Profile Photo

Zinnat ara BegumOffline

  • zinnatarabegum
  • Profile picture of Zinnat ara Begum

    Zinnat ara Begum

    • 1 month, 2 weeks ago

    “স্মৃতির পাতায়”

    স্মৃতির পাতায় কিছু মানুষ
    ছবির মতো থেকে যায়…
    জীবনের গল্প থেকে হারিয়ে গিয়ে
    মনের গল্পে বেঁচে থাকে সারাজীবন…!!

    তাদের সঙ্গে আর কথা হয় না,
    তবুও মনে মনে কথা বলি।
    তারা পাশে নেই…
    তবুও একাকী রাতে…
    তাদের উপস্থিতি অনুভব করি…!!

    কখনো ভাবি—
    আর যদি একবার দেখা হতো…
    তাহলে কি আগের মতো…
    সবকিছু ফিরে পাওয়া যেত…!!

    তারপর নিজেকেই উত্তর দিই—
    না, সময় কখনো পিছনে হাঁটে না।

    মানুষ বদলে যায়…
    সম্পর্ক বদলে যায়…
    শুধু স্মৃতিগুলোই বদলায় না…!!

    তাই কিছু মানুষকে
    ভালোবাসা দিয়ে নয়…
    স্মৃতি দিয়ে বাঁচিয়ে রাখতে হয়…!!

    কারণ তারা জীবনে নেই…
    কিন্তু হৃদয়ের সেই পাতায়…
    আজও তাদের নাম —
    মুছে ফেলা যায়নি…!!!

    3
    4 Comments
    • আপনার লেখাটির প্রতিটি ছত্রে স্মৃতির সেই গভীর ও আবেগময় অনুভূতিগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, যা পড়ে মন ভরে গেল। আপনি চাইলে পরবর্তীতে আরও ছোট ছোট শব্দের গাঁথুনিতে এই অনুভূতিগুলোকে সাজিয়ে দেখতে পারেন, আপনার লেখা এগিয়ে চলুক অবিরাম।

    • জীবনের গল্প থেকে হারিয়ে গিয়ে
      মনের গল্পে বেঁচে থাকে সারাজীবন…!!

    • মানুষ হারিয়ে যায়, সম্পর্ক বদলে যায়…তবু স্মৃতির পাতায় কিছু নাম চিরকাল অমোচনীয় থাকে…🖤

    • আপনার লেখাটা পড়ে একদম হারিয়ে গেলাম, স্মৃতিগুলো যেন চোখের সামনে ভেসে উঠল। অন্য সবার লেখাতেও মাঝে মাঝে একটু লাইক আর কমেন্ট করবেন, তাহলে আমাদের এই গ্রুপটা অনেক প্রাণবন্ত থাকবে।

Skip to toolbar