Profile Photo

Zahidul JamyOffline

  • Zahidul
  • Profile picture of Zahidul Jamy

    Zahidul Jamy

    1 year ago

    জীবন ক্যানভাসে 🏵
    —জাহিদুল জামি

    কোথাও কেউ বেঁচে আছে রঙহীন রেখায়,
    জন্ম আর মৃত্যুর মাঝে যা পড়ে
    তা কি আদৌ ‘জীবন’?
    নাকি কেবল সময়ের ফ্রেমে আটকে যাওয়া
    একটি নীরব প্রয়াস?
    নৌকার পেছনে জলের ঢেউ ছিল না,
    তবুও বৈঠা চালিয়েছে কেউ—
    শুধু গন্তব্য নয় নিজেকেই খুঁজে পেতে।
    পিতার ঋণ ছিল অব্যক্ত,
    মাতার দৃষ্টিতে ছিল না চোখ রাখার সাহস।
    এমন সংসার চলেছে,
    যেখানে ভালোবাসার সংজ্ঞা ছিল
    স্বর্গীয় অনুভূতি, স্বচ্ছ এক টুকরো কাঁচ।
    শৈশবে কাঁথার নিচে লুকিয়ে রাখা স্বপ্ন,
    যৌবনে চাকরির বোর্ডে টাঙানো আবেদন—
    সব মিলে যে জীবন,
    তার কি সংবিধান আছে?
    তবুও জীবন এক রাষ্ট্র:
    ভাষা সেখানে নীরবতা,
    আইন হলো মানিয়ে নেওয়া,
    অর্থনীতি মানে ধার করে বাঁচা,
    সংস্কৃতি—এক চিমটি লজ্জা আর মুখ বাঁচানো।
    পাঠশালায় শেখানো হয়নি
    কেন ‘ভালো’ বলতে গিয়ে গলা কাঁপে,
    আর ‘না’ বলতে গেলে চাকরি যায়
    এই যে শিক্ষা তা কি শুধুই অক্ষরজ্ঞান?
    তুমি ভাবছো, ইতিহাস নীরব?
    না। ইতিহাস চোখে চেয়ে থাকে,
    যখন তুমি হেরে যাও আর মুখ ফেরাও না।
    যখন তোমার চেয়ারে বসে
    অন্য কেউ বলে: “এই তো তোমার জায়গা ছিল।”
    প্রতিটি দিন একটি টান, একটি রেখা অদৃশ্য কিন্তু স্পষ্ট।
    এই ক্যানভাসে জমে থাকা
    বেদনার নীল রঙে কষ্টের সারি।
    শেষ বিকেলের আলোয় যখন
    ড্রয়ারের কাগজগুলো নিঃশব্দ হয়ে যায়,
    তখন উপলব্ধির ক্যানভাসে ছিটকে পড়ে
    ছোপ-ছাপ সব রঙ যা একদিন শুকায়।
    তবুও থেকে যায় সময়ের রঙ তুলির আঁচড়—
    কেউ মুছে ফেলতে চাইলেও পারে না।
    জীবনের ক্যানভাসে
    সময়ের রঙ তুলিতে কিছু ছবি যা
    আঁকা হয়নি সময়ের স্রোতে তুমি–আমি–সে।
    জুন ১৩, ২০২৫

    3
    1 Comment
    • জীবন এক রাষ্ট্র……………… অনন্যসাধারন এক উপমার ব্যবহার। চমৎকৃত হলাম

Skip to toolbar