ডায়মন্ড হোটেল
ডায়মন্ড হোটেলের গরম আবহাওয়াতে
বসে থাকে দুইজন
একজন চা খায়
অন্যজন কিছুই খায় না
ঘড়ি দ্রুত চলতে থাকে
একজনের হৃদস্পন্দন বাড়তে থাকে
হাতের আঙুলে কাঁপুনি
আরেকটা হাতের দিকে আঙুল আগাতে থাকে
এভাবে একসময় দুই হাত মিলিত হয়
যেন কতকাল পরে দেখা
আঙুলের কানা উপচানো অস্থিরতা দেখে
চায়ের কাপ চোখ নামিয়ে নেয়
ডায়মন্ড হোটেলের পাশেই একজন কবির বাড়ি
পথ দ্রুত শেষ হয়ে আসে
সকালের রোদ চশমায় পড়তেই
একটা অস্থিরতা ঘিরে ধরে দুজনকে
আশির দশকের রাস্তায় দাঁড়িয়ে
দুজন দশকহীন পরস্পরকে পান করতে থাকে
যতক্ষন না ঘড়ি এসে বলে
এবার যাওয়ার সময় হয়েছে
বিদায় চুম্বন দাও
![]()
Ikram Akbar
valo legeche pore.. thank u
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
অসাধারণ।
মোঃ আবু মুনিফ আল মুকিম।
nice
SHABBIR AHAMED
কবি আপনাকে অনেক ধন্যবাদ ও অভিনন্দন জানাই
হৈমন্তীকা
শুভেচ্ছা রইলো…
হৈমন্তীকা
এক কাপ চায়ে এক সমুদ্র অনুভতি…দারুণ।