Profile Photo

ঠিকানাহীন অরণ্যOffline

  • Vobertale.aranna
  • Profile picture of ঠিকানাহীন অরণ্য

    শান্তি এখন শেষ
    ঠিকানাহীন অরণ্য

    টিনের চালে বৃষ্টির ছন্দ তোলা সেই সুর
    বিছানায় অলস বসে মুখে মুড়ি আর গুড়
    হই রই করে বাচ্চাদের খালিগায়ে বৃষ্টিতে ভেঁজা
    লুকোচুরি খেলায় সতীর্থদের একেক করে খোজা

    পুকুরে মাছ ধরার আনন্দ ভাগ করে নেয়া
    সাঁতারে সাঁতারে স্বর্গকে যেন হাতে পাওয়া
    বন্ধুদের সাথে ডুব আর চুবানো খেলা
    অতীত হয়ে গেছে আমাদের সেই ছোটবেলা।

    সিলিংয়ের উপরে লুকিয়ে রাখা প্রেয়সীর ছবি
    গাছের নিচে বসে আনমনে সেজে যাওয়া কবি
    নুপুরের শব্দ আর আলতার রঙে সাজতো কবিতা
    কুপির আলোয় প্রেয়সীর খোঁপায় শোভিত লাল ফিতা।

    টর্চের আলো আকাশে লাগিয়ে তারা গুলো ছুঁতে চাওয়া
    গরুর গাড়ীতে রাতের যাত্রায় হারিকেন জালিয়ে দেয়া
    শানকিতে করে পান্তা খাওয়ার দিনগুলি ছিলো বেশ
    কথিত সফলতার যান্ত্রিক জীবনে শান্তি এখন শেষ।

    9
    3 Comments

ঠিকানাহীন অরণ্য -

লেখক

আমি স্বত্মা সম্বলিত আত্মাবাহক মানুষ

কষ্ট চাষ করে শব্দ ভেদ করে সাহিত্য রস বের করা আমার কাজ

প্রেম আমার ধর্ম,  ন্যায়বিচারের কথা আমার যুদ্ধ

আমি চোখের ভেতর সাগর চষি উম্মাদ উম্মত্য হয়ে

জাগতিকতার যান্ত্রিকতা কি করবে আমায় নিয়ে?

আমি ভবঘুরে, আনমনে, বণ্য এক অরণ্য---

Skip to toolbar