Profile Photo

জাবির হাসান কাব্যOffline

  • zabirhasan2006
  • কবিতাঃ কোথা হতে এসেছ
    লেখায়ঃ জাবির হাসান
    প্রশ্ন এলো
    কে তুমি, কোথা থেকে এসেছ
    জবাব দিলাম
    বাঙালি আমি, বাংলাদেশ হতে এসেছি

    প্রশ্ন এলো, সে কোথায়
    জবাবে দিলাম চিনিয়ে দিই তোমায়

    আমি এসেছি
    পৃথিবীর বৃহৎ মহাদেশের দক্ষিণের
    পৃথিবীর প্রকৃতির এক কন্যা নামে পরিচিত
    বাংলাদেশ থেকে!

    আমি এসেছি দীর্ঘতম সমুদ্র সৈকত পাড়ি দিয়ে
    এসেছি বৃহত্তম ম্যানগ্রোভের গাছপালার ফাঁকে থেকে
    এসেছি পদ্মা, মেঘনা, যমুনা নামের নদীর স্রোত থেকে
    আমি এসেছি বাংলাদেশ থেকে!

    আমি এসেছি ৩০ লাখ শহীদের রক্তে তৈরি ভূ-খণ্ড থেকে
    এসেছি ২ লাখ নারীর আর্তনাদে কম্পিত বাতাস
    নিঃস্ব, জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথায় নোয়াবার নয়
    বাংলাদেশ থেকে!

    আমি এসেছি বিদ্রোহী কবির রক্ত গরম করে তোলা গানের-কবিতার প্রতিটি লাইন থেকে
    এসেছি কলমের কালিতে হুংকার তোলা সাহিত্যিকদের দেশ
    বাংলাদেশ থেকে!

    আমি এসেছি নতুন বর্ষকে বরণের
    আনন্দ উল্লাস হতে
    ধর্ম যার যার উৎসব সবার
    এ বিশ্বাস নিয়ে!

    আমি এসেছি এ বিশ্বাসে বিশ্বাসী হয়ে
    সবার উপরে মানুষ সত্য
    তাহার উপর কেউ নেই!

    6
    3 Comments
Skip to toolbar