এই আমার কবিতা
কাগজ-কলম তুলে নেবার প্রায় সঙ্গে সঙ্গে
চোখে ঘুম জড়িয়ে আসে।
হাত থেকে মেঝেয় গড়ায় কাগজ,
বাতাসে এদিক-সেদিক চলে যায়।
আমার কাগজের ছেঁড়া পাতা
উড়ছে এখন ফ্যানের হাওয়ায়।
একটা প্রকাণ্ড ঘুমের মধ্যে আমি নিহত হয়ে যাই।
নিবিড় নিঝুম নিদ্রা।
ফুলফোর্সে ফ্যানের পাখা ঘুরছে।
শিয়াল যেমন হাঁসের হাড় মাংস খেয়ে
তার সাদা সাদা পালকগুলি ছড়িয়ে ছিটিয়ে যায়
তেমনি আমার কাগজগুলি সেই বাতাসে
ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে।
![]()
9 Comments
Leave a Reply
You must be logged in to post a comment.
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
অসাধারণ।
আনোয়ার পারভেজ নূর শিশির
চিত্রকল্প ভালো লেগেছে এ কথা বললে অতিশয়োক্তি হয়ে যাবে… পূর্বাপর কার্যকারণের একটা ঘনঘটা আশা করেছিলাম তবে এখানে সেটা অনুপস্থিত এবং এটা একান্তই কবি’র নিজস্ব ব্যাপার… তবে কবি হয় লিখে না হয় ছিঁড়ে নির্ভার হবে এটাই স্বাভাবিক এবং এটাই এই কবিতার শৈল্পিক কোণ… শুভেচ্ছা ও অভিনন্দন…
Sohel Khondokar
চমৎকার।
Nilufar Ghani
গভীর উপলব্ধিময় শাণিত লেখনী। খুব সুন্দর কবিতা।
শেখ মোঃ লুলুল আল মারজান
লেখা কালি অন্তরে
শোয়েব ইবনে শাহীন
বাস্তব সত্য , মারাত্মক উপস্থাপন !
জনী আহমেদ
আসলেই দারুন
Neel tripura
খুব সুন্দর একটি কবিতা।” একটা প্রকাণ্ড ঘুমের মধ্যে আমি নিহত হয়ে যাই। নিবিড় নিঝুম নিদ্রা।” দারুণ লিখেছেন। ঘুম যেন মৃত্যুর স্বাদ।
মেসবা আলম অর্ঘ্য
অসাধারণ! দীর্ঘ আলোচনা হতে পারে এই কবিতার ভিতরকার নানান অনুষঙ্গ নিয়ে… সামনে সময় করে আসার সংকল্প রাখলাম।