উড়িয়ে নিয়ে যেতে চায়
ফড়িং-মেয়ে, ফড়িং-মেয়ে
আরো কাছে উড়ে আসো,
রাখো পলকা পা’গুলি
আমার আঙুল চূড়ায়
মোটেও তোমার লেজে সুতা
দিয়ে গিট্টু মারবো না
যদি নাকে এসে বসো,
দিবো না থাপ্পড়
হেলিকপ্টার হলেও হতে
পারো, করবো না গুলি
তোমার পেটের মধ্যে বসে
ওম নিতে নিতে দেখবো অনেক
উপর থেকে আমাদের গ্রামটাকে
মাঝেমধ্যে ইস্পাতের
পেট থেকে নামিয়ে দিবে চঙ
এক পা শূন্যে, আরেক পা
তোমার ঝুলন্ত সিঁড়িতে
রেখে হাই ইউ হাই ইউ উ উ উ
শব্দ করে আর শিউ শু শিউ শু
সিটি বাজিয়ে প্রদক্ষিণ
করবো তোমাদের বাড়ি
তবে আমার আম্মা কিন্তু
তোমার ফড়িং স্বভাব দেখে
বলবেন, এই চিকনা
ফড়িংটার মধ্যে আমার
ছেলে কি পেলো রে!
দেখতো কে আছিস, দে তো
ছিঁড়ে ওর পাখাগুলিকে
জন্মের মতো উড়ার সাধ মিটবে
আম্মা আমার পা ধরে টানেন
তো ফড়িং-মেয়ে আমাকে
উল্টেপাল্টে ততো জোরে
উড়িয়ে নিয়ে যেতে চায়

“The Grasshopper Girl is Flying with a Rickshaw”, Pen on Paper, আহমেদ নকীব
![]()
9 Comments
Leave a Reply
You must be logged in to post a comment.
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
আম্মা আমার পা ধরে টানেন
তো ফড়িং-মেয়ে আমাকে
উল্টেপাল্টে ততো জোরে
উড়িয়ে নিয়ে যেতে চায়, অনবদ্য
Ashaduzzaman-Khokon
চমৎকার ভাবনার বহিঃপ্রকাশ।
Rahman anisur
খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে। ধন্যবাদ।
Rahman anisur
খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে। ধন্যবাদ।
আব্দুল মজিদ মারুফ
সুন্দর শুভকামনা
আব্দুল মজিদ মারুফ
অভিনন্দন কবি
Nilufar Ghani
সুন্দর।
Jannatul Ferdausi
good job
Kabi Doctor Mohammad Zakir Hossain Biplob
খুব ভাল