Profile Photo

Fatema tuz zahraOffline

  • Profile picture of Fatema tuz zahra

    Fatema tuz zahra

    • 4 years, 1 month ago

    💗হৃদয়ের রক্তক্ষরণ 💖
    💖💖💖💖💖💖💖
    যখন রাত্রির আধারে নির্জনে,
    তোমায় মিস করি ,তখন যেনো
    হৃদয়ে হতে থাকে রক্তক্ষরণ!!
    আবেগের বশে, যখন তোমার – আমার
    অতীতের ভালোবাসার সেইসব
    সোনালী দিনগুলির কথা মনে পড়ে যায়,,
    তখন শুরু হয় হৃদয়ের রক্তক্ষরণ।
    নিজেকে যখন পৃথিবীর সবচেয়ে
    দুঃখি মানুষ হিসেবে চিন্তা করি,,,
    যখন তোমায় ছেড়ে না ফেরার দেশে
    চলে যাওয়ার কথা কল্পনা করি,,
    তখন এলোমেলো হয়ে যায় সাজানো স্বপ্নগুলো………
    আর নিজেকে সবচেয়ে একা মনে হয়।
    আমার কাছে তোমাকে ঘৃণা করা,,
    তোমাকে ভুলে বেঁচে থাকা,
    খুব কঠিন কাজ!!!
    আর এইসব ভাবতেই যেনো
    হৃদয়টা ভেঙ্গে চুরমার হয়ে
    রক্তক্ষরণ হতে শুরু করে।
    কখনও যেনো না হোক ,
    আমাদের সার্থক ভালোবাসার বিচ্ছেদ ………
    যেকোনো কারণে বা অকারণে !!!!!
    আমাদের ভালোবাসা নতুনভাবে জন্ম নিবে
    তুমি বদলাবে,, আমি বদলাবো
    আমাদের অতীতের সোনালী দিন ফিরে আসবে।
    আর তখন দুটি দেহের ,,আত্মার ,,
    মনের মিল হবে ; তখন এইসব বিষয়গুলো
    আমাদের ভালোবাসা এবং একে অপরের প্রতি
    বিশ্বাস ,,,,সম্মান ,,মর্যাদা বৃদ্ধি করবে ,,
    কখনও আর হবে না দুটি হৃদয়ের রক্তক্ষরণ।

    10
    9 Comments
    • সার্থক ভালোবাসার যেন বিচ্ছেদ না হয় কোনোদিন… হৃদয়ের রক্তক্ষরণ বড্ড কাঁদায়… আর বিরহী জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে… সব ভালোবাসারা ভালো থাকুক… শুভ কামনা ও মুগ্ধতা…

    • দুঃখ করো না; বাঁচো।

    • আমি দুর থেকে তাকে দেখি। তার দীঘল কালো চোখ আমার সবকিছু ওলোটপালোট করে দিয়েছে। এভাবে কেটে গেছে পাঁচটি বছর। মেয়েটির যেদিন বিয়ে হয় সেদিন আমি পুকুরে ডুব দিয়ে আত্মাহুতি দিতে চেয়েছিলাম। কিন্তু সাঁতার জানতান বলে বেশিক্ষণ দম বন্ধ করে থাকতে পারিনি। গতকাল মেয়েটি তার জমজ দুই কন্যাকে নিয়ে আমার বাড়ীতে এসেছিল। আমি মুগ্ধ চোখে কন্যা দুটির দিকে তাকিয়েই ছিলাম। মেয়েটি বলেছিল, আপনি এখনো বিযে করলেন না কেন। আমি উত্তর না দিয়ে শুধু হেসেছিলাম। তাকে কখনোই বলতে পারিনি-আমি তোমাকে ভালবাসি। আমার রক্ষক্ষরণ কখনো দেখতে পাবে না সে। এট শুধু আমার নিজস্ব দু:খবিলাস।

      • হৃদয়ের রক্তক্ষরণ শুধু হৃদয়েই থেকে যায় বাইরে প্রকাশ পাই না। 😢😢😢😭😭 সত্যি পৃথিবীতে মনের কষ্ট বোঝার মানুষ খুব কম।

    • এমন দহন নিয়ে হাজারো প্রাণ বাঁচে&মিলনে সুখ ক’জনের ভাগ্যে থাকে? শুভকামনা

Skip to toolbar