-
শিরোনাম : প্রেম পত্র।
কলমে : জাকির হোসেন বিপ্লব
তারিখ : ১৭/০১/২০২২ইং।প্রিয় স্ত্রী লিপি”
ওহে প্রিয়তমা আমার শুভেচ্ছা ও অন্তর নিরানো ভালোবাসা জানবে। সময়ের অভাবে তোমায় সনে বেশ কয়েক দিন হয় তেমন কথাও হয় না। ফোনও করা হয়ে ওঠেনি। দাপ্তরিক কাজের বেশ চাপ মাথায় চেপেছে। দোয়া করিও যেন ভালো ভালোই সম্পূর্ণ করতে আল্লাহ সহায় হন। আমার জন্যে চিন্তা করবে না। দোয়া করবে। তোমাদের বাসার সকলে কেমন আছে? আমাদের বাড়ির সবাই তার মধ্যে বিশেষ করে মা বাবা কেমন আছে? উনাদেরকে আমার ছালাম জানিও। দোয়া করতে বলবে। মা-বাবাকে সম্মান ও দেখাশোনা করবে। এটা আমার কোনআদেশ ও নয় উপদেশ ও নয়! যা মাত্রই সামাজিক শিষ্ঠাচার। এখন তুমি মুরব্বিদের সেবা ও দেখা শোনা করবে। সেই মতে তোমার কোলজুরে সন্তান আসলে একই নিয়মে তোমাকে ঐ’গুলি দেখে নিজ সন্তানেরাও তোমাকে সেই অনুরুপ ভালোবাসবে ও সেবা যত্ন করবে। যাই হোক, তোমার শরীরের প্রতি যত্নবান হবে। সময়মত নাওয়া-খাওয়া করবে। কোন প্রকার চিন্তা করবে না। আমি বুঝি তোমাকে আমার প্রতি অনেক ভালোবাসা একান্তই আপনে। তুমি কর্মজীবি আমিও। দু’জন দুই দিকে। ভালোবাসা সময় ভাগ করে নিয়েছে। অর্থ জীবনে বড় অসহায় ভালোবাসার নিকটে। আবার অর্থ না থাকলে ভালোবাসাও পালায় খুবই পিরা দিয়ে। ফোনটিতে হঠাৎ সমস্যা হয়েছে। তাই ভেবে নিলাম শুধুই ফোনে কথা বলা হয়। পত্রের প্রচলন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। সেই জন্যে একান্তই তোমার প্রতি মধুর ভালোবাসা রেখে একটি পত্র লিখে প্রেরণ করলাম। ভালো থেকো সব সময়। সকলের সাথে আপন করে নিজের ব্যক্তি মর্যাদা অক্ষুন্ন রেখে চলবে। আত্ম:মর্যাদাবান লোকগুলিই সম্মানিত হয়ে থাকে এ’সমাজে তথা আল্লাহর দরবারে। আল্লাহ তোমাকে ভালো রাখুন। আমীন। এই তো অতি দ্রুতই আসবো। তোমাকে কাছে পেয়ে দেখবো বলে অস্তির এ’মনটি। তাইতো পত্রের মাধ্যমে তোমার প্রতি ভালোবাসা অক্ষুন্ন অটুট রাখতে পত্র মিতালী বিনিময় স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা দু’টি প্রাণের একটি মন-মিশ্রণে ভালো লাগা ও ভালোবাসা বন্ধন। শুভকামনায়…একান্তই তোমার প্রিয়;
কবি ও সংগঠক;
জাকির হোসেন বিপ্পব
মিরপুর-১, ঢাকা।3 Comments
Friends
Antor Bosu Antu
@antu
Dreamgirl mukta
@mukta13
অমিত
@amitroy
Syed Farah
@syedfarah
Niloy Chowdhury (NC)
@niloychowdhury
Md. Ariful Islam
@mdarifulislam
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
Abul Kalam Azad
@azadkalam
Sajibul Alam — সজীবুল আলম
@sajibulalambd


সুন্দর!