Profile Photo

Vibranium Sara KhanOffline

  • Vibranium-Sara-Khan
  • Profile picture of Vibranium Sara Khan

    Vibranium Sara Khan

    4 years, 5 months ago

    স্মৃতিময় রমজান
    (সারা)
    রমজান এলে পড়ে
    দাদিমাকে মনে পড়ে
    সেই শান্ত শীতল প্রশান্তিময় অনুভব
    চারদিকে ছড়ানো শ্বেতশুভ্রতা,কোমল পেলব
    সোনালি চুড়ি পরা দু’হাতে মাখনের কোমলতা
    স্নিগ্ধ হাসিতে নীল আকাশের পবিত্রতা
    সে হাত দু’টি ধরে রমজানের সকালে বসে থাকার ক্ষণ
    কাছে এলেই তার মিষ্টি সম্ভাষণ।

    রমজান এলে পড়ে
    নানিমাকেও মনে পড়ে
    ফোকলা হাসিতে অপার সরলতা
    ভাঙা কণ্ঠে পুরনো দিনের কথা
    মিষ্টি পানের ঘ্রাণে কোমল মাদকতা
    সুতির শাড়িতে অবাক মোহময়তা।

    রমজান এলে পড়ে
    প্রিয় নানাজানকে মনে পড়ে
    ঠুকঠুক লাঠির শব্দ,নকশাদার টুপি
    সকাল হলেই কোলে ওঠার বায়না আর খুনসুটি
    কত দুষ্টুমি ছিল আমার
    দিন শেষে বহু প্রতীক্ষার ইফতার
    স্মৃতিটা আজ কিছু জ্বলজ্বলে, কিছু ঝাপসা
    তবু মনোহারিণী মায়ার মেটে না পিপাসা।

    রমজান তবু আসে
    ওরা ফিরে আসে না
    আমি আছি সে শ্বেত কোমলতা,মিষ্টি পানের ঘ্রাণ
    আর নরম কোলের স্মৃতি নিয়ে
    রমজান আবারও আসবে
    জানি ওরা আসবে না
    তবু আমার মাঝে বেঁচে থাকবে সে মায়া
    স্মৃতিগুলো আবছায়া

    6
    5 Comments

Friends

Skip to toolbar