-
শিক্ষানবিশ
*********
অসময়ে পাকে ফল-
ধরা দেয়, অবাধ্য সাধনায়!
রসালো স্নান হয়-
অমৃতে ডুবে মুখ বাসনায়!
গাছে ফল, মুখে জল,
ধর্ম কি হবে তাতে বাধা?
টুপ করে খেয়ে ফেলে,
হোক না সে অধিকারী দাদা!
আড়চোখা ভাবনায়-
কি হবে ঋতুফল কালে?
জলে ডুবা মুখ দিয়ে-
আর কি স্বাদ যাবে গলে?
না’ই বা পেলো স্বাদ,
কাছে ফল, দেরি কি সয়?
আঙ্গুলে গুনে দেখে-
সংখ্যায়; সাত-আট-নয়!১৯/১২/’২০
2 Comments
Friends
তুলট ডেস্ক
@toulot
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
আশ্রাফুজ জামান তানবীন
@ashrafujjaman001
Sayed Mahmud
@sayed-mahmud

চমৎকার ছড়া কবিতা; এক্টু যেন শ্লেষ মেশানো। অভিনন্দন।