-
সেটা কোনো এক সময়,একটা পাখির কথা
যে ডানা হারিয়েছে সেই কবে কোথায়
জ্বলে পুড়ে অঙ্গার
তারপরো তার কল্পনায় সে মেলতো ডানা কোন সুদূরে
চোখ রাখতো দূর আকাশে
রংধনুর ওপারে
যেখানে আর সব পাখিরা খেলা করে
মেঘেদের সাথে
আনন্দে মেতে মেঘদল, ঝরে পড়ে
হাসে,লাফায়,তারপর ঝরে পড়ে
তার কিছু বৃষ্টিবিন্দু পাখিটির কাছেও ঝরে পড়ে
সে তাদের ছুঁয়ে দেখতো
আর দূর আকাশ ছোঁয়ার স্বপ্ন বুনতো,দুঃসাহসের ডানায় চড়ে।হঠাৎ একদিন কী হলো,আকাশ নিজেই তার কাছে নেমে এলো
মাটির কাছাকাছি
যেখানে ঘুমোয় তার স্বপ্নডানা কবরের নীরবতায়
আকাশ পাখিটিকে ছুঁয়ে দিলো
সাথে করে ওকে নিয়ে গেলো রংধনুর হ্রদে
তারা একসাথে চালালো মেঘের নৌকো
আর গাইলো
মেঘেরা নাচলো
সূর্য ওদের আনন্দ দেখে মুচকি হেসে ঘুমোতে গেলো
এরপর আকাশ,পাখি,মেঘদল সব একাকার
বৃষ্টিবিন্দু হয়ে গেলো
ঝরে পড়লো একে একে
যেমন তারারা ঝরে পড়ে রাতের আকাশ থেকে
বাতাসের দোলনায় চড়েহঠাৎ করেই, ঘুম ভেঙে পাখিটা দেখলো সবই তো স্বপ্ন ছিলো
চারদিকে শুধু শূন্যতা
শুধু তার ছোট্ট বাসাটি জুড়ে তুলো তুলো মেঘের সন্ঞ্চারণ।(ডানাহীন)
সারা
6 Comments
Friends
A.H.M.Rashid ul Hassan
@rshidhssn
Zinnat Farhana Bithi
@zinnat-farhana-bithi
Md Akram Hossain
@nilla2
আনিছুল ইসলাম বিপ্লব
@anis209307
Fahmida Akter
@fahmida420
Md. Reazul Islam
@reazul
Abdul Latif
@abdullatif
SHEIKH ZILLUR RAHMAN
@z-r-shaponkabita2021
Hujaifa Muhammad
@hujaifa-muhammad


খুব সুন্দর