-
“স্মৃতির পাতায়”
স্মৃতির পাতায় আজও লেখা…
তোমাকে কত না বলা কথা,
কিছু হাসি, কিছু কান্না,
কিছু হারানোর ব্যথা।
সময় গেছে দূরে সরে,মানুষ গেছে বদলে,
তবুও কিছু মুহূর্ত যেন রয়ে গেছে
হৃদয়জুড়ে।
পুরোনো সেই দিনগুলো…
মনে পড়ে…
নিঃশব্দ রাতে,
চোখের কোণে জল জমে যায়..
অজান্তেই কোনো এক প্রভাতে।
যারা ছিল খুব আপন,আজ তারা কত দূরে—
তবুও তাদের স্মৃতিগুলো…
বেঁচে থাকে মনের ঘরে।
জীবন…
হয়তো এগিয়ে যায়,ফিরে আসে না সেই দিন,
তবুও স্মৃতির পাতায় তারা
থেকে যায় চিররঙিন।7 Comments
Friends
MD Al Arafat
@mdalarafat
এড: সাজেদুল হক টুটুল
@sazedul
Aliya Kabir
@aliyakabir
Rifat Tomal
@rifattomal
মায়াবী ইলমাজ মেঘ
@sadiyatasnimsorna
আব্দুস সালাম
@mdabdussalam
Shahriar Hossain
@shahriarhossain
বিপাশা মন্ডল
@bipashamondal
মো:নুর আলম
@nur-mpngmail-com


স্মৃতির পাতাগুলো ভরে উঠুক রঙিন কবিতায়!