-
।। প্রজাপতি ভাবনা।।
ভাবি একদিন প্রজাপতি হবো
এই শুঁয়াপোকা হয়ে বেঁচে থাকার দিন যাবে ঘুচে
উড়ে উড়ে বেঁচে থাকার হবে শুরু
সঙ্গী সঙ্গিনী নেচে নেচে বেড়াবো ঘুরে
পাখায় কত রঙ গড়াবে
কত রেণু জড়াবে গায়
যুগলের নাচের মুদ্রায় ঘটবে কত পরাগায়ন
নিষিক্ত করে দেবে মধুময় ফুলের জঠর
কত বিকেলের নরম আলোয় উৎসব হুল্লোড়
দিনে দুপুরে বনে বাঁদারে রৌদ্র-ছায়ায়
ঘুরে বেড়ানো উড়ে উড়ে
রাত্রি হলে মগডালে কোন ঘুমিয়ে নেবো
কিংবা পাতার দোলনায়
কিংবা উঁচু কোঠরে কোন পালকের শয্যায়
পথে প্রান্তরে সাবলীল দ্বিধাহীন
চঞ্চল
রঙবাহার
মুক্ত
অভিসারী5 Comments
Friends
Jubayer Al Mahmud
@jubayer
মোখলেসুর রহমান
@mokhles
মোঃ ফয়সাল আহমেদ
@foysalk1119
Nipun Chandra
@nipunch
Reazul Kabir
@reazul-kabir
Md.Mohsin Ali
@fivertrading007gmail-com
Md Nazrul Islam
@md-nazrul-islam-2
Umme Tabassum Taiyeba
@umme-tabassum-taiyeba
Rakib Hossain
@rakib-hossain



মানুষ মুক্তি চায়; সব প্রাণী চায়; মৃত্যু তা পায়। অভিনন্দন।