-
শিরোনাম : “পোশাক-(পর্ব -১)”
কলমে : জাকির হোসেন বিপ্লব
তারিখ : ০৩/০২/২০২২ইং।(এটি একটি গল্প হলেও বাস্তব সমাজ চিত্ত);
আমি মনে করি পোশাকের একটি পোশাক বা ড্রেস কোড হওয়া উচিত। পেশা ও যোগ্যতার মাপ কাঠিতে স্ব-স্ব যোগ্যতার ধরণে স্ব-স্ব পোশাক পরিধান করা উচিত বা করানো দরকার। পোশাকের মাঝেও অনেক সমস্যা। যার যোগ্যতা যা নয়। যে যে বিষয়ে যোগ্য নয়। সেই সকল ব্যক্তিরা দেখা যাচ্ছে যে, তার যোগ্যতার বাহিরে ফুলবাবু সেজেছে। সেই ফুলবাবু সেজে যে বসেছে আর ফুলবাবু পোশাকের ভাজ ভেঙ্গে যাবে বলে ভয়ে আর ঐ’পোশাক নিয়ে নাড়াচড়া করে না। ভারী মুশকিল। যা তার জানা নাই সেটাও বলে। আবার যেটার প্রয়োজন হয় না খুঁচায়ে অন্যের চোখের দিকে তাকিতুকি করে আর বলে হায়রে ভাই আমার সাথে থাক না। ভুল ভাল বলে ফেললে আমাকে একটু হেল্প করিস। কারণ দিন শেষে তো আমরাই একদল একই চরিত্রের। এই হল আমাদের সমাজ ব্যবস্থা। আমরা নাকি শিষ্ঠাচার সভ্য সমাজের মানুষ হতে পেরেছি। মুখে বেশ আল্লাহর নাম!!! মাথায় সুন্দর টুপি, গতর খানীতে লম্বা জুববা, কোট-টাই-প্যান্ট-শার্ট, পায়ে মুজা-জুতা, কোমর বন্ধনীতে ব্যাশভূষা বেল্ট দেখতে বেজায় বেশ সাহেব বাবূ বাহাদুরী ফুলবাবু। কথা বলে যেন কাকাতোয়ার বেশ কিছু বাক্য শেখানো বুলি। মাঝে মাঝে লাইনচ্যুতি। বোঝা যায় সাধু ও ভদ্রতা সেজেছে কোন মতে। অভিনয় করছে। জানে না এটা ধরা পড়বে অচিরেই। প্রকৃত পক্ষেই ধর্ম সম্পর্কে নিজস্ব ভাষায়, আরবী ও ইংরেজীতে নেই তেমন কোনই জানা ও দক্ষতার সঠিক বুঝ! সৃষ্টিকর্তা কি বলেছেন সেই জ্ঞান উপলব্দি। ঐ’দিকে মিথ্যা বলে নাজেহাল বানায়ে ধরে পড়লে বলে আমি ভুল করি নাই। আল্লাহর কছম। আল্লাহই সব জানেন! আমি কেমন? হায়রে মানুষ জাতি আমরা নাকি আশরাফুল মাখলুকাত? সেই সকল পোশাকধারী ব্যক্তিদের জ্ঞানের বোঝাভারী। ওরা বা ও ছিল না কখনও মন হতে ঐ’প্রকৃতই পোশাকের কোড ধারী ব্যক্তি। ছিল বদমাহিশ স্বভাব চরিত্রে লম্পট। অত্যাচারিত মিথ্যুক লোভী পরনির্ভরশীল অমানুষ। তার গলেতেই বিড়ালের ঘুন্টি।প্রকাশ থাকে যে, এই পোশাকের গল্প চলমান থাকবে। প্রিয় পাঠকগণের পড়ার সুবিধার্থে প্রতিদিন ছোট করে লেখা প্রকাশ করছি।
6 Comments
Friends
Antor Bosu Antu
@antu
Dreamgirl mukta
@mukta13
অমিত
@amitroy
Syed Farah
@syedfarah
Niloy Chowdhury (NC)
@niloychowdhury
Md. Ariful Islam
@mdarifulislam
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
Abul Kalam Azad
@azadkalam
Sajibul Alam — সজীবুল আলম
@sajibulalambd


Most welcome💖💖💖