তুলট | জিনাতুন নেছা | Activity
যেমন জীবনানন্দ দাশ
জানল না কখনও
তার বনলতা সেন এখন
প্রেয়সীদের অলিখিত ডাকনাম!
তেমনি জানবে না তুমি ও
কত ব্যথা বুকে নিয়ে 
ক্ষয়ে গেছি অবিরাম !!!
যেমন জীবনানন্দ দাশ
জানল না কখনও
তার বনলতা সেন এখন
প্রেয়সীদের অলিখিত ডাকনাম!
তেমনি জানবে না তুমি ও
কত ব্যথা বুকে নিয়ে
ক্ষয়ে গেছি অবিরাম !!!
মুমূর্ষু নদী 
কাঁদে নিরবধি। 
বুকে তার 
নিদারুণ হাহাকার।।
জোড়া শালিক বোঝে না কখনও 
কতটা বিষন্ন 
একলা কাকের সংসার !!!
মুমূর্ষু নদী
কাঁদে নিরবধি।
বুকে তার
নিদারুণ হাহাকার।।
জোড়া শালিক বোঝে না কখনও
কতটা বিষন্ন
একলা কাকের সংসার !!!
মা নকশী কাঁথায় একটা করে ফোঁড় দিতেন 
আর নীল জলরাশির গল্প শোনাতেন।
অবাক হয়ে ভাবতাম 
 মায়ের কি প্রখর স্মৃতি শক্তি 
একবার দেখেই কেমন হুবহু বলে দিল
সাগরের ইতিবৃত্ত।
তখন মনে হয়েছিল বেলাভূমির তীরে 
পায়ের চিহ্ন না রাখলে বুঝি
এ জীবন বৃথা !!
বরাবরের মতই মা কেমন করে যেন হৃদয়ের 
অমোঘ ইচ্ছের কথা জেনে গিয়েছিলেন !
মাথায় হাত দিয়ে পরম মমতায় বলেছিলেন 
মন দিয়ে পড় বাবু,সাগর কি ছাই মহাসাগর দেখতে যাবি হাওয়াই জাহাজে করে।
মায়ের দোয়া কবুল হল।
ঘড়ির কাঁটা বারোর ঘর পেরোল সহস্র বার।
মায়ের বনলতার মতো চুল 
ছেয়ে গেল কাশফুলে 
ক্রমশ কমে কমতে থাকল তার সাথে আমার কথোপকথনের দৈর্ঘ্য !!
তারপর একদিন 
আমার মুমূর্ষু জননী মৃত্যু শয্যায়
 আমার হাত দুটো ধরে শিশুর মতো অস্পষ্ট কাঁপা কাঁপা স্বরে বলেছিল, বাবু আমি না কোনোদিন সমুদ্র দেখি নি।একবার দেখাতে নিয়ে যাবি?
মা নকশী কাঁথায় একটা করে ফোঁড় দিতেন
আর নীল জলরাশির গল্প শোনাতেন।
অবাক হয়ে ভাবতাম
 মায়ের কি প্রখর স্মৃতি শক্তি
একবার দেখেই কেমন হুবহু বলে দিল
সাগরের ইতিবৃত্ত।
তখন মনে হয়েছিল বেলাভূমির তীরে
পায়ের চিহ্ন না রাখলে বুঝি
এ জীবন বৃথা !!
বরাবরের মতই মা কেমন করে যেন হৃদয়ের
অমোঘ ইচ্ছের কথা জেনে গিয়েছিলেন !
মাথায় হাত দিয়ে পরম মমতায়…Read More
হৃদয়ের সবটুকু রং দিয়ে 
তোমার চোখে স্বপ্ন এঁকেছিলাম 
সাদামাটা আটপৌরে জীবনের।
আমার ভালোবাসার সমুদ্র ছিল 
তুমিময় ঢেউয়ে উত্তাল
ভুল করেও কখন ও মনে আসে নি
আমাদের ও বিচ্ছেদ হতে পারে।
অথচ দেখো আজ তুমি সোনালি রোদ্দুর 
আমি মাঘের কুয়াশা !!!!
হৃদয়ের সবটুকু রং দিয়ে
তোমার চোখে স্বপ্ন এঁকেছিলাম
সাদামাটা আটপৌরে জীবনের।
আমার ভালোবাসার সমুদ্র ছিল
তুমিময় ঢেউয়ে উত্তাল
ভুল করেও কখন ও মনে আসে নি
আমাদের ও বিচ্ছেদ হতে পারে।
অথচ দেখো আজ তুমি সোনালি রোদ্দুর
আমি মাঘের কুয়াশা !!!!
সিসিইউ থেকে যে ছেলেটি এইমাত্র বের হল
পরনে কলেজ ড্রেস,হাতে একগাদা রিপোর্ট 
সবার উপরে সদ্য ছাপা ইসিজি পেপার
যার মাঝখানে শুয়ে আছে 
মহাকালের আঁধারে আঁকা অসীম সরলরেখা মেডিকেল সাইন্সের ভাষায় যাকে বলে -স্টেট লাইন!
ছেলেটি এখন বুঝবে ঝড়ের তীব্রতা
টের পাবে রোদের প্রখরতা
তার বুকের ভেতর বারোমাস জেগে রবে 
চৈত্রের মধ্য দুপুর।
রিকশা ভাড়া বাঁচিয়ে
 সেও এখন পায়ে হেটে বাড়ি ফিরবে
তার জুতোতেও পড়বে বার কয়েক সেলাই।
রংচটা শার্ট,কালশিটে কলার নিয়ে
 অভিযোগ থাকবে না
অবশ্য কোন আবদারও করবে না
কেবল বুকের ভেতর ভেসে বেড়াবে শূন্যতার ধূসর মেঘ।
সিসিইউ থেকে যে ছেলেটি এইমাত্র বের হল
পরনে কলেজ ড্রেস,হাতে একগাদা রিপোর্ট
সবার উপরে সদ্য ছাপা ইসিজি পেপার
যার মাঝখানে শুয়ে আছে
মহাকালের আঁধারে আঁকা অসীম সরলরেখা মেডিকেল সাইন্সের ভাষায় যাকে বলে -স্টেট লাইন!
ছেলেটি এখন বুঝবে ঝড়ের তীব্রতা
টের পাবে রোদের প্রখরতা
তার বুকের ভেতর বারোমাস জেগে রবে
চৈত্রের মধ্য দুপুর।
রিকশা ভাড়া বা…Read More
কোথাও কেউ নেই বলে 
এত যে আক্ষেপ 
বুকের পাঁজরে ব্যথার করাঘাত! 
আদৌ কি কোথাও কেউ থাকে? 
জীবনের উপসংহারে 
সেই তো একা রয়ে যেতে হয়!
কোথাও কেউ নেই বলে
এত যে আক্ষেপ
বুকের পাঁজরে ব্যথার করাঘাত!
আদৌ কি কোথাও কেউ থাকে?
জীবনের উপসংহারে
সেই তো একা রয়ে যেতে হয়!
মস্তিষ্কের সব নিউরন জানে 
আয়ুর মেয়াদ পূর্ণ হলেই 
ফিরে যাব আপন ঠিকানায়। 
ফেলে যাব সবকিছু -
উত্তরাধিকার, প্রিয়জন,নষ্ট সময়
অবহেলা, অভিযোগ, উপহাস 
রাঙা সকাল 
বিষাদ বিকেল
জীবনের কতশত জঞ্জাল !!!
মস্তিষ্কের সব নিউরন জানে
আয়ুর মেয়াদ পূর্ণ হলেই
ফিরে যাব আপন ঠিকানায়।
ফেলে যাব সবকিছু –
উত্তরাধিকার, প্রিয়জন,নষ্ট সময়
অবহেলা, অভিযোগ, উপহাস
রাঙা সকাল
বিষাদ বিকেল
জীবনের কতশত জঞ্জাল !!!
তারপর একদিন 
চশমাটা ও খুব প্রিয় 
হয়ে যায়।
যদি ও বয়ে বেড়ানো ভীষণ যন্ত্রণার
অথচ ছুঁড়ে ফেললেই 
দুনিয়া অন্ধকার !!!
তারপর একদিন
চশমাটা ও খুব প্রিয়
হয়ে যায়।
যদি ও বয়ে বেড়ানো ভীষণ যন্ত্রণার
অথচ ছুঁড়ে ফেললেই
দুনিয়া অন্ধকার !!!
মা কখনো সমুদ্র দেখেন নি
অথচ কি অবলীলায় 
আমাদের নীল জলরাশির
গল্প শোনাতেন!
মা কখনো সমুদ্র দেখেন নি
অথচ কি অবলীলায়
আমাদের নীল জলরাশির
গল্প শোনাতেন!
যা ভেবেছি
তার কিছুই হয় নি। 
হৃদয়ে পোড়া স্বপ্নের বিকট গন্ধ 
আর ধূসর ছাইয়ের স্তূপ। 
মানিয়ে নিতে নিতে ক্লান্ত বড়
ভালো না থাকাই 
এখন রোজকার অভ্যাস!
বিকেল এলেই জাগে পুরনো ক্ষত,
প্রিয় কত কিছুই পোড়া মৌচাকের মতো
 বাতিলের খাতায় লিখিয়েছে নাম!
মিলে না যখন জীবনের হিসাব
মস্তিষ্কের শহরে দেখা দেয় নিদারুণ দুর্ভিক্ষ 
নিউরনে নিউরনে আটকে যায় সারা দেহের বার্তা
তখন এ জগত সংসার হয়ে যায় ধূ ধূ মরুভূমি 
আর আমি?
দিকহারা এক নিঃসঙ্গ শালিক!
যা ভেবেছি
তার কিছুই হয় নি।
হৃদয়ে পোড়া স্বপ্নের বিকট গন্ধ
আর ধূসর ছাইয়ের স্তূপ।
মানিয়ে নিতে নিতে ক্লান্ত বড়
ভালো না থাকাই
এখন রোজকার অভ্যাস!
বিকেল এলেই জাগে পুরনো ক্ষত,
প্রিয় কত কিছুই পোড়া মৌচাকের মতো
 বাতিলের খাতায় লিখিয়েছে নাম!
মিলে না যখন জীবনের হিসাব
মস্তিষ্কের শহরে দেখা দেয় নিদারুণ দুর্ভিক্ষ
নিউরনে নিউরনে আটকে যায়…Read More
তবু সন্ধ্যা নামে 
মুছে যায় দিগন্ত রেখা 
ছায়াটুকু ও মিলায় আঁধারে
আসলে মানুষ আজন্ম একা !!!
তবু সন্ধ্যা নামে
মুছে যায় দিগন্ত রেখা
ছায়াটুকু ও মিলায় আঁধারে
আসলে মানুষ আজন্ম একা !!!
তোলপাড় 
ডুবে যায় আধখানা চাঁদ 
জেগে থাকে কেবল অন্ধকার।
বৃষ্টি এলেই মন পোড়ে খুব 
হৃদয়ে তোলপাড়!!!
তোলপাড়
ডুবে যায় আধখানা চাঁদ
জেগে থাকে কেবল অন্ধকার।
বৃষ্টি এলেই মন পোড়ে খুব
হৃদয়ে তোলপাড়!!!
চক্র
মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া 
এই চক্রেই কাটছে জীবন!
একা থাকতে থাকতে এক সময় 
একাকীত্ব ই হয়ে যায় ছায়া সঙ্গী
তখন আর নিঃসঙ্গতা বলে কিছু থাকে না
কত সহজেই অভ্যাস হয়ে যায়!
চক্র
মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া
এই চক্রেই কাটছে জীবন!
একা থাকতে থাকতে এক সময়
একাকীত্ব ই হয়ে যায় ছায়া সঙ্গী
তখন আর নিঃসঙ্গতা বলে কিছু থাকে না
কত সহজেই অভ্যাস হয়ে যায়!
সেই সব দিন 
কবেই তো গেছে ফুরে 
ছায়ার মতো মিলেছে 
আঁধারের অতল সমুদ্দুরে!
সেই যে কোলাহল 
কখন যে গেছে থেমে 
পাই নি কোন টের
সন্ধ্যা এসেছে নেমে!!
সেই সব দিন
কবেই তো গেছে ফুরে
ছায়ার মতো মিলেছে
আঁধারের অতল সমুদ্দুরে!
সেই যে কোলাহল
কখন যে গেছে থেমে
পাই নি কোন টের
সন্ধ্যা এসেছে নেমে!!