Profile Photo

Zuben ChandraOffline

  • Zuben93
  • শিক্ষানবিশ
    *********
    অসময়ে পাকে ফল-
    ধরা দেয়, অবাধ্য সাধনায়!
    রসালো স্নান হয়-
    অমৃতে ডুবে মুখ বাসনায়!
    গাছে ফল, মুখে জল,
    ধর্ম কি হবে তাতে বাধা?
    টুপ করে খেয়ে ফেলে,
    হোক না সে অধিকারী দাদা!
    আড়চোখা ভাবনায়-
    কি হবে ঋতুফল কালে?
    জলে ডুবা মুখ দিয়ে-
    আর কি স্বাদ যাবে গলে?
    না’ই বা পেলো স্বাদ,
    কাছে ফল, দেরি কি সয়?
    আঙ্গুলে গুনে…Read More

    3
    2 Comments
  • Profile picture of Zuben Chandra

    Zuben Chandra changed their profile picture

  • Profile picture of Zuben Chandra

    Zuben Chandra Changed their profile cover

  • শাস্তি
    *****
    করোনা করে নি করুণা!
    লাখো প্রাণ উড়ছে ধোঁয়ায়,
    মাটিতে মিশছে দেহ!
    ক্ষুধা মেটেনি ঐ কাটাদেহী রাক্ষসীর!
    মর্গে-শ্মশানে, ফুটপাতে-আঙিনায়
    পড়ে রয়েছে লাশ –
    দেখিবার যেন আর নাই কেহ!
    .
    আলেয়ার আলো নিষ্প্রভ,
    জ্বলে নি মশাল কোথাও,
    হাতে ধরে নি কেহ আশার কেতন!
    দিনমজুর, সাহেব-সাহেবান,
    নিম্ন-মধ্য-উচ্চবিত্ত সব
    একই কাতারে আজ।…Read More

    3
    3 Comments
    • প্রকৃতি কাউকে ক্ষমা করে না; এই কথা ভুলে আমরা মেতে থাকি নানান দম্ভে; বিচিত্র অনাচারে। সুন্দর অবলোকনের জন্য কবিকে অভিনন্দন।

    • মহামারী-যুদ্ধ কারোই কাম্য নয়। প্রতিটি জীবন ফিরে পাক সুস্থতা, অবসান হোক সংঘাতের। অসাধারণ কাব্য। স্বাগতম কবি! ❤️

    • পৃথিবী জুড়ে বিষন্নতা। আনন্দ উৎসব থেমে গেছে। আশার প্রদীপ জ্বালিয়ে কবির কবিতা দীপ্তি ছড়াক ভুবনে।

  • Profile Photo
    Sayed Mahmud
    @sayed-mahmud
  • Profile picture of Zuben Chandra

    Zuben Chandra changed their profile picture

  • তুমি বুঝি ফিরলে?
    .
    তুমি বুঝি ফিরলে আবার?
    চেনা রূপে, চেনা সুরে,
    চেনা চুলে খোঁপার বাহার।
    ফিরলে আবার?
    প্রিয় চোখে কাজল টেনে,
    চেনা হাতে কাঁকন দিয়ে,
    অনেক ভিড়ে গোমড়ে থাকা সেই প্রিয় মুখ।
    .
    ফিরলে আবার?
    কালো টিপ আর প্রিয় নীলে,
    ভীষণ প্রিয় নোলক নাকে,
    মিল রেখে সব ঠোঁটের রঙে,
    নূপুর পরে চেনা পথে,
    ফিরলে আবার?
    .
    তুমি বুঝি ফিরলে আবার?…Read More

    8
    4 Comments
    • অপেক্ষা স্বপ্নের মত। স্মৃতি ও আশা মিলেমিশে আছে কবিতায়। ছন্দবদ্ধতা ভাল ভাল লাগলো। ধ্যনবাদ।

    • বাহ,বেশ হয়েছে।

    • “তুমি বুঝি ফিরলে আবার?” – মৃদু, নিবিড় কিন্তু প্রবল জিজ্ঞাসা

    • ফিরলে আবার?
      চেনা পথে হাঁটবে বলে,
      অনেক প্রিয় সেই নদীতে,
      ডিঙি নায়ে গোধূলিতে ভাসবে বলে,
      হঠাৎ করে ডুবে যাবার ইচ্ছা করে,
      ফিরলে আবার? কি সুন্দর আবেগ ও ভালবাসা। অতুলনীয়।

Friends

Skip to toolbar