Profile Photo

Kabi Doctor Mohammad Zakir Hossain BiplobOffline

  • Zakir-Hossain
  • শিরোনাম :”শোন ভাইয়েরা”
    কলমে: জাকির হোসেন বিপ্লব
    তারিখ: ০২/১০/২০২২ইং।

    শোন ভাই সকল; তোমরা যখন ছিলে ছোট
    দেখতে পাওনাই জীবন কেমন কত কষ্টের।
    বাস্তবতা হল এমন করে গড়ে উঠবে তোমরা
    সমাজে হবে একজন গুণি মানুষ পরিবারেও।

    তুমি হাসবে হাসাবে জগৎ সংসারটি সুন্দরে
    করিও না হেলা; পাবে তবেই অপূর্ব চেতনা;
    করলে অবজ্ঞা; হবেই হবে নিজ জীবন ধ্বংস;
    এমন সময় আসবে দেখবে কেউ নেই পাশে।

    ভাই-বোন মিলে মিশে করবে বসবাস মমতা
    নয় কোনই হিংসা দোষারোপ যাপিত জীবন।
    তোমরা ছোট; তোমরা জানো না কত কষ্টের
    জীবনে তোমাদের দু’টি ভাত দিতে প্রচেষ্টায়!

    বড় ভাই-বোন করে থাকে আপন মনে আদর
    যতন স্নেহ মায়া মমতা কত স্বপ্ন জাগা হৃদয়।
    তোমরা হবে বড়; মানুষের মত মানুষ; কষ্টের
    দিন করবো জয় আমরা সকলেই মিলে-মিশে।

    তোমাদের চলাফেরা মনে হচ্ছে কেমন যেন
    বেসামাল দেখাচ্ছে ভাই-বোন! জানি তোমরা
    বেশ আপন প্রাণের টান রয় তোমাদের মাঝে’
    থাকো এক সাথে চল মিলে-মিশে মোরা ভাই।

    তুলনা তোমাদের হয় না অন্যের সাথে বন্ধন
    সেই অনুশাসন মেনে চললে তবেই না জয়ী।
    আপন যে তোমাদের মঙ্গল চায়; পর হিংসা
    সেই পরকে নিয়ে অসত্যের পথ চলতে চাও।

    কেন’রে ভাই-বোন বোঝ না তোমরা সকল
    বিবেক কবে উদিত হবে চৈতন্যতার চরণে?
    আপন বড় ভাই কি কখনও তোমাদের চাহে
    অমঙ্গল, সেই কথাটি কি বুঝ না বুঝ অমান্য।

    ঠিক আছে মান্য করিও না; তাতে ভাইয়ের
    কি ক্ষতি? সঠিক বুঝ মান্য করলে জীবনটি
    হবে যে সুখি। অমান্যে হারাবে জীবন নামক
    সুন্দর কল্প জগতের অপূর্ব সুধা তৃপ্ততা রুচি।

    শোন ভাই-বোন সকল; শোন আমার কথা
    নাও না উপদেশ, কর মান্য; পাবেই বিজয়।
    নিজ সংসার রক্ত মিলন করিও না অস্বীকার
    করলে হবে দিশেহারা পথিক নীড়হারা প্রাণ।

    বর্তমান এমন সমাজ জন্ম নিচ্ছে প্রতিনিয়ত
    আপনকে পর করে, চলছে মিছা মায়া ছন্নে।
    এই হাসি; এই কান্না; মায়া আছে নাই; শেষ
    কোথা? কোন লোভে নিজস্ব ঘর অস্বীকার?

    বেশি বুঝার ফলে কর্ম শূন্য হয় যে শেষেই
    তখন আর পর থাকবে না পাশে, আপনকে
    খুঁজিতে অন্ধকারে আলো কি আর দেখা দেয়?
    দিলেও জ্বলতে চাহে না; মহব্বতে নিভু নিভু।

    তারপরও আপনত্ব সারা দেয়, বলে থাকতো
    আর বেশি কথা বলিস না। বস এখানে দেখি
    কি করা যায়? আর কখনও করবি না ঐরকম
    শেষ মেষ আপনেই হয় ঠাঁই; এ’ধরার বুকেই।

    দশের লাঠি একের বোঝা; একতাই বল’ শক্তি
    ভাই-বোন পরিবার আপন ভূবন সকল জ্যান্তা।
    হাজার রকমের সংশ্বয় আসবে পরিবার নামক
    সংসার জীবনে। তাই বলে কভু নয় দ্বন্দ; এক।

    8
    2 Comments

Friends

Profile Photo
Dreamgirl mukta
@mukta13
Profile Photo
অমিত
@amitroy
Profile Photo
Syed Farah
@syedfarah
Profile Photo
Niloy Chowdhury (NC)
@niloychowdhury
Profile Photo
Md. Ariful Islam
@mdarifulislam
Profile Photo
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
Profile Photo
Abul Kalam Azad
@azadkalam
Skip to toolbar