Profile Photo

Kabi Doctor Mohammad Zakir Hossain BiplobOffline

  • Zakir-Hossain
  • শিরোনাম : “দেশ নেতৃত্ব”
    কবি : ডক্টর মুহাম্মদ জাকির হোসেন বিপ্লব
    তারিখ : ২৩/০১/২০২৬ইং।

    দেশ তো মানুষের জন‍্য; এই দেশ জনতার
    কে সেই জন দেশকে বাসবে ভালো?
    জননেতা-নেত্রীরা দেশ জনতার কথা বলে
    কেন বলে জানে ভালো মানুষরা বল?

    ওরা ক্ষমতালোভী চায় দেশ-জনতারই রায়
    যেন দেশ শোষণ করার সুযোগ পায়।
    দেশ জনতা নামমাত্র ভোট কেউ দিক আর না..
    তাতে যায় আসবে না ওদের ওরা নেতা!

    নেতা হচ্ছে কে বা কাহারা বর্তমান সমাজ দেখা
    নীতি-নাই-নৈতিকতাহীন-অসভ‍্য-চরিত্রে….
    কত রঙ বেরঙ চাঁদাবাজ দল পরিচালনার নেতা
    ওদের স্বর্গ সব সময় পথ হাটে ঘাটে মাঠে।

    সভ‍্যতা সব সময় অদেখা আড়ালেই চলমান মন
    একজনকে ঠেকায়ে আনা অর্থ অন‍্যকে দান।
    কত বড় নেতা ভাবা যায় কি লোক মুখে সমাগম
    চায়ের দোকান মুদিখানা মোড়-মহল্লা সর্বদায়।

    আলোচনা সমালোচনা তবুও ওরাই নেতা-নেত্রীরা
    সমাজ যেন কোথায় পরাজিত অধরা থাকে।
    কিসের জোয়ার ধ্বংস যেখানে সেখানেই মানুষরা
    করছে খেলা খেলায় মাতোয়ারা জীবনবোধ।

    ঠিকানা খুঁজতে মরুয়া মানুষ সঠিক পথ সন্ধ‍্যানেই
    বিধাতার বিধান অন্ধকার রেখে মিথ‍্যাপথ চল।
    অন্ধত্ব চেতনা পথ অপূর্ব শোভা আসবে কি করে?
    সেই মন নেতা-নেত্রী দেশ পরিচালনা নয় তো..

    কোন সুপথ পরিচালনার সহজ সরল সুদ্ধিতা দেখা
    আজ ভালো তো কাল মন্দ চলতে হয় তা চলা।
    দেশ যেন মগের মুল্লুক জিম্মি ওরা গুঁটি দলবল দ্বারা
    গরীব দুঃখী অল্প শিক্ষিত আধাশিক্ষিত বেচারা!

    অবুঝ সরলতার স্বীকার চলছে পথ ওদের ডাক শুনে
    ওরা যা বলে তাইই শোনে মনে করে ভগবান!
    ঈশ্বর তুল‍্য মহামান আদেশ পালনীয় তা তাই’ই করে
    বুলেটেরঘুলি মিসটেইক হয়তো দুষ্টনেতা-নেত্রী’

    তাদের আদেশ নির্দেশনা হয় না কখনো মিসটেইক
    ঐ’সকল দেশ নেতা-নেত্রীরা বড় ভাগ‍বান।
    নিজ বউকে কথা শোনাতে পারে না অথচ ঐ’গরীব
    লোকেরা দু’বেলা দু’মুঠো খেতে পেলেই বেশ!

    সব হুকুম পালনে এককথায় শিরধার্য হুজুর মহাশয়
    বড় ভাগ‍্য নিয়েই জন্ম নেতা-নেত্রী পায় খ‍্যাতি।
    দেশ বাজেবারোটা নেতা-নেত্রী চলে বিলাস তেরটায়
    তাই তো দেশ ভাবনায় ভাল-সুশিক্ষিত মনুষ‍্য’

    বড়ই অভাব দেখা এ’ধরণী ধরাধম দেখি দু’নয়ন মেলে
    মন অনেক কথা বলার থাকে ভয় হয় প্রাণে।
    কি বলব আর কে কি পক্ষপাত তুষ্ট বুঝাতে পারাটা দায়
    তাইতো দেশ জনতা অজানা পথ পথিক।

    দেশ উন্নত শিখরে গেলেও গভীর অন্ধকারেই থাকছে
    এমন অপদার্থ লোভী অর্ধশিক্ষিত বিবেকহীন’
    নেতা-নেত্রীরা দেশ পরিচালনায় হুমকী স্বরুপও বটেও
    তাইতো আজিকের দেশ অর্থনৈতিক উত্তরণ’

    জননিরাপত্তায় হুমকী প্রজন্ম দিশেহারা সঠিক পথ’
    সঠিক দিক অনুস্মরণ চেতনাবোধ তৈরিতে।
    তাই তো দেশ বাঁচতে দেশ চায় সুসন্তান সুনাগরিক
    সঠিক নেতা নেতৃত্ব তবেই দেশ জনতা অনন‍্য।

    1
    1 Comment
    • বাংলাদেশের এবং সমসাময়িক রাজনীতির এক নির্ভীক ও তীক্ষ্ণ পোস্টমর্টেম

Skip to toolbar