রক্তে ঝাঁকি দিচ্ছে বকধার্মিক

রক্তে ঝাঁকি দিচ্ছে বকধার্মিক

সাদা পাঞ্জাবীতে ফোটে উঠা তিলগুলো দেখতে দেখতে স্ত্রী ভাবলো
ব্লিচিং পাউডার আবিষ্কার হওয়ার পূর্বে
পৃথিবীতে যেসব তিল উজ্জ্বল হয়ে দেখা দিয়েছিল
তারা ব্লিচিংএর কেরামতি দেখে নাই।
তার ভাবনার উপর দিয়ে কতগুলো বাদুড়ের বাচ্চা দিগন্তের দিকে উড়ে গেলে
আর আমাদের বাগানে বাগানে ডালপালা মেলে ধরলো
দারুণ সব শবগাছ …
তুমি ঐ বাগানসীমায় গাছে পিঠ ঠেকিয়ে মুক্তমনে কি ভাবছ ব্রজের কানাই?
রক্তে ঝাঁকি দিচ্ছে বকধার্মিক
কোত্থেকে এক ক্ষেপা দৌড়ে এসে বলছে; ওরে আয় আয়,
হাওয়া হয়ে যাবি,
হাওয়া হয়ে যাবি
>++
>++
>++
লেখক: অয়ন্ত ইমরুল। এই লেখাটি “বুদ্ধের ভায়োলিন” শীর্ষক কাব্যগ্রন্থ (প্রকাশক তিউড়ি, ফেব্রুয়ারি ২০১৮)
থেকে পুনরায় প্রকাশিত হলো।

Loading

জন্ম ১২ এপ্রিল ১৯৮৭ ইং আজিম নগর,হরিরামপুর মানিকগঞ্জ। প্রকাশিত বইঃ "ছায়া সমুদ্র" ২০১৬, "বুদ্ধের ভায়োলিন" ২০১৮, "সাদা ধূলির দূরত্বে " ২০১৯, "স্বৈর হাওয়ার হরিণী" ২০২০, "কিসমত আলী অথবা শূন্য!" গল্প- ২০২০ প্রকাশিতব্য বই: " কাঁপে একান্ত আমপারা"

4 Comments

  1. চমৎকার উপস্থাপন

  2. অভিনন্দন

  3. Valo hoice

  4. চমৎকর।

Leave a Reply

Skip to toolbar