Profile Photo

Nuralam HossainOffline

  • xoxnur
  • Profile picture of Nuralam Hossain

    Nuralam Hossain

    3 years, 7 months ago

    আজ একটা বিখ‍্যাত সেলিব্রিটের ফেইসবুকের প্রথম পেমেন্ট নিয়ে বানানো একটা ভিডিও দেখলাম। সেখানে উনি বলেছেন,”আমি আমার প্রাক্তনকে এখনো ভালোবাসি; কিন্তু ক্ষমা করবো না কোনোদিন।”
    সেই পোস্টের নিচে হাজারো মন ভাঙা ব‍্যর্থ প্রেমিকদের কমেন্ট। প্রাক্তনের জন‍্য আহাজারি। কেউ কেউ বলছে আর কয়েকটা দিন অপেক্ষা করলে কি হতো, কিংবা কেউ বলছে আমি এখন তোমার স্বামীর থেকে বেশি ইনকাম করি অথচ তোমাকে পেলাম না। কেউবা বলছে তোমাকে আজীবন ভালোবাসবো কখনও ভুলতে পারবো না। কেন ফেলে চলে গেলে আমায়?
    ইয়েস! এই সবগুলোই ছেলেদের কমেন্ট ছিলো। অথচ ফেইসবুকে গার্লস গ্রুপগুলোতে আসলে দেখা যায় রিলেশনে থাকা অবস্থায় তারা যে ছেলেদের কাছ থেকে কি পরিমানে অবহেলিত হয়! সহ‍্য করার মতো না তাদের অবহেলা। আমি যখন একেকটা অবহেলার গল্প পড়ি তখন আমারই বুক ফেটে কান্না আসে। যাদের সাথে সেই অবহেলা করা হয় তাদের কেমন লাগে ভাবতে পারেন!?
    হ‍্যাঁ তারপর মেয়েরাই ছেড়ে দেয়, চলে যায় অন‍্য জায়গায় বিয়ে করে নিলে তারপর ছেলেদের হুশ আসে। তখন তারা দেবদাস হয়ে জীবন পর্যন্ত দিতে পারে, অথচ থেকে যাওয়ার সময় ঠিকঠাক ভাবে সম্মান দিয়ে ভালোবাসাটা দিতে পারে না। বিশ্বাস করুন, রিলেশনে থাকাকালীন মেয়েরা অবহেলিত হয়, ছেলেরা উদাসীন হয়ে যায়। বারবার ব্রেকাপ হলেও ছেলেরা উদাসীন হয়েই থাকে। জাস্ট টেইক ইট ইজী ভাব। কিন্তু যখন মেয়েটা সত্যি সত্যিই বিয়ে করে নেয় অন‍্য কোথাও তখন ছেলেটার টনক নড়ে। আজীবন কষ্ট পায়। কিন্তু কিছুই করার থাকে না।

    4
    2 Comments
Hope is the good thing, May be the best of all things, And good things never die

Nur

Skip to toolbar