ডায়মন্ড হোটেল
ডায়মন্ড হোটেলের গরম আবহাওয়াতে
বসে থাকে দুইজন
একজন চা খায়
অন্যজন কিছুই খায় না
ঘড়ি দ্রুত চলতে থাকে
একজনের হৃদস্পন্দন বাড়তে থাকে
হাতের আঙুলে কাঁপুনি
আরেকটা হাতের দিকে আঙুল আগাতে থাকে
এভাবে একসময় দুই হাত মিলিত হয়
যেন কতকাল পরে দেখা
আঙুলের কানা উপচানো অস্থিরতা দেখে
চায়ের কাপ চোখ নামিয়ে নেয়
ডায়মন্ড হোটেলের পাশেই একজন কবির বাড়ি
পথ দ্রুত শেষ হয়ে আসে
সকালের রোদ চশমায় পড়তেই
একটা অস্থিরতা ঘিরে ধরে দুজনকে
আশির দশকের রাস্তায় দাঁড়িয়ে
দুজন দশকহীন পরস্পরকে পান করতে থাকে
যতক্ষন না ঘড়ি এসে বলে
এবার যাওয়ার সময় হয়েছে
বিদায় চুম্বন দাও
![]()
মোঃ আরিফুল ইসলাম
ওয়াও
মো. আবু মোহাদ্দেস
ভাল লাগলো ।
Nilufar Ghani
ভালো লাগল। সুন্দর কবিতা
Mamtaz Hasan
ভাল লাগল। এভাবে লিখতে থাকুন।
Zahidul Jamy
এ এক নতুন অনুভুতি
Rehana Akter
কবিতাটি পড়ে মনে হচ্ছে অনেকগুলো সিনেমার গল্প একসাথে মিলে গেছে । খুব সুন্দর । ধন্যবাদ ।
নভেরা হোসেন
ফিরোজ আপনার এই অনুভূতির কথা শুনে খুব ভালো লাগলো ..
নভেরা হোসেন
অনেক ধন্যবাদ, ভালো থাকবেন নীল ত্রিপুরা …..
Neel tripura
সুন্দর লেখা। শুভেচ্ছা ও ভালবাসা নিবেন।
Firoz Ahmed
আপনার কয়েক লাইনের এই লেখনী, আমার মতো পাঠক মস্তিষ্কে বহু না বলা লাইনের স্মৃতি জাগরণ করছে ।অনেক সুন্দর আর অর্থপূর্ণ আপনার লেখনি।