পাহাড়ি মদ ও ধানী মরিচ
১.
বিছানার দুপাশে দুজন
মাঝ বরাবর সরু ফোয়ারা
এখান থেকেই যাত্রার শুরু
পেরিয়ে গেলে কালকূট,আলিপুর দুয়ার
দিল্লি বিমানবন্দর
পথে যেতে যেতে
গোলাকার চাঁদ, পপিক্ষেত
পাহাড়ি মদ ও ধানী মরিচ
জীভে নুন স্বাদ
সুগারের মাত্রায়ও কম-বেশি আছে
এখানে কেউ জীবিত নয়
সাদা কাফনে মোড়া জোড়া লাশ
এখানে কোনো পাখি ডাকছে না
নীরব রাত্রি
২.
চন্দ্রিমা ও উষাকালে সিনথেটিক বৃষ্টি
জানালায় চৈনিক পর্দা
তোমার হাতও আজ মাটি ঘাঁটছে
খুঁড়ে নিচ্ছে শয্যা
ছুরি কয়েকটা গাঁথা ছিল কপালের মাঝ বরাবর
টেনে তুললে সাঁড়াশি দিয়ে
অসংখ্য তির আর বল্লমের ফলা পায়ের পাতায়
তুমিও গলায় পরে নিলে আস্ত একটা হাঁসুলি
![]()
Ashaduzzaman-Khokon
চমৎকার
Mahu Mahbub
কি ভালো লিখেন আপনি, অসামান্য।
Suhas Barnabash Gomes
অসাধারন
Nilufar Ghani
অনেক সুন্দর
Reazul Kabir
চমৎকার!
Ahmed Sakib
Rustum Ali
অসাধারণ কবিতার জন্য ধন্যবাদ।
Rustum Ali
কবিতা মনের কথা বলে।মনকে প্রানবন্ত করে
Neel tripura
সুন্দর কবিতাটির জন্য প্রীতি ও শুভেচ্ছা। পৃথিবীর নানা রঙে রঙিন ফুলগুলোর লুকোনো ভুলগুলোয় হারিয়ে যায় কত সময়।
Drako Shajib
অনেকদিন দেখা হয় না পাহাড়। ভ্রমণের এক সুখকর অভিজ্ঞতা আপনার লেখায় পেয়েছি। পাহাড়ের গন্ধ লেগে আছে যেন আমার চোখে মুখে। শুভেচ্ছা ও ভালবাসা নেবেন।