-
মা নকশী কাঁথায় একটা করে ফোঁড় দিতেন
আর নীল জলরাশির গল্প শোনাতেন।
অবাক হয়ে ভাবতাম
মায়ের কি প্রখর স্মৃতি শক্তি
একবার দেখেই কেমন হুবহু বলে দিল
সাগরের ইতিবৃত্ত।
তখন মনে হয়েছিল বেলাভূমির তীরে
পায়ের চিহ্ন না রাখলে বুঝি
এ জীবন বৃথা !!
বরাবরের মতই মা কেমন করে যেন হৃদয়ের
অমোঘ ইচ্ছের কথা জেনে গিয়েছিলেন !
মাথায় হাত দিয়ে পরম মমতায় বলেছিলেন
মন দিয়ে পড় বাবু,সাগর কি ছাই মহাসাগর দেখতে যাবি হাওয়াই জাহাজে করে।
মায়ের দোয়া কবুল হল।
ঘড়ির কাঁটা বারোর ঘর পেরোল সহস্র বার।
মায়ের বনলতার মতো চুল
ছেয়ে গেল কাশফুলে
ক্রমশ কমে কমতে থাকল তার সাথে আমার কথোপকথনের দৈর্ঘ্য !!
তারপর একদিন
আমার মুমূর্ষু জননী মৃত্যু শয্যায়
আমার হাত দুটো ধরে শিশুর মতো অস্পষ্ট কাঁপা কাঁপা স্বরে বলেছিল, বাবু আমি না কোনোদিন সমুদ্র দেখি নি।একবার দেখাতে নিয়ে যাবি?–
3 Comments
Friends
Jahangir Mohammad
@jahangirmohammad
Anika
@anikaa
Md. Ziaur Rahman
@md-ziaurrahman
মুহাম্মদ মুক্তারুজ্জামান খান মুক্তি
@mdmukti768gmail-com
MD Redoan
@mdredoan
N Hakim
@nhakim
ashraf ali
@ashrafali1
দেবজীৎ ঘোষ প্রীতম
@debojit
শুভ তাম্বুলী
@shuvokumar
তখন মনে হয়েছিল বেলাভূমির তীরে
পায়ের চিহ্ন না রাখলে বুঝি
এ জীবন বৃথা !!