেঘের সন্ঞ্চারণ।
(ডানাহীন)
সারা
সেটা কোনো এক সময়,একটা পাখির কথা
যে ডানা হারিয়েছে সেই কবে কোথায়
জ্বলে পুড়ে অঙ্গার
তারপরো তার কল্পনায় সে মেলতো ডানা কোন সুদূরে
চোখ রাখতো দূর আকাশে
রংধনুর ওপারে
যেখানে আর সব পাখিরা খেলা করে
মেঘেদের সাথে
আনন্দে মেতে মেঘদল, ঝরে পড়ে
হাসে,লাফায়,তারপর ঝরে পড়ে
তার কিছু বৃষ্টিবিন্দু পাখিটির কাছেও ঝরে পড়ে
সে তাদের ছুঁয়ে দেখতো
আর দূর আকা…Read More
স্মৃতিময় রমজান
                            (সারা)
রমজান এলে পড়ে
দাদিমাকে মনে পড়ে
সেই শান্ত শীতল প্রশান্তিময় অনুভব
চারদিকে ছড়ানো শ্বেতশুভ্রতা,কোমল পেলব
সোনালি চুড়ি পরা দু'হাতে মাখনের কোমলতা
স্নিগ্ধ হাসিতে নীল আকাশের পবিত্রতা
সে হাত দু'টি ধরে রমজানের সকালে বসে থাকার ক্ষণ
কাছে এলেই তার মিষ্টি সম্ভাষণ।
রমজান এলে পড়ে
নানিমাকেও মনে পড়ে
ফোকলা হাসিতে অপার সরলতা
ভাঙা কণ্ঠে পুরনো দিনের কথা
মিষ্টি পানের ঘ্রাণে কোমল মাদকতা
সুতির শাড়িতে অবাক মোহময়তা।
রমজান এলে পড়ে
প্রিয় নানাজানকে মনে পড়ে
ঠুকঠুক লাঠির শব্দ,নকশাদার টুপি
সকাল হলেই কোলে ওঠার বায়না আর খুনসুটি
কত দুষ্টুমি ছিল আমার
দিন শেষে বহু প্রতীক্ষার ইফতার
স্মৃতিটা আজ কিছু জ্বলজ্বলে, কিছু ঝাপসা
তবু মনোহারিণী মায়ার মেটে না পিপাসা।
রমজান তবু আসে
ওরা ফিরে আসে না
আমি আছি সে শ্বেত কোমলতা,মিষ্টি পানের ঘ্রাণ
আর নরম কোলের স্মৃতি নিয়ে
রমজান আবারও আসবে
জানি ওরা আসবে না
তবু আমার মাঝে বেঁচে থাকবে সে মায়া
স্মৃতিগুলো আবছায়া
স্মৃতিময় রমজান
                            (সারা)
রমজান এলে পড়ে
দাদিমাকে মনে পড়ে
সেই শান্ত শীতল প্রশান্তিময় অনুভব
চারদিকে ছড়ানো শ্বেতশুভ্রতা,কোমল পেলব
সোনালি চুড়ি পরা দু’হাতে মাখনের কোমলতা
স্নিগ্ধ হাসিতে নীল আকাশের পবিত্রতা
সে হাত দু’টি ধরে রমজানের সকালে বসে থাকার ক্ষণ
কাছে এলেই তার মিষ্টি সম্ভাষণ।
রমজান এলে পড়ে
নানিমাকেও মনে পড়ে…Read More