Profile Photo

ঠিকানাহীন অরণ্যOffline

  • Vobertale.aranna
  • ধ্যাত্তেরী

    স্বপ্নের গলিতে কুত্তার ঘেউ
    জুতার তলায় ফুটো দেখে কি কেউ?
    মধ্যবিত্তের কল্পনায় চিত্ত সাগর
    বন্ধ চোখে দাপিয়ে বেড়ায় রাজার বহর
    বোকা হাসি প্রেয়সী কালচে কেশী
    বাজারেতে বিয়ের দর একটু বেশী
    দশ টাকার ফুচকা পঞ্চাশে খায়
    ঘরে এসে শুন্যতায় করে হায় হায়
    সফলতার ঘোড়াটা একটু দূরে
    ধরি ধরি করে করে যায় যে মরে
    ঘামে ভেজা বিলাসিতা অন্যে খায়
    জীবনটা প্রহসনে শেষ হয়ে যায়।।।
    ধ্যাত্তেরী! এই তরীর কেই বা সাওয়ার
    ধান্দার দোকানেতে সবাই খাবার
    দিন শেষে প্রশ্ন কে বা কাহার
    যার যার তার তার, কেউ যার তার।

    7
    4 Comments

ঠিকানাহীন অরণ্য -

লেখক

আমি স্বত্মা সম্বলিত আত্মাবাহক মানুষ

কষ্ট চাষ করে শব্দ ভেদ করে সাহিত্য রস বের করা আমার কাজ

প্রেম আমার ধর্ম,  ন্যায়বিচারের কথা আমার যুদ্ধ

আমি চোখের ভেতর সাগর চষি উম্মাদ উম্মত্য হয়ে

জাগতিকতার যান্ত্রিকতা কি করবে আমায় নিয়ে?

আমি ভবঘুরে, আনমনে, বণ্য এক অরণ্য---

Skip to toolbar