-
চৈতালি বাতাসে
ফেলে আসা রঙিন দিন
হাওয়ায় ভাসে
শূন্য ছাদে শুকোতে দেয়া ফিনফিনে এক নিঃসঙ্গ ওড়না যেন
খুব হালকা, অস্তিত্ব নিমীলিন
কিন্তু প্রবহমান
চৈতালি বাতাসে
রোদতপ্ত শূন্যতা বয়ে আনে
তবুও কিছু পথভোলা একগুঁয়ে মৃদু হিম
মেঘের ছদ্মবেশে রয়ে যায়
না পাওয়াগুলো কেন আজ পোড়ায়
শূন্য দুপুরে
পথভোলা দিনান্তে সূর্যের সাথে স্মৃতির বালুকাবেলায় অবগাহন
অশ্রুবিন্দু যেন অসময়ের শিশির
ক্ষণিক থেকেই বাষ্পীভূত পলাতক ইথারের উষ্ণ বাতাবরণে
তবু হায়, হাওয়ার প্রতিধ্বনি
কিছু যেন বলতে চায়
ফেলে আসা সেই সময়
যাকে আর যায় না ফিরে পাওয়া
শুধু চৈতালি বাতাসে
তার ঝরা পালকের নিত্য আসা যাওয়াচৈতালি বাতাসে
সারা
২৯.০৩.২০২৪2 Comments
Friends
A.H.M.Rashid ul Hassan
@rshidhssn
Zinnat Farhana Bithi
@zinnat-farhana-bithi
Md Akram Hossain
@nilla2
আনিছুল ইসলাম বিপ্লব
@anis209307
Fahmida Akter
@fahmida420
Md. Reazul Islam
@reazul
Abdul Latif
@abdullatif
SHEIKH ZILLUR RAHMAN
@z-r-shaponkabita2021
Hujaifa Muhammad
@hujaifa-muhammad


চমৎকার একটা কবিতা নিয়ে অনেকদিন পর ফিরলেন কবিবন্ধু, ঈদের শুভেচ্ছা নেবেন!