Profile Photo

Victor RozarioOffline

  • Victor-K.-Rozario
  • Profile picture of Victor Rozario

    Victor Rozario

    4 years, 8 months ago

    অধিকার নিপাত যাক
    ভিকটর কে. রোজারিও

    যে দেখে না
    তাকে কী করে দেখাই বলো।

    চাঁদের চেয়েও বড় অন্ধকার
    বুকে নিয়ে যে ঘুমায়
    সে কী করে জানবে অমাবশ্যার রূপ!
    বরং যারা গলা ফাটাচ্ছে অধিকার অধিকার বলে
    তাদের কিছু চাল-ডাল দিয়ে দাও।
    রাষ্ট্র তুমি ঘুমাও।

    নদী ঘুমাক
    শাহবাগ থাকুক তন্দ্রাচ্ছন্ন
    উত্তরপুরুষ একদিন রেস্তোরাঁয় আড্ডা দিতে দিতে জানবে
    সোহরাওরার্দী উদ্যানে একসময় গাছও ছিলো!
    যারা কেঁদে কেটে বলে
    নদী আমার বোন
    ধরিত্রী আমার মা
    গাছ আমার ভাই
    ওদের ধরে ধরে পদ দিয়ে দাও
    দেখো কতটা বিনয়ী ভঙ্গিতে
    বসে থাকে পায়ের কাছে ।

    কবিদের দিয়ে দাও চাকরি
    এরপর কাটো গাছ
    তারা ঠোঁটে ভ্যাসলিন লাগাতে লাগাতে বলবে
    পরিকল্পিত বনায়ন খুবই জরুরি,
    নদীতে বাঁধ দাও
    সংগঠনের দাদারা নিমের ডাল দিয়ে দাঁত মাজতে মাজতে বলবে
    সৃষ্টির মধ্যেই স্রষ্টার স্বরূপ
    মানুষের প্রয়োজন তাই আগে!

    চাল ডাল দিয়ে দাও কিছু
    চকচক করবে কবিতার গতর,
    নগদেও কাজ চলে
    শব্দ থেকে ইশ্বর উবে গিয়ে
    মূর্তমান হবে তোমার অবয়ব।

    কার উত্থিত শিশ্নে ধর্ষিতা হয় শালবন
    কার লোভে দাউ দাউ জ্বলে সংখ্যালঘুর ঘর
    মোটা চাল ছেঁটে কারা আমাদের অভুক্ত রাখে
    এসব তুমিও জানো।
    তারাও।
    এবং সবাই।

    5
    3 Comments
    • জীবন সংগ্রামের জায়গা; বেঁচে থাকতে সংগ্রাম করতেই হবে।অভিনন্দন।

    • প্রতিবাদী কবিতা বেশ সাড়া ফেলেছে ভাবনার জগৎ জুড়ে। বিপ্লব আসুক কবি ও কবিতায়।
      শুভেচ্ছা নেবেন।

    • দারুণ। কবিতার মাঝে বিদ্রোহ হোক বিপ্লব আসুক। শুভ কামনা রইল।

Friends

Profile Photo
M. Arman Uddin
@m-arman-uddin
Profile Photo
Md. Ahasanullah Hasib
@md-ahasanullah-hasib
Profile Photo
Zakaria Habib
@zakaria-habib
Profile Photo
Mithu Dey
@mithu
Profile Photo
J N Shishir
@j-n-shishir
Profile Photo
Hasna Hena
@hasna-hena
Skip to toolbar